

Buy ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স Online in Bangladesh
লেখক: মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
- Author: মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
- Publisher: হিয়া প্রকাশনা
- Number Of Pages: 180
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
ভূমিকাআপনার ব্রেইন কেমন চলছে আজকাল? সারাদিন এত কিছু ভাবছেন যে মনে হচ্ছে, মাথাটা একেকদিন টোস্টারের মতো ধোঁয়া ছাড়ছে?আর ব্যাংক ব্যালেন্স? একবার চোখ বোলালেই মাথা ঘুরে যাওয়ার অবস্থা?ঠিক আছে, আপনার জন্য একটা ভালো খবর আছে। এই বইটা আপনার মাথা আর মানিব্যাগ—দুটোরই তাপমাত্রা ঠিকঠাক করার জন্য লেখা।এই বইয়ের নামটা একটু ব্যতিক্রম লাগতে পারে—ব্রেইন ব্যালেন্স = ব্যাংক ব্যালেন্স। কিন্তু সমীকরণটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু!আমরা যতবার সফল মানুষদের দেখি, ভাবি, “ওহ! এরা এত টাকা কামায় কেমনে?”কিন্তু আসল রহস্যটা জানেন?তাদের ব্রেইন দারুণভাবে ব্যালেন্স করা।যে ব্রেইন চিন্তা করতে পারে, ফোকাস করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে—সেই ব্রেইনই একটা ব্যাংক ব্যালেন্স বানাতে পারে; যা আপনার ভবিষ্যৎ বদলে দেবে।এখন প্রশ্ন হচ্ছে, এই বইটা আপনার কী কাজে আসবে? ১. মজার ছলে শেখা: এখানে এমন কিছু কনসেপ্ট পাবেন, যা পড়ে আপনি হাসতেও বাধ্য হবেন, ভাবতেও।২. কোরআন ও বিজ্ঞান: কীভাবে কোরআনের শিক্ষা আর আধুনিক গবেষণার সাথে মিল খুঁজে পেয়ে নিজের জীবনকে সম্পদশালী করবেন, তা জানতে পারবেন।৩. ব্রেইন-ব্যাংক সংযোগ: আপনার মস্তিষ্ক আর আপনার টাকাপয়সার সম্পর্ক এতটা গভীর, সেটা বুঝলে আপনি হতবাক হয়ে যাবেন।৪. প্র্যাকটিক্যাল টিপস: কীভাবে আপনার চিন্তা-ভাবনা বদলে নিজের জীবন বদলাবেন, সেটার বাস্তবিক গাইডলাইন পাবেন।এই বই আপনার জন্য যদি…• আপনি নিজের মস্তিষ্কের ক্ষমতা UNLOCK করতে চান।• আপনি নিজের ক্যারিয়ার অথবা বিজনেস স্কেলআপ করে আর্থিক জীবন বদলাতে চান।• আপনি একটা “ওয়াও!” জীবন তৈরি করতে চান। যা আপনি ভাবনেনি আগে।বইয়ের ট্যাগলাইন দেখে নিশ্চয়ই আপনার মাথায় ঘুড়পাক খাচ্ছে বিজনেসের বইয়ে সায়েন্স কেন? কারণ সায়েন্স আর প্রিন্সিপাল জানা থাকলে কাজ বাস্তবায়ন অনেক সহজ হয়ে যায়।এই বইয়ের সায়েন্সগুলো আপনি হয়তো স্কুল - কলেজে ফিজিক্সের বইয়ে পড়েছেন; কিন্তু এগুলো যে জীবন বা বিজনেসের মোড় ঘুড়িয়ে দিতে পারে এটাই এই বইয়ের চমক!একটা ছোট্ট প্রশ্ন:আপনার মাথার ভেতর আসলে কে বসে আছে?একটা অলস, অজুহাতে ঠাসা, দীর্ঘসূত্রিতা আর দিশাহীন ব্রেইন?নাকি একজন স্বপ্নবাজ, কর্মবাজ, প্রফেশনাল প্ল্যানার, যিনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবতায় রূপ দেবে?এই বইয়ে আমি এমন কিছু গোপন পদ্ধতি শেয়ার করেছি, যা ব্যবহার করলে আপনার মস্তিষ্কের লুকানো ক্ষমতাগুলো মুক্তি পাবে। আপনি ভাববেন, “আরে! এতদিন এসব জানতামই না!”আসল কথা:এটা শুধু একটা বই না।এটা একটা টুল।এটা একটা ম্যাপ।এটা আপনার ব্রেইন আর ব্যাংক—দুটোকেই রিচার্জ করার গাইড।বইটা গভীর মনযোগে পড়ুন।তারপর আপনার মাথা আর মানিব্যাগ—দুটোই গর্বে ফুলে উঠবে।কারণ, ব্রেইন ব্যালেন্স ঠিক থাকলে, ব্যাংক ব্যালেন্স ঠিক হবেই।মনে রাখবেন,“যা আপনার মাথায়, তাই পাবেন মুঠোয়।”চলুন, ব্রেইনকে আপগ্রেড
রিভিউ ও রেটিং (Review & Rating)

অর্ধেক এর মত পড়েছি , এটা জাস্ট একটা গারবেজ মনে হয়েছে আমার কাছে। যা মন চায় তাই লিখে রেখেছে। ওনার বই বিজনেস ব্লু প্রিন্ট পড়ার পর ওনার ফ্যান হয়ে যাই এবং এরপর আরো ৪ টা বই অর্ডার করি । কিন্তু বাকি গুলো কোনোটাই শেষ করতে পারিনাই, শেষ করার মত ধৈর্য ছিল না আসলে।
প্রচুর কঠিন শব্দের ব্যবহার হয়েছে! আরো সহজ ভাষায় লেখা যেতো বলে মনে হয় আমার! তবে এই বইয়ের একটা বিষয় শিক্ষণীয় যেকোনো বিষয়কে সোজা এবং উল্টোভাবে দেখা উচিত!তাহলে অনেক সমস্যার দ্রুত সমাধান পাওয়া যেতে পারে!


বর্তমান যুগে এসে “বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা এক ধরণের প্রতারণা বা মরণ-ফাদ” কথাটা এখন সত্য এবং সকলেই জানে ও বুঝে। এই মুহুর্তে যদি আপনি ভাবেন যে: তাহলে করবো কী? উপায় কী? তাহলে, আমি বলবো এই বইয়ের ৪৪ পৃষ্ঠা পড়ুন। সেখানে এত সুন্দরভাবে গুছানো মোটিভেশনাল কথা আছে যা আমার মাথার ভেতরে গেথে যাওয়া “টাকা নিয়ে অন্ধ-বিশ্বাস” চিরকালের জন্য মুছে গেছে! আমি এখন বুঝতে পারছি যে: টাকা নিয়ে এই সব ভুল-ধারণার জন্যই আজ আমার এই বেহাল দশা। দুঃখজনক হলেও সত্য যে ঐ পৃষ্ঠার কথাটুকো আমাকে আজ পর্যন্ত কোনো স্কুল-কলেজের শিক্ষক বলেনি এবং স্কুল-কলেজের বইয়েও লেখা দেখিনি। কারণ যদি কথাটা বাংলাদেশের সকল মানুষ বুঝতে পারে তাহলে তো সরকারের লস! কারণ তখন মানুষ আর সরকারি-চাকরির পেছনে নিজের জীবনকে নষ্ট করবে না। বইয়ে কুরবানি, হাদিস এবং পবিত্র কুরআন এর আয়াত দিয়ে বুঝানো হয়েছে খুবই সহজ ভাবে।আসলে বইটি নিয়ে কথা বলা শুরু করলে মনে হয়না কথা শেষ হবে! চুরান্ত সিদ্ধান্ত আপনার যে : (১) আপনি ধনি হবেন? নাকি (২) আপনি গরিব হবেন?



What the Book Tries to Do / Central Themes Linking Mind/Brain with Wealth Creation The core idea is that your mindset (how you think, focus, decide) has a direct bearing on your financial outcomes. Balanced, clear, disciplined thought leads to better decisions, which in turn improves your bank balance. Rokomari +2 eBoighar +2 Practical Life-Improving Tools The book promises practical tips to change thinking, focus, decision-making, time management, etc. It tries to give guidance to readers who want to unlock mental potential and apply that to their business or income generation. eBoighar +1 Integration of Science + Faith One of the selling points is that the author uses both scientific ideas (psychology, “brain science”) and references to Quranic teachings, seeking harmony between them to give a fuller, more grounded guidance. Rokomari +1 Motivation & Mindset Shift The book pushes for self-reflection: Are you letting fears, laziness, unfocused habits, old mindsets hold you back? Do you imagine what you want, or just drift? It encourages the reader to upgrade thinking, to act, to create reality proactively. Rokomari +1 What Works Well (Strengths) Motivational / Inspirational: Many readers say that the book inspires them to rethink what’s possible. It seems to do a good job of pushing the reader to feel they can make changes. admin.rokomari.com +1 Accessible Language & Relatable Style: From reviews, the language is simple, with local context, stories, and examples that people can relate to. That helps bridge the gap between theory and actual life. admin.rokomari.com +1 Good at Psychological Foundations: It seems effective especially for those who haven’t thought about mindset deeply before. For newcomers, it seems to open eyes to how mental habits and thinking influence life outcomes. admin.rokomari.com Practical Elements: Tools and tips (though not extremely technical) are given, to help readers take action. The idea isn’t just motivation, but also change. Rokomari +1 Positive Reader Feedback: Many users have given high praise. Here are some examples: “অসাধারণ একটি বই।কোচের লেখা এই বইটি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।” (“An amazing book. Coach’s writing in this book taught me to think anew.”) admin.rokomari.com “ধনী হওয়া গরিব থাকার চেয়েও সহজ ! এক কথায় অসাধারণ।” (“Becoming rich is easier than staying poor! In short, amazing.”) Rokomari What Could Be Improved / Limitations Depth for Advanced Readers: Some readers feel that for those who already read a lot of self-help/business/mindset books, Brain Balance = Bank Balance doesn’t go very deep. It gives foundational ideas but may not offer very advanced frameworks or technical tools for scaling big businesses. admin.rokomari.com “Beginner-Type” Tone: A few reviews mention that it sometimes feels more suited for those just starting in mindset work rather than those well into business growth. They say “title is attractive but content is more of a beginner’s level.” admin.rokomari.com +1 Expectation vs Title: The title suggests a strong, perhaps almost formulaic connection between brain (mind) and bank (money). Some readers have said that while the book does deliver on mindset, the financial side or “bank balance” side is less detailed in terms of concrete numbers, budgeting, investment, etc. It leans more towards mindset and psychological tools than detailed financial mechanics. (This is based on implied feedback; I did not find a direct quote about lacking financial detail, but the nature of feedback suggests some wanted more.) More Repetition / Motivational Style: For some, motivational writing can feel repetitive. If you are not interested in frequent reinforcement or inspirational tone, some chapters or sections might feel somewhat similar. Who It’s Best For Readers who are early in their journey: those who haven’t deeply engaged with concepts of mindset, self-discipline, clarity of focus. Entrepreneurs/small business owners who want to improve their mindset, decision-making, focus, self-confidence. People who like books that combine spiritual/faith elements with psychological/scientific ideas. Anyone who is more comfortable with motivational style and actionable tips rather than highly technical business or financial strategy. Overall Impression Brain Balance = Bank Balance is a strong addition to Coach Kanchon’s works. It’s an uplifting, encouraging book that tries to show that wealth and success don’t begin outside (in money, capital, etc.), but inside (in thinking, clarity, mindset). The way it blends science, faith, and practical tips makes it appealing for many Bangla readers who want both meaning and action.

স্যারের বইটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই।স্যার কে চিনে তারা একমাত্র বলতে পারবে কোচ কাঞ্চন স্যার কি জিনিস। আমার লাইফে আমি যতগুলো বই পড়েছি যদি প্রতিটা পৃষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার মতো কারো বই থাকে সেটা হচ্ছে কোচ কাঞ্চন স্যারের বই 🥰
প্রশ্ন ও উত্তর (Q/A)
পেজ কইটা?
প্রিয় গ্রাহক, বইটির মোট ১৮০ পৃষ্ঠা, ধন্যবাদ।
বইটি প্রিন্ট হবে কবে, আর ডেলিভারি হবে কবে?
প্রিয় গ্রাহক, প্রি-অর্ডারের এই বইটি 01 Feb 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে। ধন্যবাদ।
বইটা কি এখন পাওয়া যাবে
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
ইবুক ভার্সন নেই?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন নেই।























