থিংক লাইক এ সাইকোলজিস্ট
বই কালেকশন

Buy থিংক লাইক এ সাইকোলজিস্ট Online in Bangladesh

লেখক: প্যাট্রিক কিং

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: প্যাট্রিক কিং
  • Publisher: এশিয়া পাবলিকেশন্স
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 225৳ 30025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“থিংক লাইক এ সাইকোলজিস্ট: মনোবিদের মতো ভাবুন”-এর“থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন”- মনোবিজ্ঞান বিষয়ক এমন একটি বই, যা একজন পাঠককে কোন ব্যক্তির আবেগ বিশ্লেষণ, শারীরিক ভাষা ও আচরণ অনুধাবন করে অনুপ্রেরণা এবং উদ্দেশ্য বুঝতে শিখাবে। যদিও অল্প সময়ের দেখায় মানুষকে বিশ্লেষণ করা সহজসাধ্য নয়, তথাপি বইয়ে উল্লেখিত নানা উপকরণ পাঠককে এই কাজে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবে।সামনে বসা মানুষটির আবেগ, আচরণ, স্বভাব, মূল্যবোধ, পূর্ব-অভিজ্ঞতা এবং সামগ্রিক ব্যক্তিত্ব সম্পর্কে সচেতনভাবে জ্ঞাত হয়ে ব্যক্তির ভিতরের মানুষ সম্পর্কে ধারণা পেতে বইটি বিশেষ সহায়ক। ব্যক্তির নেপথ্যের একক বা সম্মিলিত গুণাবলী বিশ্লেষণ করার ক্ষেত্রে বইটির ভূমিকা প্রশংসনীয়। বিশ্লেষণের মাধ্যমে চারপাশের পরিচিত অথবা অজানা মানুষকে বুঝতে পারা, তার মানসিক অবস্থান নির্ণয়, আবেগীয় ও আচরণগত স্বতন্ত্রতা নিরূপণ, কিংবা ব্যক্তিত্বের সামগ্রিক পাঠোদ্ধারই এই বইয়ের আলোচিত বিষয়। সঠিক পর্যবেক্ষণ ও সহজ প্রশ্নমালার মাধ্যমে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, চরিত্র, আচরণগত প্রবণতা এবং মূল্যবোধ অনুধাবনের কৌশলগুলো এখানে সাবলিলভাবে উদ্ধৃত হয়েছে। বইটি পড়লে মানুষের আচরণ পর্যবেক্ষণ করে তার সম্পর্কে অনুমান করার কৌশল রপ্ত করা যাবে। এটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে দিকনির্দেশনামূলক। বিশেষ করে যারা মনোবিজ্ঞান বিষয়ে পড়তে বা গবেষণা করতে আগ্রহী তাদের জন্য এটি অনবদ্য।“থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন” গ্রন্থটি সামাজিক মিথস্ক্রিয়া ও বাক্যালাপ প্রশিক্ষক -প্যাট্রিক কিং -এর দীর্ঘ গবেষণার সমন্বিত উপস্থাপন। ইংরেজি ভাষায় লেখা এই বইটি বিশ্বব্যাপী বিশেষভাবে প্রশংসিত। “আশরাফ মিঠু” একজন মনোবিদ হবার সুবাদে সহজেই এই গবেষণাগ্রন্থের সাথে একাত্ম হতে পেরেছেন এবং অনুবাদক হিসেবে নিবিড় নিষ্ঠা আর যত্নের সাথে এর বিশুদ্ধতা রক্ষায় সচেষ্ট থেকেছেন। ভাষাগত পরিবর্তনের ক্ষেত্রে তিনি সহজ অথচ মার্জিত শব্দ প্রয়োগে সতর্কতা অবলম্বন করেছেন। “থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন” -আশরাফ মিঠুর প্রথম অনুবাদগ্রন্থ হলেও গবেষণা, উপন্যাস, কবিতাসহ প্রকাশনা সংক্রান্ত নানাধরনের কাজের সাথে বহুবছর ধরেই তিনি জড়িত আছেন। আশা করা যায়, মনোবৈজ্ঞানিক দর্শন ও গবেষণায় এই অনুবাদগ্রন্থটি স্বল্পসময়ে সুপাঠ্য হয়ে উঠবে!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
All_OTT_Subion by Niloy
All_OTT_Subion by Niloy ভেরিফাইড
05 May 2026

আমি এই লেখকের লেখার সঙ্গে আগেই পরিচিত। আমি তাকে অনেক আগে থেকেই অনুসরণ করি। তার লেখা এবং অনূদিত বইগুলো আমার পছন্দ।

880****161
880****161 ভেরিফাইড
25 Apr 2025

অসাধারণ একটি বই, এই সময়ের সেরা বই মনোবিদের মত ভাবুন চিন্তাভাবনা মজবুত করুন💖

Kazi Hafizur Rahman
Kazi Hafizur Rahman ভেরিফাইড
21 Feb 2025

মানুষ বিশ্লেষণের জটিল শৈলীকে সহজ ও প্রাঞ্জল করে উপস্থাপনের এই অনন্য সংযোজন নিঃসন্দেহে পাঠকদের মুগ্ধ করবে। আপনার অনুবাদে নতুন দিগন্ত উন্মোচিত হোক, বইটি সর্বাধিক পাঠকপ্রিয়তা পাক—এই শুভকামনা রইল!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)