

Buy আহাফি Online in Bangladesh
লেখক: রশীদ জামীল
- Author: রশীদ জামীল
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 9789849209508
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 3rd Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
নতুন শতাব্দীকে বলা হচ্ছে প্রযুক্তির শতাব্দী। ইনফরমেশন টেকনোলজি এবং মিডিয়ার সুবাদে নতুন সাজে পুরাতন এজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় ফিরকাবাজি উসকে দিচ্ছে কিছু লোক। এই কিছুদিন আগেও মুসলিমরা যখন মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, তখন ভুলে গেছেন বাইরের সব বিভেদ। কিন্তু আজ শুধু দুঃখ নয়; শঙ্কার সঙ্গে লক্ষ করছি, তথাকথিত সহিহ(!) আন্দোলনের কবলে পড়ে মুসলিমদের ঐক্যের প্রতীক নামাজসহ অন্যান্য ইবাদতও অনৈক্যের মহা-সম্মিলন হয়ে দাঁড়িয়েছে! তাদের সহিহ(!) আন্দোলনের শিকার সরলপ্রাণ তরুণসমাজ। লা-মাজহাবি সহিহ(!) আন্দোলনের কারণে আজ নামাজের কাতারে কাতারে ঝগড়া, ইমাম-মুসল্লিদের মধ্যে তর্ক, স্বামী-স্ত্রীতে বিবাদ এবং ইসলামি আন্দোলনের কর্মীদের মধ্যেও সংঘাত! সহিহওয়ালাদের এই অপপ্রচারের কবল থেকে মুসলিমদের ইমান-আকিদা রক্ষার জন্য আলিমরাসহ দলমত নির্বিশেষে সবাই এখন সচেতন হচ্ছেন। আলিমদের পক্ষ থেকে যথাযথ জবাবও দেওয়া হচ্ছে; কিন্তু ইসলামি বিধিবিধান-সংক্রান্ত জটিল বিষয়গুলো সহজ-সরল উপস্থাপনের মাধ্যমে সাধারণ মুসলমানের উপযোগী করে রেফারেন্সসহ একটি প্রামাণ্য গ্রন্থের অভাব ছিল। বক্ষ্যমাণ গ্রন্থের মাধ্যমে এই ঘাটতি পূরণ হবে বলে আমাদের বিশ্বাস।
রিভিউ ও রেটিং (Review & Rating)

পুরা বইতেই চাপাবাজি ভরপুর। এই ধরনের লেখকের কারণে সালাফীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ
এক কাপ চা আর বিস্কুট নিয়ে বইটা পড়তে বসে যান। আর "আহাফি"দের সকল কর্মকান্ড আপনার কাছে উন্মোচন হয়ে যাক। তাহলে আর দেরি কিসের শুরু হয়ে যাক। আরেকটি কথা! আহাফি আবার কারা? আশ্চর্য তো! সবকিছু কি এখানে বলা যায় ভিতরে প্রবেশ করেই দেখুন না।

'আহাফি' কথিত আহলে হাদিস ফিতনার ডাবল স্ট্যান্ডার্ডগিরির দেখা পাবেন এই বইয়ে। খুব সহজ ভাষায় এদের ডাবল স্টান্ডার্ডগিরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে এই বইয়ে। আহলে হাদিস ফিতনা নিয়ে পড়া প্রথম বই ছিল এটি। বেশ পুরনো হলেও এখনও বইটির আবেদন পুর্বের মতোই বিদ্যমান।

প্রতি যুগেই সুবিধাবাদী লোকেরা মহান আল্লাহ মনোনীত ধর্ম ইসলামকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে সচেষ্ট ছিলো। যুগে যুগে কম ফেরকা আবিস্কার হয়নি এই ধরনের লোকেদের হাতে। ভারত উপমহাদেশ তাদের জঘন্য হাত থেকে রেহাই পায়নি। বরং অজ্ঞতায় নিমজ্জিত অঞ্চলসমূহ এইসব লোকদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে ঘরে উঠেছে। সেসব দলগুলোর সংখ্যা অগণিত। কিছু ফেরকার চিন্তাধারার বিকৃতির ভয়াবহতা কুফরি দারপ্রান্তে পৌঁছেছে। সাধারণ মানুষেরা অজ্ঞতার কারণে এসব লোকেদের হাতে ধোঁকা খেয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এসবের বিপক্ষে সত্যপন্থি গবেষক আলেমরা যথাসাধ্য চেষ্টা প্রচেষ্টা করছেন। অজস্র বই পুস্তক লেখা হয়েছে৷ তবে সেসবের অধিকাংশই ইলমের প্রাচুর্য থাকলেও জনসাধারণের বোধগম্যের বাইরে চলে গিয়েছে প্রায়। দরকার ছিল এমন কিছুর যেখানে ইলমের প্রাচুর্যের সঙ্গে উপর্যুক্ত যুক্তির স্থান থাকবে৷ আর লেখার ভাষাও হবে পরিচিত। বিদগ্ধ গুণী লেখক রশিদ জামীলের “আহাফি’’ সেই অপূরনীয় স্থান প্রত্যাশিতভাবেই পূরন করেছে বলা যায়। আহাফিদের বক্তব্যগুলোকে সাধারণত খুব গুরুত্ব দিয়ে দেখা হয়, মনে হতে পারে তাদের জবাব দেওয়া খুব কঠিন কিছু। কিন্তু রশিদ জামীলের ঋজু ভাষা সেসব কঠিনতর বিষয়কে ঠুকনো হিসেবে পরিচিয় করিয়ে দেবে পাঠককে৷ সহজ যুক্তিতেই পরাস্ত করেছে তাদের কুমতির চিন্তাধারা। এখন পর্যন্ত আহলে হাদিস বিষয়ে শ্রেষ্ঠ গ্রন্থ এটাই মনে হয়।
আহাফি~ মাজহাব-তাকলিদ সম্পর্কে যুগে যুগে বিভিন্ন বিজ্ঞ আলেম অনেক কাজ করে গিয়েছেন যেগুলো আমরা বইয়ের পাতায় পেয়ে যাই। তেমনি একটি কাজ করা হয়েছে এই 'আহাফি' বইটিতে৷ যেখানে বর্তমানের যারা মাজহাব মানাকে নাকচ করে দিতে চায় এবং মানুষের মনে বিভিন্নসব ভ্রান্ত প্রশ্নের সৃষ্টি করে তাদের যথোপযুক্ত জবাব সম্বলিত বই তৈরি করেছেন লেখক রশীদ জামিল। বইটিতে অতিরিক্ত দালিলিক আলোচনা না করায় নতুন পাঠকদেরও পড়ে বিরক্ত হওয়ার উপক্রম নেই, বরং সহজভাবে বিষয়গুলো অনুধাবন করতে পারবেন ইন-শা-আল্লাহ।























