

Buy বিক্ষুব্ধ বলাকা Online in Bangladesh
লেখক: সাইফ সুমন
- Author: সাইফ সুমন
- Publisher: রিদম প্রকাশনা সংস্থা
- Isbn: 978984520875
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
ভূমিকা ‘বিক্ষুদ্ধ বলাকা’র ডানায় আজ ভর করেছে এক পৃথিবী রক্তরাঙ্গা মেঘ; বিক্ষুদ্ধ বলাকার কণ্ঠ জুড়ে আর্তনাদধ্বনি। একদিন স্বাধীন বলাকা’র একটা মুক্ত আকাশ ছিল,সে আকাশে চাঁদ ছিল; বলাকার তারা ভরা একটা মুক্ত আকাশ ছিল । দিনের শেষে গােধূলি আলােয় আপন মনে গান গেয়ে বলাকা তার নীড়ে ফিরে আসতাে। আজ সবই কেবল দুঃসহ স্মৃতি। বিক্ষুব্ধ বলাকার আজ স্বাধীনভাবে উড়ার কোন আকাশ নেই; অচেনা কোন এক অবহেলার আগুনে পুড়ে গেছে সমস্ত আকাশ। সমস্ত আকাশ আজ অবরুদ্ধ ; রক্ত মেঘের ঘনঘটা সমস্ত আকাশ জুড়ে। বলাকার কণ্ঠে আজ কোন গান নেই; বলাকার কণ্ঠনালী জুড়ে অবরিত রক্তক্ষরণ হচ্ছে। বিক্ষুদ্ধ বলাকা একটি শােকগাথা, পৃথিবীর সকল ব্যর্থ মানুষের কিছু অব্যক্ত কথার দলীল। বিক্ষুদ্ধ বলাকা' কাব্যগ্রন্থের প্রতিটি পংক্তি জুড়ে দ্রোহ ও শােকের মিছিল। ‘তুমিও তাদের একজন’, ‘অতঃপর আমি অমানুষ’, ‘আমার আত্মহত্যার পরে, ‘শেকলে বাধা বর্ণমালা’, ‘নিহত নক্ষত্রের নিশিকান্না’, ‘বিষন্ন এ ব-দ্বীপে', ‘অবিন্যস্ত অভিধান’, ‘দ্বিধা’, আমি এক যুদ্ধাহত মুক্তিযােদ্ধা বলছি’, ‘বিজয়ের প্রতীক্ষায়’, ‘অচেনা শ্রাবণ’, ‘নতুন আয়ােজন ইত্যাদি কবিতাসহ গ্রন্থের মােট ২৮টি কবিতায় ছন্দ, গদ্য, অলঙ্কারের যে সন্নিবেশ ও মিলন ঘটেছে তা পাঠক হৃদয়কে আলােড়িত করবে। বিচ্ছেদকাতর মনের এক অসামান্য সৃষ্টি, এক অনবদ্য কাব্যকলার নাম বিক্ষুদ্ধ বলাকা’। কষ্টের আগুনে পুড়ে ক্ষতবিক্ষত কবি হৃদয়ের পঙক্তিগুলাে সকল কবিতা প্রেমীর মন ছুঁয়ে যাবে মনে রেখে যাবে কষ্টের কিছু স্থায়ী ছাপ আল্পনা। যত দিন মানুষ আছে, ততদিন কবিতা থাকবে, যতদিন কবিতা থাকবে ততদিন শােকের মশাল জ্বালিয়ে বিক্ষুব্ধ বলাকা সাহিত্যের আকাশে উড়তে থাকবে; উড়তে থাকবেই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
কবি সাইফ সুমন এর বিক্ষুব্ধ বলাকা কাব্যগ্রন্থটির প্রত্যেকটি কবিতা আমি আজ বেশ কয়েকবার পড়েছি। আমার সবগুলো কবিতা ভালো লেগেছে। খুব বেশি ভালো লেগেছে দ্বিধা, বিষণ্ন এর ব-দ্বীপে, অস্পৃশ্য ভুল, নির্বাসিত সুখ, নিহত নক্ষত্রের নিশিকান্না। কবি এ গ্রন্থটি যাদের নামে উৎসর্গ করেছেন আমি তাদের ই একজন। কবির আরো বই পড়তে আমি আগ্রহী। কবির কবিতাগুলো আমার হৃদয়স্পর্শ করেছে।

কবি সাইফ সুমনের" বিক্ষুব্ধ বলাকা"বইটির প্রতিটি কবিতা অত্যন্ত জীবনঘনিষ্ট, বাস্তবমুখী। কবিতার প্রতি লাইন যেন কিছু হেরে যাওয়া মানুষের আবেগের প্রতিনিধিত্ব করেছে। বিশেষ করে, নিহত নক্ষত্রের নিশিকান্না, তুমিও তাদের একজন, আমার আত্মহত্যার পরে, ভুল ভালোবাসা, মরন অভিশাপ, নির্বাসিত সুখ, এ দায় কার, অতঃপর আমি অমানুষ, সহ অনান্য কবিতা পড়ে আমি বাকরুদ্ধ, এবং আবেগাপ্লুত। তাই কবিও কাব্যগ্রন্থের প্রতি রইল শুভকামনা।
কবি সাইফ সুমনের ২৯টি কবিতার সমন্বয়ের কাব্যগ্রন্থ বিক্ষুব্ধ বলাকা পড়ে খুব ভালো লেগেছে। বিশেষ করে তুমিও তাদের একজন,আমার আত্মহত্যার পরে,দ্বিধা,নিহত নক্ষত্রের নিশিকান্না,শেকলে বাধা বর্ণমালা,বিজয়ের প্রতীক্ষায়,বিষণ্ণ এ ব-দ্বীপে,অন্ধাকারের ফুল কবিতাগুলো আমার মন ছুয়ে গেছে। কবি ও কবিতার সাফল্য কামনা করছি।























