বাচিক শিল্পের সহজ মন্ত্র
বই কালেকশন

Buy বাচিক শিল্পের সহজ মন্ত্র Online in Bangladesh

লেখক: হাসান মাহাদী লালটু

3.67
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হাসান মাহাদী লালটু
  • Publisher: বৈঠক পাবলিকেশনস
  • Isbn: 9789843503343
  • Number Of Pages: 169
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 349৳ 40013% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বাচিক শিল্প বাংলাদেশসহ সারা বিশ্বে একটি জনপ্রিয় ও শক্তিশালী শিল্প হিসেবে প্রতিষ্ঠিত। এই বাচিক শিল্প কখনাে স্বতন্ত্র শিল্প হিসেবে আবার কখনাে অন্য শিল্পের সাথে যৌগিকভাবে উপস্থাপিত হয়। প্রায় সব শিল্পেই বাচিক শিল্প যুক্ত বা মিশ্রিত। যেমন অভিনয়, সংগীত, কৌতুক, থিয়েটারসহ এ জাতীয় শিল্প মাধ্যমে বাচিক শিল্প যুক্ত থাকে। অন্যদিকে আবৃত্তি, শ্রুতি নাটক, বক্তৃতা, বিতর্ক অনুষ্ঠান , সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি বা বেতার অনুষ্ঠান উপস্থাপনা, কণ্ঠ অভিনয় এ জাতীয় মাধ্যমে বাচিক শিল্প সরাসরি উপস্থাপিত হয়। অর্থাৎ অন্য কোন শিল্প মাধ্যমের সাথে যুক্ত হয়ে উপস্থাপিত হয় না। এভাবে প্রায় সকল শিল্প মাধ্যমে কখনাে প্রত্যক্ষভাবে আবার কখনাে পরােক্ষভাবে বাচিক শিল্প সম্পৃক্ত। যেখানেই কথা বলা বা উচ্চারণের প্রয়ােজন সেখানেই বাচিক শিল্প উপস্থিত। তবে এখানে উল্লেখ করতে চাই একটি শর্ত তা হলাে শিল্পমান। যে উচ্চারণ শিল্পমানে পৌঁছতে পারে না তাকে শিল্প বলার কোন সুযােগ নেই। অনেকের বক্তব্য মানুষ বুদ হয়ে শােনে তখন সেটা শিল্পমানে পৌছায়। আবার অনেকের আবৃত্তি মানুষ শুনতে চায় না কেননা তা ভুল উচ্চারণে না বুঝেই উপস্থাপন করছেন। ফলে দর্শকের মনে ধরে না। দর্শক প্রত্যাক্ষান করে। এক্ষেত্রে এটাকে শিল্প বলা যাবে না।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.67
(4 টি কাস্টমার রিভিউ)
5
25%
4
50%
3
25%
2
0%
1
0%
MD Tanjim Mobassir
MD Tanjim Mobassir ভেরিফাইড
13 Feb 2025

আপনার বাংলা ভাষা শুদ্ধ করতে এবং বাংলায় সুন্দর করে কথা বলতে এই বইটা দারুন।

Tania Khandaker
Tania Khandaker ভেরিফাইড
25 Jun 2022

খুব দরকারি একটি ব‌ই।

AC DJ
AC DJ ভেরিফাইড
01 Apr 2022

ভালো।

Laboni Akter Setu
Laboni Akter Setu ভেরিফাইড
31 May 2021

বক্তৃতা তো অনেকেই দেয়। কিন্তু সকলেই কথাই কি আমরা মন দিয়ে শুনি? কিছু আবৃত্তি আমাদের চোখের সামনে বাস্তব দৃশ্য ফুটিয়ে তোলে। আমরা আবেগে কখনো চোখের জল ফেলি, কখনো বা আনন্দে পুলকিত হই। আবার কিছু আবৃত্তি শুনে সময় মনে হয় তা শেষ হলেই যেন বাঁচি। কেন এমন হয়? কেন সকলের কথাই আমাদের মুগ্ধ করে না? কারণটা হচ্ছে শিল্প। বাচিক শিল্প। কারো কথায় সে শিল্প থাকে, কারো থাকে না। আর এ শিল্পের জোরেই আমরা কারো কারো কথা ঘন্টার পর ঘন্টা শুনতে পারি। আবার এর অভাবেই ২ মিনিটের বক্তব্য ভরে যায় একঘেয়েমিতে। 'বাচিক শিল্পের সহজ মন্ত্র' বইটিতে লেখক বাচিক শিল্প আয়ত্ব করার কৌশলগুলোই বর্ণনা করেছেন। কন্ঠ অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা তথা বাচিক শিল্প নিয়েই বইটির সমস্ত আলোচনা। যারা আবৃত্তি, বক্তব্য, বিতর্ক, গল্প বলা, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, বেতার অনুষ্ঠান উপস্থাপনায় আগ্ৰহী বইটি তাদের জন্য। বইটির শুরুতেই আছে বাক-প্রত্যঙ্গের অনুশীলন। নিজের বক্তব্যকে শিল্প রূপে প্রকাশ করতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাকজড়তা। এই জড়তা দূর করতে প্রয়োজন অনুশীলন। যে সকল প্রত্যঙ্গ ছাড়া আমরা কথা বলতে পারি না অর্থাৎ বাকপ্রত্যঙ্গের মধ্যে সক্রিয় ও সচল প্রতঙ্গ হলো- ১.জিহ্বা ২.ঠোটঁ ৩.চোয়াল ৪.স্বরতন্ত্রী (ভোকাল কর্ড) এই চারটি প্রতঙ্গের নিয়মিত অনুশীলন কথার জড়তা ভেঙে দিতে পারে সহজেই। বইটিতে আছে প্রত্যঙ্গগুলোর ধারাবাহিক অনুশীলনের নিয়ম। এগুলোর মধ্যে আমার একটি প্রিয় অনুশীলন হলো এই লাইনটি- "আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাকে খুঁজতে খুঁজতে বুঝতে পারলাম তুমি এসেছো।" লাইনটি উচ্চারণ করে দেখুন জ, ঝ উচ্চারণ করেছেন কিনা! নিজের অজান্তেই ভিছতে ভিছতে, খুছতে খুছতে উচ্চারিত হচ্ছে না তো! কিভাবে শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ আনা যায় তা নিয়েও আছে আলোচনা। বেশ কিছু অনুশীলনের বর্ণনাও দেয়া আছে বিশদভাবে। বইটির পরবর্তী আলোচনার বিষয় হলো 'উচ্চারণ'। 'বন' উচ্চারণ কি হবে! 'বন্' নাকি 'বোন'? 'অক্ষর' উচ্চারণ 'অকখর' নাকি 'ওকখোর'? বইটি পড়ে এরকম অনেক চেনা শব্দের উচ্চারণ নিয়ে আমি বিভ্রান্ত হয়ে পড়েছি। নিজের মাতৃভাষার উচ্চারণে যে কি মারাত্মক ভুল এতদিন হয়েছে, তা বুঝতেই পারিনি! এখানেই শেষ নয়। র, ড়, ঢ় এর উচ্চারণে পার্থক্য কী? শ,স,ষ এর উচ্চারণই বা কেমন! চন্দ্রবিন্দু উচ্চারণে গুরুত্ব না দিলে যে কাঁদা, কাদা (কাদামাটি) হয়ে যায় সেটাও অনুধাবন করেছি। কথাকে শিল্পে পরিণত করতে 'ভাব ও রস' এর গুরুত্ব যে কতটা তা লেখক বিভিন্ন উদাহরণেই দেখিয়ে দিয়েছেন। শৈল্পিক পাঠে প্রয়োজন চাপ ও গতি। কোন শব্দে/বাক্যে কেমন চাপ ও গতি প্রয়োজন সেটার জন্যও আছে অনুশীলন। আবৃত্তি, বক্তব্য বা উপস্থাপনায় 'বিরতি' র গুরুত্ব যে কতটা তা বইটি না পড়লে জানা হতো না। সঠিক স্থানে দেয়া 'বিরতি' যে বক্তব্য/আবৃত্তিকে কতটা প্রাণবন্ত করে তোলে তার প্রমাণ আছে লেখকের দেয়া উদাহরণগুলোতে। বইটির শেষ অংশে আছে অনুশীলনে সহায়ক ১০টি কবিতা। সম্পূর্ণ বইটিই মূলত অনুশীলন নির্ভর। এখানে তিনভাগের এক ভাগ আলোচনা আর বাকি দুভাগই হলো অনুশীলন। এজন্য পাঠকদের মধ্যে একঘেয়েমি ও আলসেমি কাজ করতে পারে। তবে অনুশীলনই যে বাচিক শিল্প আয়ত্বের মূল মন্ত্র তা মানতেই হবে। আর অনুশীলনের জন্য 'বাচিক শিল্পের সহজ মন্ত্র' বইটি সত্যিই অসাধারণ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)