

Buy তুক Online in Bangladesh
লেখক: সাহিল রহমান
- Author: সাহিল রহমান
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুব ছোট করে রিভিউ দিলে বলব, এটি ভিন্নধরনের কাজ। বইটি হরর জনরার হলেও এখানে যে বিষয়গুলো উঠে এসেছে, তা চিরাচরিত ভৌতিক উপাদানের মতো নয়। বইটি পড়ার সময় আমার Hereditary এবং Constantine সিনেমার কথা মনে পড়েছে। এই ধরনের সিনেমাগুলোতে যেমন একটি ডেমনের নিজস্ব পূর্ব ইতিহাস থাকে, তেমনি লেখক ‘সুহার’ নামকরণে একটি ডেমনকে তৈরি করেছেন, শুধু নামে নয়, বরং তার নিজস্ব একটি ব্যাকস্টোরি রয়েছে। প্রথমে আমার মনে হয়েছিল, হয়তো ‘সুহার’ নামে কোনো ডেমন আগে থেকেই এক্সিস্ট করে। পরে গুগল করে দেখলাম, এমন কিছু নেই। লেখকের এই মৌলিক সৃষ্টি আমার কাছে চমৎকার লেগেছে। সুহারের পৃথিবীতে আগমনের একটি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য পূরণের জন্য তার উপাসনাকারীরা বেছে নিয়েছে একটি নির্দিষ্ট দিন, সেটা হল জিশুর মৃত্যুদিবস। কেন তারা জিশুর মৃত্যুর দিনটিকে বেছে নিয়েছে? কী ছিল তাদের উদ্দেশ্য? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে প্রেতশাসকেরা ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ছুটে যায় বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সুহারের মূর্তিটি পাওয়া গিয়েছিল। ধীরে ধীরে রহস্য উন্মোচিত হতে থাকে। গল্পের প্লট ইউনিক এবং বিশদ, তবে প্লটের তুলনায় গল্পের আকার ছোট। ডেমন ‘সুহার’ ও প্রেতশাসক এই দুটো বিষয়ে আরও বিস্তৃত বর্ণনা, আলোচনা ও ঘটনাপ্রবাহ প্রয়োজন ছিল। গল্পের মধ্যে একটি ব্রেইনস্টর্মিং উপাদান কাজ করেছে। লেখকের প্রতি আহ্বান থাকবে, এই ধরনের নতুন ও ভিন্নধর্মী গল্প আরও উপহার দেবেন।


লেখকের বই আমার কাছে অসাধারন লাগে। শেষ না করে উঠা সম্ভব না। অসাধারন প্লট এবং লেখক বইটাতে বাইবেল এবং ডেমনোলজি নিয়ে বেশ ভাল রিসার্চ করেছেন বলে মনে হয়।একটা বই পড়লাম আর নতুন কিছু শিখলাম বা জানলাম না তাতে বইয়ের অর্পূনতা রয়ে যায় লেখক এই ব্যাপারে নিরাশ করেনি।



বিরক্তিকর সিমপ্লি। পয়সা খরচ করে কিনেছি বলে পড়তেসি।

























