বিপজ্জনক বারো
বই কালেকশন

Buy বিপজ্জনক বারো Online in Bangladesh

লেখক: নচিকেতা চক্রবর্তী

4.33
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নচিকেতা চক্রবর্তী
  • Publisher: পত্রভারতী (ভারত)
  • Isbn: 9788183745093
  • Number Of Pages: 152
  • Language: বাংলা
  • Edition: 2nd Printed, 2019
৳ 428৳ 4505% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"বিপজ্জনক বারো" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ শীর্ষেন্দু মুখােপাধ্যায় নচিকেতা যেমন গায়ক তেমনি লেখক, একদম অন্যরকম। এর আগেও তার। লেখা পড়েছি, আমার তাে বেশ ভালােই লেগেছে। এই গল্পগ্রন্থটিতেও পাঠক এই অন্যরকম নচিকেতাকে খুঁজে পাবেন। একটু ঘনাদা আছে, রহস্য আছে, জীবনের নানা অনুভূতি আছে। কোনাে একঘেয়েমি নেই। সঞ্জীব চট্টোপাধ্যায় একেবারে নতুন ধরন, নতুন আঙ্গিক, যা নচিকেতার পক্ষেই লেখা সম্ভব। একটা শীত শীত জড়সড় পরিবেশ। পিছনে মৃত্যু, সামনে শীতল অন্ধকার। অতীত বর্তমানকে টপকে ভবিষ্যতের রেলগাড়ি। হাতলে আটকে ঝুলছে একফালি মানুষ, একটুকরাে সময়।...পৃথিবী থেকে মৃত্যু বিতাড়িত। তাই জীবন ভয় পেয়ে নিরুদ্দেশ। শাবাশ! নচিকেতা দ্য গ্রেট! অনীশ দেব নচিকেতার গল্প পড়ে মনে প্রশ্ন জাগে, ও আগে গায়ক পরে লেখক, নাকি আগে লেখক পরে গায়ক। ওর গল্পের জাদুতে আমার প্রাণে নেশা ধরে যায়। প্রচেত গুপ্ত নচিকেতা চিরকালই ভয়ংকর একজন লেখক। তার লেখা গান শুনে আঁতকে ওঠেনি এবং তার ভক্ত হয়ে ওঠেনি এমন বাঙালি কমই আছে। কয়েক বছর হল সে গদ্যে হাত দিয়েছে। এই লেখক অতি বিপজ্জনক। একবার পড়া শুরু করলে পালানাের পথ নেই। ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় প্রথম প্রথম অনেকে সন্দিগ্ধ হতেন, গল্পকার কি সত্যিই গানজগতের নচিকেতা? এখন সবাই বুঝে গেছেন, বাংলায় এইরকম বিপজ্জনক গল্প বা ডার্ক ফ্যান্টাসি লিখতে পারে একজনই, সে নচিকেতা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Sultana Parvin
Sultana Parvin ভেরিফাইড
04 Apr 2021

তার গানেই মতই অনবদ্য।গল্পগুলো প্রথমে শুরুতে সাধারণ মনে হলেও শেষটা পড়লে ঠিক নামের মতই আচমকা,বিপজ্জনক।একটূ পাগলাটে কিন্তু অনবদ্য

Abdullah
Abdullah ভেরিফাইড
23 Mar 2021

তার গানের মতোই অনবদ্য। কেউ আবার প্রতিবাদী গল্পের বই ভেবে কিনবেন না। তবে লেখক নচি আপনাদের বিনোদিত করতে কোন চেষ্টার ত্রুটি করেনি এবং সফল হয়েছেন।

MUHAMMAD SOHEL RANA
MUHAMMAD SOHEL RANA ভেরিফাইড
15 Feb 2021

এটাও ভালো হবে....নচিকেতার লেখা খুব ভালো হয়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)