

Buy বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস Online in Bangladesh
লেখক: মুফতি আবু লুবাবা শাহ মনসুর
- Author: মুফতি আবু লুবাবা শাহ মনসুর
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 9789849695059
- Number Of Pages: 296
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
বায়তুল মাকদিস বা মসজিদে আকসা; আল্লাহ তাআলার পবিত্র ঘর। মুসলিমদের প্রথম কিবলা। ইসলামি ঐতিহ্যের স্মারক। নবি-রাসুলদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান। সেই আকসাকে ধ্বংস করে সেখানে হায়কালে সুলায়মানি নির্মাণের প্রস্তুতি নিচ্ছে ইয়াহুদিরা। প্রস্তুতি নিচ্ছে তাদের কল্পিত মুক্তিদূত দাজ্জালের আগমনের। পবিত্র আকসা আজ আমাদের হাতছাড়া হওয়ার পথে; অথচ তার সঙ্গেই মুসলিমদের ভাগ্য জড়িত। শেষ জামানায় একে কেন্দ্র করেই ঘটবে বড় বড় অনেক ঘটনা। শেষাবধি খিলাফতের পতাকাও স্থাপিত হবে ফিলিস্তিনের এই ‘ইলিয়া’ অঞ্চলে। ফিলিস্তিনিরা আপ্রাণ চেষ্টা করছে এই পবিত্র ঘরকে রক্ষা করতে। তাঁরা বুলেটের জবাবে পাথর-গুলতি দিয়ে হলেও প্রতিরোধের ধারা অব্যাহত রেখেছে। বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস : ইয়াহুদিদের ষড়যন্ত্র গ্রন্থে উঠে এসেছে বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের হাজারো বছরের ইতিহাস। উঠে এসেছে ইয়াহুদিদের ভয়াবহ সব পরিকল্পনা; আর মুসলিমদের নেতৃত্বশূন্য অবস্থা এবং চরম হতভাগ্যের কথা। গ্রন্থটি যেন একটি ছোটখাটো এনসাইক্লোপিডিয়া। সচেতন-অচেতন প্রত্যেকের জন্য ফিতনার এই যুগে গ্রন্থটি অবশ্যপাঠ্য হওয়ার দাবি রাখে। ইনশাআল্লাহ, গ্রন্থটি উম্মাহকে আলস্যের চাদর ছুঁড়ে জেগে উঠতে সাহায্য করবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ফিলিস্তিনের ইতিহাসের সেরা বই

বই পড়তে সবাই চায় কিন্তু দামের জন্য কিনতে পারেন না।

বর্তমান প্রেক্ষাপটে এটির চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো বই হতে পারেনা। এতে ফিলিস্তিনের ইতিহাস, সংঘাতের মূল কারণ, হামাসের প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য বিবৃত হয়েছে। যা এই বিষয়ের জন্য বেশ উপকারী বলে সাব্যস্ত হবে ইনশাআল্লাহ

আল আকসা,আল -কুদস তিন ধর্মের মানুষের জন্যই আবেগ -ভালোবাসার জায়গা।কিন্তু,যুগে যুগে এ ভূমিতে সংগঠিত হয়েছে করুণ ক্রুসেড, নারকীয় ষড়যন্ত্র আর পশ্চিমাদের অন্ধ দখলদারিত্ব। বিষয়টি নতুন করে আলোচিত হতে শুরু করে হামাস ও ইসরাইলী পাল্টা যুদ্ধ থেকে।একজন নারী ও মা হিসেবে হৃদয় বিদীর্ণ হয় রোজ।যখন দেখি একজন মা কঠিন সময়ে এ্যানেস্থেশিয়া ছাড়াই সিজার করতে বাধ্য হচ্ছেন।গাযার সবচে বড়ো হসপিটালে ইহুদীবাদীদের জঘন্যতম হামলায় অগনতি শিশুদের লাশ দেখে। বইটি পাঁচটি অধ্যায়ে সন্নিবেশিত। ১ম অধ্যায়ে-বায়তুল মাকদিস,মাসজিদুল আকসার পুনঃনির্মাণ,জায়নবাদ ও ইহুদিদের বিকৃতি,দাউদ আ. ও মুসা আ. এর সময় ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। ২য় অধ্যায়ে-ইয়াহুদি রাষ্ট্রের অভ্যুদয়,ব্যালফোর ঘোষণা,আমেরিকা-সৌদি আরবের ভূমিকা,ইহুদিদের গোপন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় উঠে আসছে। ৩য় অধ্যায়ে-৭০ জন ধর্মগুরুর বৈঠক,ঐতিহাসিক শত্রুতার সূত্রপাত, অপারেশন,লিবার্টি হামলা নিয়ে উঠে এসেছে। ৪র্থ ও ৫ম অধ্যায়-হায়কাল তথা সুলায়মানি কাঠামো,গাস এমিউনিম ও শেষ প্রত্যাবর্তন সহ নানা অজানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটির আলোচনার বিষয়বস্তুর দিকে দৃষ্টিপাত করলেই বোঝা যায়-সংগ্রহে রাখার মতো একটা মাস্টরীড বই।একজন সচেতন মুসলিম যেমন অপর একজন মুসলিমের কষ্টেও ব্যথা অনুভব করবে তেমনি নিজেদের ইতিহাস সম্পর্কে জানার প্রয়াস থাকবে।আমি সকলকে এ বইটি কালেক্ট করতে সাজেস্ট করব। আল্লাহ আমাদের মুসলিম সমাজের জ্ঞানের খরা,হীনতা দূর করে দিন। বই:বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস লেখক:মুফতি আবু লুবাবা শাহ মনসুর রিভিউ প্রদানে-ফারহানা বিনতে আমিন
ফিলিস্তিনে ইসরাইলের বর্তমান গণহত্যা যারা প্রত্যক্ষ করবে তাদের সবারই জানার আগ্রহ থাকবে এই পবিত্র ভূমির ইতিহাস এবং মুসলিমদের কাছে এর তাৎপর্য। সেটা জানাতেই কলম ধরেছে পাকিস্তানের একজন মুখলিস আলেম। উন্মোচন করেছেন এই উম্মাহর গাদ্দারদের ভূমিকা যারা মুসলিমদের প্রথম কিবলাকে তুলে দিয়েছে ইহুদিদের হাতে। এই বইটি পূর্বে আকসার কান্না নামে প্রকাশিত হয়। ফিলিস্তিনের রক্তক্ষয়ী ইতিহাস জানার জন্য নির্ভরযোগ্য বই।























