৫১তম বিসিএস প্রিলি প্রিপারেশন ১২টি বইয়ের সেট
বই কালেকশন

Buy ৫১তম বিসিএস প্রিলি প্রিপারেশন ১২টি বইয়ের সেট Online in Bangladesh

লেখক: উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি

4.40
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • প্রস্তুতির প্রথম ধাপেই নিজের অবস্থান মূল্যায়নের জন্য প্রতিটি বইয়ের শুরুতেই রাখা হয়েছে প্রাথমিক মূল্যায়ন নামক একটি ছোট পরীক্ষা। এর মাধ্যমে নিজের অবস্থান যাচাই করে প্রস্তুতির গুরুত্ব অনুধাবন করা যাবে।
  • প্রতিটি বইয়ে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে অধ্যায়ভিত্তিক গুরুত্ব নির্ধারণ করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ অংশগুলোর প্রতি অধিক মনোযোগ দেওয়া যায়।
  • বইয়ের প্রতিটি অধ্যায়ের শুরুতে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসার হার অনুযায়ী প্রতিটি টপিক তিন/দুই/এক তারকা দিয়ে চিহ্নিত করা হয়েছে, যাতে টপিকভিত্তিক গুরুত্ব আপনাদের কাছে আরও স্পষ্ট হয়।
  • বাংলাদেশ বিষয়াবলি বইটি বিস্তারিত তথ্যের পাশাপাশি সময়োপযোগী জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর প্রেক্ষাপটে ঢেলে সাজানো হয়েছে।
  • আন্তর্জাতিক বিষয়াবলি ও ভূগোলের ক্ষেত্রে প্রয়োজনীয় মানচিত্র ও গ্রাফ সংযুক্ত করা হয়েছে, যাতে তথ্য উপলব্ধি করা আরও সহজ হয়।
  • ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণে মূল নিয়মগুলো সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, পাশাপাশি একাধিক উদাহরণ সংযোজন করা হয়েছে, যাতে নিয়মগুলো সহজে বোঝা যায়।
  • বাংলা ও ইংরেজি সাহিত্যে আধুনিক যুগের প্রবহমান ধারাকে উপযুক্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে।
  • গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বইয়ে মৌলিক আলোচনা শেষে শর্টকাট ও কৌশল সংযোজন করা হয়েছে, যাতে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট আরও কার্যকর হয়।
  • বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বইয়ে তথ্য উপস্থাপনায় জটিল বিষয়গুলো সহজে আত্মস্থ করার জন্য যুক্ত হয়েছে চিত্র, টেবিল ও ইনফোগ্রাফ।
  • উত্তরণ Brief বক্সে প্রতিটি টপিকের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যাতে প্রস্তুতি নেওয়া সহজ হয় এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশন দেওয়া যায়।
  • উত্তরণ Special বক্সে মুখস্থ করার ও মনে রাখার ব্যতিক্রমী বিষয়গুলো সহজ করার জন্য চমৎকার ছন্দ ও কৌশল সংযোজন করা হয়েছে।
  • প্রতিটি অধ্যায়ের প্রয়োজনীয় তথ্য কালারফুল হাইলাইটসের মাধ্যমে আলাদা করে তুলে ধরা হয়েছে, যাতে পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশগুলো সহজেই চোখে পড়ে।
  • প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে নমুনা প্রিলি প্রশ্ন ও প্র্যাক্‌টিস প্রবলেম, যা নিজের দুর্বলতা চিহ্নিত করে সঠিক সময়ের মধ্যেই তা সংশোধনের সুযোগ করে দেয়।
  • চূড়ান্ত পরীক্ষার পূর্বে নিজেকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করার জন্য প্রতিটি বইয়ের শেষে রাখা হয়েছে একাধিক মডেল টেস্ট।
৳ 3800৳ 3800
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

স্বপ্ন যদি হয় বিসিএস ক্যাডার হওয়া, তাহলে প্রস্তুতিটা হতে হবে গোছানো, সুশৃঙ্খল এবং পরিকল্পিত।প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় লক্ষ লক্ষ প্রার্থীর মধ্যে নিজেকে এগিয়ে নিতে চাইলে বেছে নিতে হবে সঠিক দিকনির্দেশনা ও মানসম্পন্ন বইসমূহ। তাই সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রণীত প্রিলিমিনারি পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী উত্তরণ প্রস্তুত করেছে মোট ১২টি প্রিপারেশন বই, যেখানে বিসিএসের বিশাল সিলেবাস আয়ত্তে আনতে রয়েছে অধ্যায়ভিত্তিক কৌশলগত প্রস্তুতি।প্রস্তুতির প্রথম ধাপেই নিজের অবস্থান মূল্যায়নের জন্য প্রতিটি বইয়ের শুরুতেই রাখা হয়েছে প্রাথমিক মূল্যায়ন নামক একটি ছোট পরীক্ষা। এর মাধ্যমে নিজের অবস্থান যাচাই করে প্রস্তুতির গুরুত্ব অনুধাবন করা যাবে।প্রতিটি বইয়ে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে অধ্যায়ভিত্তিক গুরুত্ব নির্ধারণ করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ অংশগুলোর প্রতি অধিক মনোযোগ দেওয়া যায়।বইয়ের প্রতিটি অধ্যায়ের শুরুতে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসার হার অনুযায়ী প্রতিটি টপিক তিন/দুই/এক তারকা দিয়ে চিহ্নিত করা হয়েছে, যাতে টপিকভিত্তিক গুরুত্ব আপনাদের কাছে আরও স্পষ্ট হয়।এছাড়াও বিষয়ভিত্তিক ভিন্ন ভিন্ন কৌশলকে গুরুত্ব দিয়ে প্রতিটি বই সাজানো হয়েছে। যেমন-বাংলাদেশ বিষয়াবলি বইটি বিস্তারিত তথ্যের পাশাপাশি সময়োপযোগী জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর প্রেক্ষাপটে ঢেলে সাজানো হয়েছে।আন্তর্জাতিক বিষয়াবলি ও ভূগোলের ক্ষেত্রে প্রয়োজনীয় মানচিত্র ও গ্রাফ সংযুক্ত করা হয়েছে, যাতে তথ্য উপলব্ধি করা আরও সহজ হয়।ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণে মূল নিয়মগুলো সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, পাশাপাশি একাধিক উদাহরণ সংযোজন করা হয়েছে, যাতে নিয়মগুলো সহজে বোঝা যায়।বাংলা ও ইংরেজি সাহিত্যে আধুনিক যুগের প্রবহমান ধারাকে উপযুক্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে।গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বইয়ে মৌলিক আলোচনা শেষে শর্টকাট ও কৌশল সংযোজন করা হয়েছে, যাতে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট আরও কার্যকর হয়।বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বইয়ে তথ্য উপস্থাপনায় জটিল বিষয়গুলো সহজে আত্মস্থ করার জন্য যুক্ত হয়েছে চিত্র, টেবিল ও ইনফোগ্রাফ।সঠিক সময়ে সঠিক তথ্য মনে রাখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজবোধ্যভাবে উপস্থাপন করাও জরুরি। এজন্য-উত্তরণ Brief বক্সে প্রতিটি টপিকের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যাতে প্রস্তুতি নেওয়া সহজ হয় এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশন দেওয়া যায়।উত্তরণ Special বক্সে মুখস্থ করার ও মনে রাখার ব্যতিক্রমী বিষয়গুলো সহজ করার জন্য চমৎকার ছন্দ ও কৌশল সংযোজন করা হয়েছে।প্রতিটি অধ্যায়ের প্রয়োজনীয় তথ্য কালারফুল হাইলাইটসের মাধ্যমে আলাদা করে তুলে ধরা হয়েছে, যাতে পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশগুলো সহজেই চোখে পড়ে।তবে শুধু পড়লেই প্রস্তুতি পরিপূর্ণ হয় না; এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন ও মূল্যায়ন। তাই-প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে নমুনা প্রিলি প্রশ্ন ও প্র্যাক্‌টিস প্রবলেম, যা নিজের দুর্বলতা চিহ্নিত করে সঠিক সময়ের মধ্যেই তা সংশোধনের সুযোগ করে দেয়।চূড়ান্ত পরীক্ষার পূর্বে নিজেকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করার জন্য প্রতিটি বইয়ের শেষে রাখা হয়েছে একাধিক মডেল টেস্ট।বিসিএস প্রিলি প্রস্তুতিতে উত্তরণ-এর প্রিপারেশন বইগুলোই হবে আপনার সাফল্যের বিশ্বস্ত সঙ্গী।কারণ BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.40
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Araf Chowdhury
Araf Chowdhury ভেরিফাইড
25 May 2026

বইয়ের গ্রাফিকস, বাইন্ডিং সবকিছু চমৎকার। যারা একদম শুরু থেকে বিসিএস শুরু করছেন তাদের জন্য উত্তরণের এক সেট বই হতে পারে দুর্দান্ত এক সহযোগী। তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ১. বই সম্ভবত A4 পেপার সাইজের। তাই পড়তে অনেক সময় একটু অসুবিধা হতে পারে এই অর্থে যে টেবিলের বেশি জায়গা দখল করে। আমি হলের রিডিংরুমে পড়ি এজন্য বললাম। ২. বইগুলো এতো চমৎকারভাবে সাজানো যে অনেকটা ব্যক্তিগত নোটের মত। দাগানোর স্পেস তুলনামূলক কম এবং যেখানে দাগ দিবেন বলে মনে করছেন সেখানে অলরেডি তারা কালার করে রাখসে। ৩. বইটা রঙিন হলেও খরচ কমানোর জন্যই সম্ভবত শুধু এক কালার ব্যবহার করা হয়েছে। খেয়াল করলে দেখবেন কোনো কোনো বইয়ের ভেতরের কালার হয়তো হালকা সবুজ অথবা হালকা লাল। আর ম্যাপগুলো রঙ্গিন নয়। সাদা কালো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষ হচ্ছে বইগুলো ৫০ পর্যন্ত আপডেট করা আছে কিনা। আমি এক মাস আগে নিয়েছি তখন ৪৯ পর্যন্ত আপডেট করা ছিল।

Zahedul Islam
Zahedul Islam ভেরিফাইড
18 Mar 2026

চমৎকার পৃষ্ঠা সজ্জায় টপিকের সাজানো গোছানো উপস্থাপন। বেশ ভালো লেগেছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

foundation book ar ei preli preparation book er moddhe difference ki?

উত্তর

ফাউন্ডেশন বুক প্রিলি লিখিত এর শর্ট ভার্সন। আর প্রিলি প্রিপারেশন বুক প্রিলি প্রস্তুতির ফুল ভার্সন।

প্রশ্ন

paperback mane ki main book er copy or low quality paper?

উত্তর

এটার কভার এবং পেজ দুটো ভালো।

প্রশ্ন

এটা কি রিটেন সহ এক সাথে।

উত্তর

এটা শুধু বিসিএস প্রিলি সিলেবাস এর বেইজ ধরে রেডি করা।

প্রশ্ন

Egulo sesh kobe update kora hoyeche?

উত্তর

জানুয়ারি ২০২৬ পর্যন্ত আপডেট করা আছে।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)