দ্য লেটার
বই কালেকশন

Buy দ্য লেটার Online in Bangladesh

লেখক: কেইগো হিগাশিনো

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কেইগো হিগাশিনো
  • Publisher: বেনজিন প্রকাশন
  • Isbn: 9789849962823
  • Number Of Pages: 296
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 350৳ 50030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

হাইস্কুল পড়ুয়া নাওকি তার ভাই সুয়োশির সাথেই থাকে। বাবা মা মারা যাওয়ার পরে একমাত্র ভাই নাওকির খেয়ালও সুয়োশিই রাখে। সুয়োশি পড়াশোনা করেনি কিন্তু তার একটা স্বপ্ন রয়েছে—ছোটোভাই নাওকিকে পড়াশোনা করিয়ে, বড়ো বিশ্ববিদ্যালয় পড়িয়ে তার জন্য সুন্দর একটা জীবন গড়ে দেবে। কিন্তু তার জন্য দরকার টাকা—আর সেই টাকা চুরি করতে গিয়েই এক বৃদ্ধ মহিলাকে খুন করে বসে সুয়োশি। আদালত থেকে পনেরো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে নাওকির জীবনেও নেমে আসে কালো মেঘের ঘনঘটা, 'চোর এবং খুনির ভাই' হিসেবে ডাকনাম পেয়ে যায় সব জায়গায়।একে একে জীবনের সকল পর্যায়ে এক অব্যক্ত পরীক্ষার সামনে পড়ে সে। ভাগ্য যপন তার ক্ষেত্রে সহায় হয় না। সে যথেষ্ট চেষ্টা করে এই পুরো সত্যটাকে ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু প্রতি মাসে মেইল বক্সে পাওয়া চিঠির কারণে তা করতে পারে না। জেল থেকে প্রতি মাসে তার জন্য একটা করে চিঠি পাঠায় সুয়োশি। কিন্তু ধীরে ধীরে সেই চিঠিও যেন এড়িয়ে যেতে থাকে নাওকি। অন্যায়, অবিচার আর অন্যায্যতার মধ্য দিয়ে সামনে আসে কিছু সত্য—বাস্তবিক সত্য। যা পড়ে পাঠক থমকে যাবে, ভাবতে বাধ্য হবে।কী সেই সত্য তা জানতে হলে পড়তে হবে কেইগো হিগাশিনোর 'দ্য লেটার' উপন্যাস।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Ety Akter
Ety Akter ভেরিফাইড
04 Mar 2026

ভিষণ সুন্দর একটা বই। দুই ভাইয়ের কাহিনি নিয়ে লেখা বইটা যেখানে বড় ভাইটা ছোট ভাইয়ের পড়াশোনার খরচের জন্য একটা চুরি করতে গিয়ে ভুলবশত একটা খুন করে ফেলে। যার ফলে শাস্তিস্বরুপ তার জেল হয়। কিন্তু মা বাবা ভাই হারা ছোট ভাইয়ের জন্য এবার দুনিয়া হয়ে যায় জাহান্নাম স্বরুপ।স্কুল, চাকরি এমনি ভালোবাসাও হারাতে হয় তার অই একটা কারনেই। কারণ সে একটা ডাকাত আর খুনির ভাই। তো এইভাবেই ছোট ভাইয়ের জীবন যেতে যেতে সে কি তার জীবন পরিশেষে কি শান্তি পায় বা পাবে , তার ভাইয়ের সাথে মিল হয় কিনা তাই এই বইয়ের শেষ। পরিশেষে বলব বইটা আমার ভিষণ ভালো লেগেছে।বইটা একটা বাস্তবিক গল্প। পরিবার এর কেউ দোষ করলে সমাজ পুরো পরিবার টাকেই দোষারোপ করে। এতে যে বিনাদোষী কতটা কষ্ট পায় তা বলে বুঝানো যায় না। বিনাদোষীর জন্য দুনিয়া টা কত কষ্টকর হয়ে যায় তাই বুঝাতে পেরেছে বইটা। ❤️❤️ রেটিং ১০/১০।

880****669
880****669 ভেরিফাইড
31 Jan 2026

Emotional yet very good.

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)