

Buy The Coalition Years 1996-2012 Online in Bangladesh
লেখক: Pranab Mukherjee
- Author: Pranab Mukherjee
- Publisher: Rupa Publications (India)
- Isbn: 9788129149053
- Number Of Pages: 312
- Language: English
- Edition: 1st Edition, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
Good book

Pranab Mukherjee as we all know, is a no-nonsense man. And aptly, as his political mentor has been the 'Iron Lady' in Indira Gandhi, who herself lead the nation with grit and fervour. Pranab Da's trilogy in 'The Coalition Years' is all about Coalition (naturally), during Congress-lead UPA's tenure from 1996-2012. A vastly experienced parliamentarian, Pranab Da is a highly respected personality, even though he came across as short-tempered, to the point of being cynical. A true Gandhian and a patriot, he has always upheld the Constitution, while carrying out his duties as a Congressman, member of Rajya

অত্যন্ত একঘেয়ে স্মৃতিকথা। এত নিরস, বিরক্তিকরভাবে কেউ অতীত রোমন্থন করতে পারে তা জানতাম না। অন্তত এই বইটি না পড়লে জানা হতো না। লেখায় ন্যূনতম শ্রী নেই। যেন লিখতে হয় তাই লিখছি গোছের রচনা। কোনো এককদলের কেন্দ্রে সরকার গঠনের দিন শেষ হয়ে গেছে ভারতে। নানা আঞ্চলিক দলের ওপর নির্ভর করছে সর্বভারতীয় দল জাতীয় কংগ্রেস ও বিজেপির। এই বার্তাটি ভিন্নভাবে দিয়েছেন প্রণব মুখার্জি। তিনি কোয়ালিশন জোটের ভাঙা-গড়ার রাজনীতি খুব কাছ থেকে চাক্ষুষ করেছেন। ক্ষমতা ভাগাভাগি তথা মন্ত্রণালয় বন্টন কোয়ালিশন সরকারে খুবই ক্রিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায় তাও ঘটনাপ্রসঙ্গে উল্লেখ করেছেন। কংগ্রেস একটুএকটু সোভিয়েট রাশা ঘেঁষা বলে মন্দলোকে রটায়। কারণ ১৯৭১ এ কংগ্রেসের আমলে মৈত্রী চুক্তি, নেহেরু-সোভিয়েট সম্পর্ক প্রভৃতির কথা লোকে কয়। কিন্তু প্রণব বাবু কহেন আলাদা বাত। তিনি খুবই স্পষ্টভাবে লিখেছেন প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে মার্কিনদেশের আস্থা অর্জনে মাথার ঘাম পায়ে ফেলতে তিনি কসুর করেন নি। সোনিয়া গান্ধি দলের সভাপতি। কিন্তু সরকারি কোনো পদ-পদবিতে না থেকেও পুরো সরকার তিনিই কীভাবে পরিচালনা করতেন তার ইঙ্গিতে কিছু ঘটনা আছে। বাংলাদেশ নিয়ে বিশেষ উল্লেখ করার মতো তথ্য নেই। এটুকু মাথায় রাখুন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রণব মুখার্জির খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তিনি স্মরণ করেছেন, গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা যখন গৃহবন্দী ছিলেন, তখন প্রণব মুখার্জি এটা নিয়ে ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দিয়েছিলেন। প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স আর যাইহোক কোয়ালিটি লেভেলের রাইটিং নয়। বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নেই। থাকলেও লেখানীর চরম অদক্ষতার কারণে বোঝা যায় নি।






















