

Buy আমার দেখা আমেরিকা Online in Bangladesh
লেখক: সাইয়েদ কুতুব শহীদ
- Author: সাইয়েদ কুতুব শহীদ
- Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
- Number Of Pages: 56
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
একটা সময়ে আমাদের দেশে ডিভি লটারির বেশ চল ছিল। মানুষ হন্যে হয়ে এই লটারির পেছনে ছুটত। উদ্দেশ্য আর কিছুই না। স্রেফ ‘আমেরিকা’ নামের একটা দেশে যাওয়া! আমেরিকা যেন কেবল একটা দেশের নাম নয়। যেন একটা স্বপ্ন! আর তাই সে স্বপ্নকে একটু ছুঁয়ে দেখার এমন প্রাণান্ত প্রচেষ্টা। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই। আমেরিকাকে যারা কাছ থেকে দেখেছেন, বুঝেছেন তারাই ভালোভাবে অনুধাবন করতে পারেন—আমেরিকা কতটুকু ‘স্বপ্ন’, আর কতটুকুই বা ‘মোহ’। আমেরিকার ভেতর-বাহির, এর নাড়ি-নক্ষত্র এসবের খবর সাইয়িদ কুতুব রাহিমাহুল্লাহ তাঁর ‘আমার দেখা আমেরিকা’ বইতে তুলে এনেছেন। এক বসায় পড়ার উপযোগী এ বইটিতে আমেরিকার স্বরূপ, চেতনা সবকিছুকেই নির্মোহভাবে বিশ্লেষণ করা হয়েছে। সে হিসেবে বইটি শুধু একটা ভ্রমণকাহিনি মাত্র নয়, বরং একটি জাতির আত্মিক উপাখ্যান। বিশ্বসভ্যতার দ্বারে দ্বারে মানবতা, শান্তি-প্রগতি, উদারতা-নৈতিকতা ফেরি করে বেড়ানো এই দেশটির খোলনলচের অবস্থা জানতে আজই পড়ে ফেলুন ‘আমার দেখা আমেরিকা’।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good.
১ম এই বলি অনুবাদ টা এক কথায় অসাধারণ সাইয়েদ কুতুব ১৯৪৮ সালে আমেরিকায় সফরে যায়,আমেরিকার শিক্ষা কার্যক্রম ও এর পদ্ধতি নিয়ে পড়ালেখা করতে। আর তিনি এই বইটি লিখেন নাই এটি মূলত একটি প্রবন্ধ আকারে ১৯৫০ সালে একটি পত্রিকায় প্রকাশিত করেন তার অভিজ্ঞতার কথা। তিনি এই বইয়ে তুলে ধরেছেন, শান্তির ভাষণ শেষে যুদ্ধের মানচিত্র আঁকা আমেরিকানদের পৃথিবীতে টিকে থাকার কারণ, তাদের জীবন দর্শন, নিজ ধর্মের প্রতি অবজ্ঞা ও ধর্মযাজকদের ভন্ডামির চিত্র। সম্পদের প্রতি চিরন্তন আর্কষণ থেকে একটি hypocrite জাতিতে পরিণত হওয়ার গল্প। যাদের চিন্তা-চেতনায় মৃত্যুচিন্তার প্রতি নেই কোনো শ্রদ্ধা। আর যেখানে জৈবিক চাহিদা গুলোকে নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে মেলে দাসত্ব থেকে মুক্তি সেখানে আমেরিকানরা মনে করে অবাদ যৌনতা মানে দাসত্ব থেকে মুক্তি এবং সত্যকে স্বীকার করে নেওয়া যা জংগি জীবনের বৈশিষ্ট্য। আরো অনেক কিছু জানতে পারবেন এই বইটি পড়লে। বইটি খুব বেশি বড় না এবং তথ্যও তেমন বেশি নেই। বইটিতে মূলত আমেরিকানদের কোর ফিলোসফির দিকটাই তুলে ধরা হয়েছে। তবে হে বর্তমানে আমেরিকার চিত্র টা কিছু ভিন্ন (আবার খুব বেশি না) কিছু মুসলিম কলোনি আছে সেখানে, বিভিন্ন দেশের মানুষ আছে। তবে শাসকগোষ্ঠীর কোনো পরিবর্তন হয় নি তারা আগের মতই আছে। যা এপস্টিন ফাইল এর মাধ্যমেই প্রকাশিত হয়েছে।
আমেরিকা সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারনা দূরীকরণের জন্য এই বই অবশ্যই পড়া উচিত।
Best
امريكا التي رايت এর বাংলা 'আমার দেখা আমেরিকা' বইটি বাংলায় অনুবাদ করেছে জাবির মুহাম্মদ এবং প্রকাশ করেছে সন্দীপন প্রকাশন। বইটিতে সাইয়্যেদ কুতুব তার আমেরিকা দর্শনের অনুভূতি লিখেছেন সাথে লিখেছেন আমেরিকানদের আত্মীক উপাখ্যান। ইতিপূর্বে আমেরিকা ভ্রমণের নানা কাহিনী পড়া হলেও এমন বই পড়া হয়নি।বইতে লেখক আমেরিকার বিহাইন্ড দ্যা স্টোরি প্রকাশ করেছেন। এক বসাতেই পড়ে ফেলার মত বই।
প্রশ্ন ও উত্তর (Q/A)
পেইজ সংখ্যা কত
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৬। ধন্যবাদ।
পেইজ সংখ্যা কত
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৬। ধন্যবাদ।























