বুদ্ধির খেলা সুডোকু
বই কালেকশন

Buy বুদ্ধির খেলা সুডোকু Online in Bangladesh

লেখক: কাজী আকাশ

4.75
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কাজী আকাশ
  • Publisher: অনুপম প্রকাশনী
  • Isbn: 9789849808077
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বিশ্বব্যাপী একটি জনপ্রিয় বুদ্ধিবৃত্তিক ধাঁধার নাম সুডোকু। দেহের সুস্থতা ও কর্মক্ষমতা বাড়ানোর জন্য যেমন ব্যায়ামের প্রয়োজন হয়, তেমনি মগজে শান দিতেও প্রয়োজন বিশেষ ধরনের ব্যায়াম বা অনুশীলন। বুদ্ধির ব্যায়াম করতে, নিউরনের কার্যক্ষমতা বাড়াতে কিংবা অলস সময়ে আনন্দের জন্য এই জাপানি ধাঁধা সহায়ক হয়ে উঠতে পারে। এ ধাঁধা সমাধানের একমাত্র প্রয়োজনীয় জিনিস সংখ্যা। তবে এতে নেই গণিতের কোনো কারিকুরি। শুধু বুদ্ধি ব্যবহার করে খুঁজে বের করতে হবে, কোন ঘরে কোন সংখ্যাটি বসবে। অবশ্য সুডোকুতে গণিতের প্রয়োজন না থাকলেও গণিতে সুডোকুর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ গাণিতিক সমস্যা সমাধানে ধারাবাহিক যুক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের যুক্তিসম্পর্কিত সমস্যা সমাধানে দক্ষ হতে নিয়মিত এ ধরনের চর্চা প্রয়োজন। কারণ মস্তিষ্কের কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে এ ধরনের সমস্যা নিয়ে বেশি বেশি চর্চার বিকল্প নেই। এতে বুদ্ধির যে ব্যায়াম হবে, সেটাই তাদের চিন্তাভাবনা বিকশিত করতে সহায়তা করতে পারে। যেকোনো ধরনের পড়াশোনার জন্যই চিন্তাশক্তি বিকশিত করা অত্যন্ত জরুরি। এই বইয়ে মোট ২০০টি সুডোকু রয়েছে। সবার শুরুতে রয়েছে তুলনামূলক সহজ সুডোকু। প্রথমটা থেকে দ্বিতীয়টা একটু কঠিন। এর পরেরটা আরেকটু কঠিন। অর্থাৎ বইয়ের যত গভীরে যাওয়া যাবে, সুডোকু হবে তত চ্যালেঞ্জিং। তত বেশি বুদ্ধি খাটাতে হবে সমাধানের জন্য। ফলে যাঁরা এই বইয়ের সাহায্যে সুডোকু সমাধান শুরু করবেন, ৯ তাঁরা যেমন আনন্দ পাবেন, তেমনি যাঁরা আগে থেকে সুডোকু সমাধান করতে পারেন তাঁরাও হতাশ হবেন না।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.75
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
0%
3
20%
2
0%
1
0%
JASMINE SULTANA
JASMINE SULTANA ভেরিফাইড
08 Apr 2025

২০০ টা সুডোকু আছে।

জামাল হোসাইন
জামাল হোসাইন ভেরিফাইড
19 Mar 2025

ভাল

MD.MURSALIN BILLAH
MD.MURSALIN BILLAH ভেরিফাইড
16 Oct 2024

বুদ্ধির খেলা সুযোগ্য বইটা অনেক সুন্দর এটা আমাদের মস্তিষ্কের এবং বুদ্ধি বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ এটা আমাদের সকলের পড়া উচিত শেখা উচিত সুলুক বিশ্বব্যাপী এক জনপ্রিয় খেলা

abul bashar
abul bashar ভেরিফাইড
14 Mar 2024

💙

880****952
880****952 ভেরিফাইড
06 Mar 2024

সুডোকু বুদ্ধির খেলা। মস্তিস্কে শান দিতে এই খেলার জুড়ি নেই। সুডোকু মেলাতে বইটি গাইড হিসেবে অত্যন্ত সুন্দর ও সহজ। সুডোকু জনপ্রিয় হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনার পরে আছে মেলানোর নিয়ম। নতুন করে সুডোকু মেলাতে শিখলে নিয়মটুকু পড়ে সরাসরি সুডোকু মেলাতে নেমে পড়তে পারবেন। সে জন্য দেওয়া আছে সুডোকুর ২০০ সমস্যা। সমস্যার ধরন আলাদা করা আছে। সহজ, মধ্যম ও কঠিন—তিন ভাগে ভাগ করা হয়েছে সমস্যাগুলো। বইয়ের শেষ অংশে সমাধানও দেওয়া আছে। মগজে শান দিতে চাইলে বইটি নিয়ে বসে যেতে পারেন কলম বা পেন্সিল নিয়ে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)