বিষণ্ণ ভায়োলিন
বই কালেকশন

Buy বিষণ্ণ ভায়োলিন Online in Bangladesh

লেখক: ফারহানা নাজনীন প্রিয়তি

4.67
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ফারহানা নাজনীন প্রিয়তি
  • Publisher: পুনশ্চ পাবলিকেশন
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 280৳ 280
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

শব্দের মালা গেঁথে মনের আকুতি প্রকাশের ইচ্ছে অনেকের থাকলেও নান্দনিক প্রকাশের সক্ষমতা সবার থাকে না, কারো কারো থাকে। বিধাতার উপহার প্রিয় পুত্র, যা প্রিয় সহকর্মীর পত্নী ফারহানা নাজনীন প্রিয়তি এবং তাঁর পরিবারের জন্য অনতিক্রম্য বেদনা, তা অনায়াসে জীবনের অংশ হিসেবে ধারণ করে সদা হাসিমুখে সকল আয়োজনে তাঁর প্রাণ চাঞ্চল্য দিয়ে অনুষ্ঠানকে করে তোলেন আনন্দ মুখর। বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁর সৃষ্টিশীল সাহিত্য প্রতিভা দৃশ্যমান। বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুকে যে কোনো পোস্টের ভূমিকায় তাঁর মন কেড়ে নেয়া অনু কবিতা বা কবিতাংশ মুগ্ধ করে সবাইকে। অফিসার্স ক্লাব, ঢাকায় তাঁর আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠানে তাঁর প্রাণবন্ত উপস্থিতি আর বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দেয়া তাঁর অনু কবিতা এবং কবিতাংশ দেখে নির্দ্বিধায় তাঁকে একজন সংস্কৃতিবান মানুষ ভাবতেই হয়। সাহিত্যমনা প্রিয়তির কাব্যচর্চা বাংলাদেশের কাব্য জগতে অবদান রাখতে পারবে এ বিশ্বাসে অনেক দিন আগে আমি তাঁকে তাঁর সব কবিতা দিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করতে উৎসাহিত করি। আমার খুব ভালো লাগছে ‘বিষণ্ণ ভায়োলিন’ কাব্যগ্রন্থের প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজ কবি ফারহানা নাজনীন প্রিয়তির বাংলা সাহিত্য জগতে গর্বিত পদচারণার শুভ সূচনা হলো। আমার দৃঢ় বিশ্বাস কবি জীবনানন্দ দাশের ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি’ এর কেউ’র মধ্যে থাকবেন তিনি। কবি প্রিয়তির শব্দমালা ‘বিষণ্ণ ভায়োলিন পাঠকের মনের কাব্য ক্ষুধা নিবারণে বিশেষ ভূমিকা রাখবে এবং আগামীতেও আমরা তাঁর কাছ থেকে আরও অনেক মানসম্পন্ন কাব্য কথা পাবো।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md Rabiul Islam
Md Rabiul Islam ভেরিফাইড
10 Feb 2022

অনেক অনেক শুভকামনা বইটির জন্য

Shoaib Hasan
Shoaib Hasan ভেরিফাইড
09 Feb 2022

শুভ কামনা রইল আপু 🥰

Six Seasons
Six Seasons ভেরিফাইড
06 Feb 2022

ফারহানা নাজনীন প্রিয়তি ভালো মনের মানুষ।তাঁর লেখনীতে আরো ভালো কিছু পাবো বলে আমি আশাবাদী।শুভ কামনা বিষণ্ন ভায়োলিন ও তার প্রিয় লেখিকাকে।.....জিসান

Anik Sarker
Anik Sarker ভেরিফাইড
07 Feb 2022

শুভ কামনা আমার শ্রদ্ধেয় প্রিয় আপুর জন্য

Salman Habib
Salman Habib ভেরিফাইড
06 Feb 2022

কবি ও কাব্যগ্রন্থের জন্য নিরন্তর শুভকামনা। 🥰

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)