বাংলা কাব্যের রূপ ও রীতি
বই কালেকশন

Buy বাংলা কাব্যের রূপ ও রীতি Online in Bangladesh

লেখক: ডঃ ক্ষুদিরাম দাস

5.00
(0 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ডঃ ক্ষুদিরাম দাস
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 9788129514936
  • Number Of Pages: 215
  • Language: বাংলা
  • Edition: 3rd Edition, 2012
৳ 250৳ 250
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমরা কাব্যসৌন্দর্যের মৌলবস্তুর আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। এই প্রসঙ্গে বিস্ময়ের সঙ্গে স্মরণ করছি মানবসমাজে শব্দার্থের আবির্ভাবক্ষণটিকে, আর নিঃশেষ শ্রদ্ধা নিবেদন করছি সেই পূর্বাচার্যগণের উদ্দেশে, যাঁরা ব্যাকরণ, ন্যায়, মীমাংসা, অলংকারশাস্ত্র এবং কাব্যাদি বিরচনের দ্বারা সারস্বত বুদ্ধির জাগরণ ও প্রতিষ্ঠা সম্ভবপর করেছেন। সার্থক শব্দ হচ্ছে বাক্যের উপাদান এবং নরলোকে মনোভাব প্রকাশের প্রাথমিক উপায়। আবার, শব্দ বলতে বর্ণগোচর ধ্বনি বা ধ্বনির সমষ্টি বোঝায়। মনুষ্যমুখোচ্চারিত ভাবপ্রকাশক এই ধ্বনিই হ'ল বাক্। অর্থের সঙ্গে এর নিয়ত সম্বন্ধ। বাক্-এর অতিগুরুত্ব অনুধাবন ক'রে একে সমাজে পূজ্য দেবতার স্থান দেওয়া হয়েছে। আবার এই বাক্ যাতে দুষ্ট না হয় সে বিষয়ে সাবধানবাণী উচ্চারিত হয়েছে পুনঃপুন। কারণ, বাক্ দুষ্প্রযুক্ত হ'লে মানুষের ভাবনা ও কার্যের সামঞ্জস্য বিঘ্নিত হবে, লোকযাত্রা অচল হয়ে পড়বে। আলংকারিক দণ্ডী নরলোকে শব্দের নিতান্ত প্রয়োজনীয়তা ব্যক্ত করতে গিয়ে বলছেন ঃ ইদমন্ধতমঃ কৃৎস্নং জায়েত ভুবনত্রয়ম্। যদি শব্দাহ্বয়ং জ্যোতিরাসংসারং ন দীপ্যতে ॥ শব্দাখ্য জ্যোতি যদি সংসার আলোকিত না করত তাহলে ত্রিভুবন অন্ধতমসাচ্ছন্ন হয়ে পড়ত, মানুষের জীবনযাত্রা চলত না। এই 'শব্দের যথাযথ ব্যবহার কত গুরুত্বপূর্ণ তা জানাতে গিয়ে শব্দশাস্ত্রবিৎ প্রাচীনতর মনীষী বলেছেন : একঃ শব্দঃ সুপ্রযুক্তঃ সমজ্ঞাতঃ স্বর্গে লোকে চ কামধুগ্ ভবতি। একটি শব্দেরও শক্তি যদি সম্যক্ জানা যায় এবং শব্দটিকে যথাযথভাবে প্রয়োগ করা যায় তাহ'লে ইহলোকে এবং পরলোকে তা কামধেনুর মতো ইচ্ছাপূরণ করে। মানুষের সমুদয় ভাববিবৃতিতে শব্দের তথা বাক্যের শুদ্ধপ্রয়োগ নির্ণয় করার ও শিক্ষা দেওয়ার জন্য রয়েছে ব্যাকরণ, কোষগ্রন্থ এবং ন্যায় ও মীমাংসা শাস্ত্র। কাব্যে ব্যবহারযোগ্য বাক্-এর সুপ্রয়োগ ও সুষমাময় প্রয়োগের নির্দেশক অলংকারশাস্ত্র রচিত হয়েছে। বস্তুত সংসারযাত্রার প্রয়োজনে, চিন্তার বিন্যাসব্যাপারে শব্দের ও বাক্যের যা ব্যবহার, তা থেকে কাব্যনির্মাণে শব্দের ও বাক্যের ব্যবহারের রীতি বহুলাংশে পৃথক। কাব্যের ভাষা আবার কবিব্যক্তি অনুসারে এবং দেশ-কালে পরিবর্তিত হয় । কাব্য শ্রোতা বা পাঠকের অন্তরে যে-সৌন্দর্যানুভব বা আম্বাদবিশেষ জন্মায় তা সহৃদয়ের অনুভববেদ্য হলেও এর নির্মাণকৌশল বিচারের দ্বারা জ্ঞেয় এবং কাব্যবোধও প্রায়শই শিক্ষা ও শাস্ত্রজ্ঞানের অপেক্ষা রাখে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(0 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
এই পণ্যটির জন্য এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)