

Buy বরিশালের যোগেন মণ্ডল Online in Bangladesh
লেখক: দেবেশ রায়
- Author: দেবেশ রায়
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 9788129510730
- Number Of Pages: 1059
- Language: বাংলা
- Edition: 1st Published, 2010
পণ্য সারসংক্ষেপ (Summary)
বই এর প্রথম ফ্লাপ বাংলা ছিল মুসলিম প্রধান ও তপশিলিজন অধ্যুষিত। কংগ্রেসের হিন্দুওয়ালা নেতারা সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে তাড়ালেন। মুসলিম লিগের অবাঙালি নেতারা ফজলুল হককে লিগ থেকে তাড়ালেন। ব্রিটিশ যুদ্ধনীতি পূর্ব পরিকল্পনামত সিঙ্গাপুর, মালয়, ব্রহ্মদেশ ও থাইল্যান্ড থেকে পশ্চাদপসরণ করে বাংলাকে যুদ্ধের পূর্ব রণাঙ্গন করে তোলে। ফলে, নিম্নবঙ্গকে ধ্বংস করে দেয়া হল ও যুদ্ধের রেশন চালাতে বাংলায় ঘটল ৪৩-এর দুর্ভিক্ষ। ৪৫-এ ম্যালেরিয়া মহামারী। ১৯৪০ পর্যন্ত ও ১৯৪৫-এর পর হিন্দু-মুসলমান দাঙ্গা ছিল বাংলার নিজস্ব রাজনীতি। ভারতের অন্য কোনো প্রদেশ থেকে বাংলা কোনো প্রকার সাহায্য পায়নি। এমনকী সর্বাধিক সংখ্যক রাজবন্দীদের জন্যও তারা জেলখানায় জায়গা দেয়নি। এই নতুন সময়ে বাংলার তপশিলি নেতা বরিশালের যোগন্দ্রনাথ মণ্ডল ছিলেন অবিসংবাদী শূদ্রনেতা। তিনিই প্রথম বলেন, উচ্চবর্ণ হিন্দুদের রক্ষা করা শূদ্রদের কাজ নয় ও মুসলমানদের সঙ্গে শূদ্রদের শ্রেণীগত মিল অনেক বেশি। এই শূদ্র যোগেন মণ্ডলই একমাত্র ভারতীয় যিনি পাকিস্তানকে তাঁর স্বদেশ বলেছিলেন ও সেই কালবেলায় ভারতবর্ষ-ধ্যানটিকে রক্ষা করেছিলেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বরিশালের যোগেন মণ্ডলের কথা কি কারও মনে পড়ে? ঔপন্যাসিক দেবেশ রায় যোগেনকে নিয়ে লিখেছেন তাঁর উপন্যাসে। অার উপন্যাসের নাম দিয়েছেন 'বরিশালের যোগেন মণ্ডল'। এই উপন্যাসটি ১৯৩৭ থেকে ৪৭ এ-বাংলায়, একমাত্র এই বাংলাতেই যা সব ঘটনা ঘটেছে তার গল্প। এই উপন্যাসে উঠে এসেছে সেই সব ঘটনা যার ফলে বাংলা সারা ভারতের শাষননীতি ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে। নমশূদ্র যোগেন মণ্ডলের কারণেই মুসলমানরা, বিশেষত পূর্ববঙ্গের কৃষিপ্রধান দরিদ্র মুসলমান সমাজ সাতচল্লিশের ভাগাভাগির ও রাজনীতির দর কষাকষিতে প্রভাবশালী চরিত্র হয়ে উঠতে পেরেছিল। তাঁর কারণেই বাংলাদেশের আজকের মানচিত্রটি অন্য রকম। কিছু না হোক অন্তত তাঁর কারণেই আজ ভারতে দলিত সমাজ একটা বড় রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছে এবং উঠছে। বাংলার মানচিত্রের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কেন ভুলে গেল বাংলাদেশ? পড়ছি দেবেশ রায়ের লেখা সেই সব গল্প। পড়তে বসে দুটো কথা বলার লোভ সংবরণ করতে পারিনি। অন্তত এই বইটা পড়ছি সেই কথা। দেখি বইয়ের পরতে পরতে কি অপেক্ষা করছে অামার জন্য।























