

Buy ৫১তম বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক Online in Bangladesh
লেখক: উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি
- Publisher: উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি
- Number Of Pages: 716
- Language: বাংলা
- Edition: Edition 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
সুপ্রিয় বিসিএস প্রত্যাশীগণ,আস্সালামু আ’লাইকুম। একটি গোছানো প্রস্তুতির মাধ্যমে বিসিএস প্রস্তুতিকে সহজতর করার প্রয়াসে যাত্রা শুরু হয় উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমির। বাংলাদেশ সিভিল সার্ভিসের তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শত-সহস্র প্রতিযোগীদের পেছনে ফেলে আপনারা যারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন বুনছেন, তাদের প্রস্তুতির একটি গোছানো ও সুন্দর সূচনার জন্যই উত্তরণ-এর এই উপহার- বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক।আপনারা জানেন বিসিএস ক্যাডার কর্মকর্তা নিয়োগ পরীক্ষার সবচেয়ে প্রতিযোগিতামূলক ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা। এ ধাপের সিলেবাস একদিকে সুবিশাল যেমন সত্য, তেমনই অন্যদিকে এ ধাপের একটি পূর্ণাঙ্গ ও বিশ্লেষণী প্রস্তুতি পরের ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রার্থীকে অনেকাংশেই এগিয়ে রাখে এ কথাও সত্য। তাই প্রিলি প্রস্তুতির শুরুতেই বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নসমূহ বিশ্লেষণ করে সমাধান আয়ত্ত করলে সিলেবাসের কোন কোন অংশ থেকে বিগত বছরগুলোতে বেশি প্রশ্ন এসেছে, কোন কোন টপিকগুলো চাইলে বাদ দেয়া যেতে পারে-এ সম্পর্কে ভালো একটি ধারণা তৈরি হয়। আর এ প্রয়োজনীয়তা অনুধাবন করেই উত্তরণ গতানুগতিক প্রশ্নব্যাংকের উপস্থাপনের ধরন এড়িয়ে নতুন আঙ্গিকে বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক বইটি সাজিয়েছে।বইটিতে বিগত বিসিএস প্রিলি প্রশ্নকে ভিত্তি ধরে প্রতিটি বিষয়কে অধ্যায়ভিত্তিক আকারে সাজানোর পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র টপিক ও সাব-টপিকে ভাগ করে সমভাবাপন্ন প্রশ্নগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে বিগত বিসিএস প্রশ্নগুলো নির্ভুল ব্যাখ্যাসহ একের পর এক সাজানো হয়েছে। এক্ষেত্রে যেসব প্রশ্নে অধিকতর ব্যাখ্যা প্রয়োজন, সেগুলোর উত্তরে সম্পূরক ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। আলোচনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য একাধিক প্রশ্নে একই ব্যাখ্যা বর্জন করা হয়েছে। বইয়ের শেষে বিগত পাঁচ বিসিএস-এর প্রিলি পরীক্ষার প্রশ্ন মডেল টেস্ট আকারে সংযোজন করা হয়েছে, যা আপনাদেরকে বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্নের ধরন বুঝতে সাহায্য করবে।আমরা বিশ্বাস করি নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায় এবং আপনাদের দৃঢ় প্রচেষ্টা বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বপ্ন বাস্তবায়নে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে। সবশেষে আপনাদের এই যাত্রায় উত্তরণ-এর বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক বইটি বিশ্বস্ত সঙ্গী হিসেবে বিবেচিত হবে সেই প্রত্যাশা করছি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অনেক ভালো বই। গোছানো ও তথ্যবহুল। আশাকরি উপকৃত হবো।
হেল্পফুল

ভালো লেগেছে।
বইয়ের প্রিন্ট থেকে কড়া একটা বাজে গন্ধ আসছে (সাধারণ নতুন বইয়ের সুগন্ধ নয়)
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কবে এভেইলেবল হবে?
এখন বাজারে এভেইল্যাবল।
আমাকে পাঠানো বইয়ের শেষের ৬১টা পেইজ টোটালি নাই, রিটার্নের জন্য যোগাযোগ করেছি কিন্তু কোনো কাজ হয়নি। রকমারিও যদি প্রতারণা করে তাহলে আমরা যাবো কোথায়?!
কাইন্ডলি রকমারি hotline number এ যোগাযোগ করুন। Hotline: 16297 (9 AM to 8 PM, Saturday to Thursday)
এটা কবে এভেইলেবল হবে?
এখন বাজারে এভেইল্যাবল।
আমাকে পাঠানো বইয়ের শেষের ৬১টা পেইজ টোটালি নাই, রিটার্নের জন্য যোগাযোগ করেছি কিন্তু কোনো কাজ হয়নি। রকমারিও যদি প্রতারণা করে তাহলে আমরা যাবো কোথায়?!
কাইন্ডলি রকমারি hotline number এ যোগাযোগ করুন। Hotline: 16297 (9 AM to 8 PM, Saturday to Thursday)























