

Buy বন্দি শিবির থেকে Online in Bangladesh
লেখক: শামসুর রাহমান
- Author: শামসুর রাহমান
- Publisher: বিভাস
- Isbn: 9847034307054
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"বন্দি শিবির থেকে" বইটি সম্পর্কে কিছু কথাঃ আমাদের কবিতায় শামসুর রাহমানের প্রধান কাজ হলাে- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাংলা কবিতায় তিরিশের যে ঘনঘটার সৃষ্টি হয়েছিল, সেটাকে বহুধা বিস্তৃত করা। প্রথম গ্রান, দ্বিতীয় মৃত্যুর আগে বইটি শামসুর রাহমান প্রেম ও প্রকৃতিতে মগ্ন হয়ে আবির্ভূত হয়েছেন। তখন পর্যন্ত তার কবিতায় জীবনানন্দ দাশের প্রভাব পরিলক্ষিত হয়। শামসুর রাহমানের কবিতা হয়ে ওঠে গণমানুষের প্রাত্যহিক, রাজনৈতিক বিক্ষোভ এবং মিছিলের অগ্রবর্তী মানুষের আবেগে উদ্বেল। এটা শামসুর রাহমান কীভাবে ঘটিয়েছিলেন, তা আমি এখনাে বিশ্লেষণ। করে দেখিনি। তবে তিনি তা ঘটিয়েছিলেন। ‘আসাদের শার্ট’, ‘সফেদ পাঞ্জাবী’, ‘স্বাধীনতা তুমি’- এসব কবিতা সম্পূর্ণ ভিন্ন পরিচিতি শামসুর রাহমানের জন্য তৈরি করে দেয়। এই পরিচিতির পূর্ণতা তার মৃত্যুর মধ্য দিয়ে ঘটে গেছে। তার মতাে কবি সহজে আবির্ভূত হবেন, এমন আশা করা যায় না। কথা হলাে শামসুর রাহমানের কাব্য। মানুষের হৃদয়ে বাসা বেঁধেছে। - আল মাহমুদ
রিভিউ ও রেটিং (Review & Rating)
Nice book
ভয়াবহ নীরবতা, আতঙ্ক ও আশঙ্কার মধ্যেই ভোরের আলো ফুটে উঠতে শুরু করে। সুফিয়া কামাল ১৪ ডিসেম্বর লিখেছেন, 'মুক্তিবাহিনী ঢাকার কাছে এসেছে। আজ তিন দিন থেকে ঢাকায় কারফিউ। হাটবাজার বন্ধ। আজ পানিও নেই। নিষ্প্রদীপ তো আছেই। আশা করছি, রাত যত গভীর হচ্ছে ভোরের আলো ততই এগিয়ে আসছে। ... শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দানের পর শত্রুপক্ষের মেরুদণ্ড ভেঙে পড়েছে। ইন্দিরা গান্ধী জিন্দাবাদ।'

সেই যুদ্ধদিনে অবরুদ্ধ ঢাকার ‘বন্দিশিবির’-এ বসে লেখা শামসুর রাহমানের কবিতাগুলো। আর বইটি পড়লে সেই সময়ের অনুভূতিটা মনের ভেতর জেগে উঠে। বইটি সবাই পড়ে দেখবেন।
খারাপ না























