

Buy বিষাদের আয়ু তিন প্রহর Online in Bangladesh
লেখক: সবুজ আহম্মদ মুরসালিন
- Author: সবুজ আহম্মদ মুরসালিন
- Publisher: পুনশ্চ পাবলিকেশন
- Isbn: 978-984-29438-5-0
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
যারা ভালোবেসে উড়ে গেছে— তারা কখনো জানতে পারেনি, ভালোবাসা কী! তারা জানেনি, ভালোবাসার গভীরতা। তারা কখনো জানবে না, বা তারা উপলব্ধি করতে পারবে না কীভাবে ভালোবাসতে হয় কাউকে ভালোবাসার অনুভব কী বা— ভালোবাসা পাওয়ার অনুভূতি কী! তারা সারাজীবন উড়েই বেড়ায় ছন্নছাড়া পাখির মতো এই আকাশ তো ওই আকাশ, এখানে তো সেখানে দিনশেষে— তাদের মতো একা নিঃসঙ্গ কেউ নেই! আর যারা ভালোবেসে গাছের মতো রয়েছে— তারাই জেনেছে, ভালোবাসা হলো উপলব্ধি। কাউকে না পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা তাকে হৃদয়ে দিয়ে অনুভব করা, উপলব্ধি করা! দিনশেষে হয়তো সেও একা নিঃসঙ্গ কিন্তু তার হৃদয়ে ভালোবাসা আছে, মায়া আছে। আর— যার হৃদয়ে ভালোবাসা আছে সে কখনো একা না, নিঃসঙ্গ না! — সবুজ আহম্মদ মুরসালিন
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটি অনেক সুন্দর অনেক ভালো লেগেছে বইটি।



কবিতায় শব্দচয়ন খুব সাধারণ হলেও অনুভূতি প্রকাশের ক্ষেত্রে কমতি নেই ।
বইটা মূলত যাদের ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গিয়েছে তাদের নিয়ে লেখা। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ কাল্পনিক ভালোবাসা আর বাস্তবিক ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝে না। ভালোবাসার অনেক পর্যায় আছে। কেবলমাত্র একটা মানুষকে পাওয়ার পাগলামো ক ভালোবাসা বলে না। অনেক মানুষকে এই পাগলামো করে নিজের ও পরিবারের জীবন ধ্বংস করতে দেখেছি। আমি আশা করেছিলাম বইটা বাস্তবিক ভালোবাসা, লাইফ এ মুভ ও করা, নিজেকে ভালোবাসার গুরুত্ব সম্পর্কে বলবে কিন্তু আমার মনে হলো লেখক সেই কাল্পনিক ভালবাসাকেই বেশি গুরুত্ব দিয়েছে। সত্যি বলতে এই বই এর জন্য ৩০০ টাকা একদমই ওর্থ ইট না।

বিষাদের আয়ুর তিন প্রহর” শুধু কবিতার বই নয়, এক গভীর অনুভূতির যাত্রা। সবুজ আহমেদ মুরসালিন শব্দের ভেতর দিয়ে বিষাদ, ভালোবাসা আর নীরবতার যে ভাষা তৈরি করেছেন, তা মনকে ছুঁয়ে যায়। বইটি পড়লে মনে হয়—কিছু কষ্টও সুন্দর হয়, যদি তা কবিতায় বলা যায়।


আসলে বিষাদের আরো তিন প্রহর, এর মধ্যে যতগুলো কবিতা রয়েছে আসলে অসাধারণ। তার মধ্যে ১৫ টি কবিতা আমাকে সবচেয়ে ভালো লেগেছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কি আছে
প্রিয় গ্রাহক, জি, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
বই অর্ডার করতে চাচ্ছিলাম ভাইয়া,এখন কি হবে.?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
ভাইয়া, pdf file অর্ডার করতে চাই, কি ভাবে করব?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এই মুহুর্তে পাওয়া যাবে না। ধন্যবাদ।
বইটি কি এখন আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।























