

Buy আদর্শ মুসলিম Online in Bangladesh
লেখক: ড. মুহাম্মদ আলী আল্ হাশেমী
- Author: ড. মুহাম্মদ আলী আল্ হাশেমী
- Publisher: রুহামা পাবলিকেশন
- Number Of Pages: 490
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষের জীবনের প্রতিটি অংশ নিয়ে আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলেছেন। ছোট বা বড় কোনো বিষয়ই বাদ দেওয়া হয়নি। প্রভুর সাথে মানুষের সম্পর্ক কী হবে, নিজের সাথে সম্পর্ক কী হবে, চারপাশের মানুষের সাথে সম্পর্ক কেমন হতে হবে―সব বিষয় কুরআন ও হাদিসে বিস্তারিতভাবে উঠে এসেছে। সংক্ষেপে বলতে গেলে, ইসলাম মানুষের আদর্শ ব্যক্তিজীবন ও সামাজিক জীবনের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে দিয়েছে। সুতরাং ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলমানকে এমনই হতে হবে, যেমনটি ইসলাম কামনা করে। এর জন্য কুরআন ও হাদিসে যেসব উত্তম স্বভাব-চরিত্র ও গুণাবলির প্রতি উৎসাহিত করা হয়েছে, সেগুলো অবলম্বন করা বাঞ্ছনীয়। বক্ষ্যমাণ গ্রন্থটিতে আমি এ বিষয় সম্পর্কিত আয়াত ও হাদিস একত্র করেছি এবং সেগুলোকে বিষয়ভিত্তিক অধ্যায়ে বিন্যস্ত করেছি। অধ্যায়গুলো হলো : ♦️ প্রভুর সাথে মুসলমানের সম্পর্ক ♦️ নিজের সাথে মুসলমানের সম্পর্ক ♦️ পিতা-মাতার সাথে মুসলমানের সম্পর্ক ♦️ স্ত্রীর সাথে মুসলমানের সম্পর্ক ♦️ সন্তানদের সাথে মুসলমানের সম্পর্ক ♦️ আত্মীয়-স্বজনদের সাথে মুসলমানের সম্পর্ক ♦️ ভাই-বন্ধুদের সাথে মুসলমানের সম্পর্ক ♦️ সমাজের সাথে মুসলমানের সম্পর্ক এ বিষয়গুলোর ব্যাপারে কুরআন ও হাদিস নিয়ে গবেষণা করার সময় প্রতি মুহূর্তে আমি অনুভব করেছি যে, বান্দার জন্য আল্লাহর দয়া অনেক ব্যাপক ও বিস্তৃত। তিনি বান্দাদের গোমরাহির অতল গহ্বর থেকে তুলে হিদায়াতের শীর্ষ চূড়ায় আরোহণের ব্যবস্থা করেছেন। এর জন্য তিনি যুগে যুগে নবি-রাসুল প্রেরণ করেছেন। জীবনযাপনের নীতি ও রীতি প্রণয়ন করে দিয়েছেন। যেন মানুষ সব সময় উজ্জ্বল ও আলোকিত পথে পথ চলতে পারে; কখনো পতিত না হয় অন্ধকার গর্তে এবং কখনো পরিচালিত না হয় ভুল পথে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনেক সুন্দর বইটি।

আমি বই পাড়ি না,শখে কিনি।
Best
ইসলাম মানুষের আদর্শ ব্যক্তিজীবন ও সামাজিক জীবনের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে দিয়েছে। এরপরও দেখা যায়, ইসলাম মুসলমানদের থেকে যা চায় আর মুসলমানরা নিজেদের জন্য যা চায়―এ দুইয়ের মাঝে রয়েছে বিস্তর তফাৎ। অবশ্য অল্পসংখ্যক লোক, যাদের আকিদা বিশুদ্ধ, ইসলাম সুন্দর, অন্তর পরিশুদ্ধ ও মানসিকতা উন্নত; তারা ইসলামের দাবি ও চাওয়া অনুযায়ীই জীবনযাপন করে থাকেন। সুতরাং ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলমানকে এমনই হতে হবে, যেমনটি ইসলাম কামনা করে। এর জন্য কুরআন ও হাদিসে যেসব উত্তম স্বভাব-চরিত্র ও গুণাবলির প্রতি উৎসাহিত করা হয়েছে সেগুলো অবলম্বন করা বাঞ্ছনীয়। ইসলামের আলোকে একজন আদর্শ মুসলিমের পরিচয় কেমন হবে, এ বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যেই সিরিয়ার প্রখ্যাত শাইখ ড. মুহাম্মাদ আলি হাশিমি রহ. মুসলমানদের জীবনসংশ্লিষ্ট বিভিন্ন আয়াত, হাদিস ও আসারের আলোকে রচনা করেছেন বৃহৎ কলেবরের গ্রন্থ ‘শাখসিয়্যাতুল মুসলিম’ বা ‘আদর্শ মুসলিম’। এতে প্রভুর সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, নিজের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, পিতা-মাতার সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, স্ত্রীর সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, সন্তানদের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, আত্মীয়-স্বজনদের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে, ভাই-বন্ধুদের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে―সকল বিষয় সম্পর্কেই উঠে এসেছে বিশদ আলোচনা। যাতে মুসলমানদের সামনে; বিশেষ করে প্র্যাক্টিসিং মুসলমানদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যায় এবং নিজেদের ভুল ও ত্রুটিগুলো উপলব্ধি করে ইসলামের অমীয় সুন্দর চরিত্রে নিজেদের ভূষিত করতে পারে। বই - আদর্শ মুসলিম লেখক - ড. মুহাম্মদ আলি আল-হাশিমি অনুবাদ - মুফতি তারেকুজ্জামান পৃষ্ঠা সংখ্যা - ৪৯৬
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কি স্টকে আছে না স্টক আউট হয়ে গেছে? জানাবেন একটু। আমি বইটি কিনতে চাই।
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
বইটির পেজ সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৯০। ধন্যবাদ।
বইটি কি স্টকে আছে না স্টক আউট হয়ে গেছে? জানাবেন একটু। আমি বইটি কিনতে চাই।
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
বইটির পেজ সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৯০। ধন্যবাদ।























