Angels And Demons
বই কালেকশন

Buy Angels And Demons Online in Bangladesh

লেখক: ড্যান ব্রাউন

4.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: Dan Brown
  • Publisher: Corgi Books (India)
  • Isbn: 9780552161268
  • Number Of Pages: 624
  • Language: English
  • Edition: 1st Edition, 2009
৳ 1100৳ 1100
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Tanvir Ahmed
Tanvir Ahmed ভেরিফাইড
17 Mar 2021

An Ancient Secret Brotherhood. A Devastating New Weapon of Destruction. An Inthinkable Target. World renowned Harvard symbologist Robert Langdon is summoned to a swiss research facility to analyze a murdered physicist.What he discovers is unimaginable : a deadly vendetta against the Catholic Church by a centuries-old underground organisation - the Illuminati.Desperate to save the Vatican from a powerful time bomb,Langdon joins forces in Rome with the beautiful and mysterious scientist Vittoria Vetra.Together they embark on a frantic hunt through sealed crypts,dangerous catacombs,deserted cathedrals,and the most secretive vault on earth..... -the long forotten Illuminati lair. My God,what a story!!Such a brilliant writing. The book has an extremely large amount of historical references. It takes me in an excellent journey of ups downs,extreme plot twists and conflict between SCIENCE and RELIGION. Those who loves mystery,thriller,history,myths,adventures ;it is highly recommended for them.It is really a brilliant piece of literature ❣️

Al Mamun
Al Mamun ভেরিফাইড
23 Mar 2017

“বিজ্ঞান” শব্দটা শুনতে আমাদের গুরুগম্ভীর লাগলেও,বাস্তব জীবনে এটার অবদান অনেকাংশেই গুরুত্বপূর্ণ। দেখুন না ৫ বিলিওন বছর আগে সৃষ্টি হওয়া এই পৃথিবী থেকে প্রথমে ব্যাকটেরিয়া সৃষ্টি,সরল প্রাণী থেকে জটিল বহুকোষী প্রাণী থেকে 200 হাজার বছর আগে উন্নত মস্তিষ্কের মানুষ সৃষ্টি হল,তারপর একে একে যেমন আবিষ্কার চলতে থাকে তেমনিই চলতে থাকে বিজ্ঞানের অগ্রযাত্রাও।যার সর্বশেষ নিদর্শন হিসেবে আমরা দেখতে পাই মাইক্রোসফটের হলোলেন্স,কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরও অনেক কিছু,যেগুলোর উদাহরন দিয়ে শেষ করা যাবে না। এসব আবিষ্কার মানুষের জীবনকে করেছে আরো সহজ,আরও বিস্তৃত। কিন্তু এই আবিষ্কার কি সহজে সম্ভব হয়েছে? অবশ্যই না।অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে অনেক গবেষণা থিওরি এর মধ্যদিয়ে এই আধুনিক অবস্থায় পৌঁছেছে আমাদের আজকের বিজ্ঞান।তো চলুন না,ঘুরে আসা যাক বিজ্ঞানের সেই সুন্দর শুরুতে যখনকার বিজ্ঞান কেবল শৈশব পার করে হয়ে উঠেছে অদম্য কৈশোরে,যে সময়টায় গ্যালিলিও,অ্যারিস্টটল,নিউটন প্রমুখদের সংস্পর্শে বিজ্ঞান হয়েছে আরও উন্নত,আর বিশাল।কিন্তু গ্যালিলিও,আরিস্টটল দের যুগে বিজ্ঞানের এই অগ্রযাত্রা কখনো কখনো ধর্মের ও,তৎকালীন সমাজব্যাবস্থার সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে যেগুলোর পিছনের ঘটনা আমাদের আজও অনেকাংশেই অজানা। লেখাপড়ার সুবাদে আমরা আজ বিজ্ঞানের অনেক বেসিক বিষয়েই অবগত। এই যেমন ধরুন,পৃথিবীর অভিকর্ষজ টানের জন্য আমরা এবং পৃথিবীর উপরস্থ সকল বস্তু ভূপৃষ্ঠে পড়ে বা পড়তে চায়।তারপর মহাকর্ষ বল, নিউটনের বিখ্যাত সেই তিনটি সুত্র, সবল নিউক্লিও বল,দুর্বল নিওক্লিও বল মৌলের অণু, পরমানু,পরমাণুতে ঘূর্ণনরত ইলেক্ট্রন যেগুলো প্রতিটি বস্তুর গাঠনিক এবং সর্বকনিষ্ঠ উপাদান।আরো কত কিছু।,তবে আমাদের আরো মনে রাখা প্রয়োজন বিজ্ঞানের এই বেসিক রুলগুলোর ই যদি আমরা বাত্যায় ঘটিয়ে বা প্রশমন বা পুরোপুরি বিপরীত করতে পারি তাহলে কিন্তু আরো অনেক কিছুই করা সম্ভব। “দ্যা ভিঞ্চি কোড” বইটি প্রকাশের মাধ্যমে বিখ্যাত হয়ে যাওয়া ড্যান ব্রাউন এর আরেকটি মাস্টারপিস বই এঞ্জেলস এন্ড ডেমন্স তে তিনি বিজ্ঞানের এই অগ্রযাত্রা কে সাইন্স ফিকশন গল্পের মাধ্যমে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ,সেইসঙ্গে আবিষ্কার সময়ের পদার্থবিজ্ঞানের কিছু থিওরির প্রয়োগ করে বিজ্ঞানের আরও এডভান্স কিছু প্রয়োগের উদাহরন দিয়েছেন।যদিও ফিকশনটি আধুনিক যুগের প্রেক্ষাপটে রচিত যেখানে খ্রিস্টানদের ধর্মীও সংগঠন সেইন্ট পিটারস ব্যাসিলিকান চার্চ বা ভ্যাটিকান,পুরোপুরি বিজ্ঞানভিত্তিক বিশ্বের সবচে বড় সায়েন্টিফিক রিসারচ ফ্যাসিলিটি “দ্যা সার্ন (Conseil Europeen Pour la Recherche Nucleaire)” ও অ্যানটি ক্যাথলিক ইলুমিনাটির কোল্ড ওয়্যার নিয়ে যেখানে প্রতিটি সংগঠন ই অস্ত্র হিসেবে বিজ্ঞানের অসাধারন কিছু আবিষ্কার কে ব্যাবহার করেছে। মজার ব্যাপার হচ্ছে এই অস্ত্রগুলোর বেশিরভাগ এর ই বাস্তব অস্তিত্ত রয়েছে এমনকি সংগঠনগুলোরও। এই বই থেকেই আমি প্রথমবারের মত লেভিটেশন,সুপারকন্ডাক্টরস,আন্টিম্যাটার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানতে পারি যেগুলোর বাস্তব অস্তিত্ব রয়েছে। ইলুমিণাটির কথা তো আমরা অনেকেই জানি,দ্যা সার্ন (CERN) এর সম্পর্কে গুগল এ সার্চ দিলেই আপনি জানতে পারবেন,আর ভ্যাটিকান হল খ্রিস্টানদের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ধর্মীও স্থান এবং প্রতিষ্ঠান।ড্যান ব্রাউন অত্যান্ত চমৎকারভাবে প্রাচীন বিজ্ঞানের সাথে আধুনিক বিজ্ঞানের সংমিশ্রন এবং সেইসাথে ভ্যাটিকান এর পবিত্রটার বিষয়টি ফুটিয়ে তুলেছেন।সন্দেহ নেই জ্ঞানপিপাসু ও বিজ্ঞানে আগ্রহী পাঠকদের জন্য বইটি অসাধারন হবে। বইটিতে ড্যান ব্রাউনের অন্যতম বিখ্যাত সিরিজ “সিগমা ফোর্স” প্রথম দিকের বই। এই বইতেই প্রথমবারের মত কেন্দ্রীও চরিত্র হিসেবে রবার্ট ল্যাংডন কে আনা হয়েছে যে কিনা হার্ভার্ড ইউনিভার্সিটির রিলিজিয়াস আইকোলজি ও সিম্বলজির অধ্যাপক এবং তুখোড় মস্তিষ্কের অধিকারী। অনেক তো “ভুমিকা” হল,চলুন এইবার কাহিনিতে আসা যাকঃ হঠাত করেই খুন হয়ে গেলেন দ্যা সার্ন এর অন্যতম সেরা বিজ্ঞানী লিওনার্দো ভেট্রা।খুনি চিহ্ন হিসেবে রেখে গেছে জাস্ট একটি সিম্বল। ল্যাংডন এর বুঝতে কন সমস্যাই হল না এই চিহ্ন কিসের।এ তো সেই বিখ্যাত ইলুমিনাতি! একদম পারফেক্ট করে আঁকা।কিন্তু পৃথিবীর টপ পর্যায়ের অন্যতম সেরা বিজ্ঞানির সাথে ইলুমিনাতির কি সম্পর্ক? উত্তর খুঁজতে বেরিয়ে আসে অনেক তথ্য।লিওনার্দো ভেট্রা এমন একটি সময়ে খুন হয়েছেন যে সময়টাতে তিনি ছিলেন নতুন এক আবিষ্কারের দ্বারপ্রান্তে,যে সম্পর্কে কেবল জানত কেবল তার মেয়ে ভিক্টরিয়া ভেট্রা। ধর্মের সাথে বিজ্ঞানকে সম্পৃক্ত করার এক অভূতপূর্ব আবিষ্কার এর শেষ ধাপে ছিলেন তিনি। কিন্তু খুন হয়ে যান এরই মাঝে। তার আবিষ্কার ছিল অনেকটা শুন্যতা থেকে সৃষ্টিজগত তৈরি করার মত। যেটার জন্য প্রয়োজন পড়ে অ্যান্টিম্যাটার স্পেসিমনের।কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই আন্টিম্যাটার চুরি হয়ে যায় ভেট্রার খুনের সাথেই। জানা গেল সেটি চলে গেছে সুইজারল্যান্ড এর রোম এ।এভাবেই শুরু হয় রবার্ট ল্যাংডন আর রহস্যময়ী পদার্থবিদ ভিক্টরিয়ার সত্যের অনুসন্ধানের প্রতি যাত্রা।তারা দুজনে চষে বেড়ায় রোমের অস্পৃশ্য সব এলাকা,পরিতাক্ত ক্যাথড্রল, বদ্ধ কবরখানা,বিশাল বিশাল গির্জা।তারপর পৌঁছে গেল পৃথিবীর সবচেয়ে গোপন ভল্টে ,অনেকদিন ধরে ভুলে যাওয়া চার্চ অব ইলুমিনাতি ! বিস্তারিত জানতে হলে আজকেই পড়া শুরু করে দিন ড্যান ব্রাউন এর এই অসাধারন বইটি। (By Sanjib Kumar Sen)

Isfaque Haider
Isfaque Haider ভেরিফাইড
27 Sep 2014

Angels & Demons is a 2000 bestselling mystery-thriller novel written by American author Dan Brown and published by Pocket Books. The novel introduces the character Robert Langdon, who is also the protagonist of Brown's subsequent 2003 novel, The Da Vinci Code; his 2009 novel, The Lost Symbol; and the 2013 novel Inferno. Angels and Demons shares many stylistic literary elements with its sequel, such as conspiracies of secret societies, a single-day time frame, and the Catholic Church. Ancient history, architecture, and symbolism are also heavily referenced throughout the book. A film adaptation was released on May 15, 2009. The Da Vinci Code film had been released in 2006.

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Is it in stock?

উত্তর

Yes, It's available.

প্রশ্ন

is it paperback or hard cover?

উত্তর

This is Paperback .

প্রশ্ন

If I order this book do I get the same and exact front cover as shown in the photo?

উত্তর

Dear customer, you will get the same book as the one shown in the picture. Thanks for your question.

প্রশ্ন

Is it in stock?

উত্তর

Yes, It's available.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Horror Stories

Horror Stories

৳ 320৳ 320
5.00(0)
কিনুন
Treasure Island

Treasure Island

৳ 398৳ 398
5.00(6)
কিনুন