

Buy সবার জন্য Vocabulary Online in Bangladesh
লেখক: মুনজেরিন শহীদ
- Author: মুনজেরিন শহীদ
- Publisher: তাম্রলিপি
- Isbn: 9789849483199
- Number Of Pages: 191
- Language: বাংলা
- Edition: 2nd Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
"সবার জন্য Vocabulary"বইটির শেষের ফ্লাপের কিছু কথা:বইয়ের এতটুকু পর্যন্ত যদি পড়ে থাকেন তাহলে আপনার Vocabulary শেখার ধকলটা যে। অনেকখানিই কমেছে এটা নিশ্চিত। এবার দরকার শুধু নিয়মিত চর্চার, আর সেটা করতে থাকলেই আমার বিশ্বাস আপনি পরিস্থিতি অনুযায়ী কীভাবে কোন ইংরেজি শব্দ ব্যবহার করা উচিত সেটাও ধরতে পারবেন।ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করার এই যাত্রায় আপনার সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। আপনার সামনের দিনগুলাে যেন এই নতুন শেখা। স্কিলটার কারণে অনেক ভালাে হয় সেটা একজন। শিক্ষক নয়, একজন বন্ধু হয়ে সেই কামনা করছি।কোনাে একদিন দেখা হওয়ার প্রত্যাশা রইল। হয়তাে বইমেলায় কিংবা কোনাে ক্লাসে, নয়তাে নতুন কোনাে কোর্স টিউটোরিয়াল বা বইয়ের পাতায়।অভিনন্দন! বইটি শেষ করার মাধ্যমে Vocabulary শেখার Smart যাত্রায় আপনি। প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছেন। বইটি পড়ার সময়ে কি কখনও এমন মনে হয়েছে। “ইশ Vocabulary শেখার সাথে যদি Spoken English-টাও শিখে ফেলতে পারতাম?” কিন্তু কোচিং থেকে কোচিংয়ে দৌড়ানাের সময় কই? এর সমাধান পেতে । আমার ঘরে বসে Spoken English” কোর্সের মাধ্যমে ঘরে বসেই আপনার স্পােকেন। ইংলিশের দক্ষতাকে নিয়ে যান অ্যাডভান্সড লেভেলে। । এই বইয়ের মাধ্যমে Vocabulary শিখে, ও আমার স্পােকেন ইংলিশ। কোর্সের মাধ্যমে নিজের স্পিকিং স্কিল ঝালাই করে হয়ে উঠুন প্রাে।। আর কোর্স শেষে পাবেন সার্টিফিকেটও। ভিডিও লেকচারের সাথে কুইজ দিয়ে যাচাই করা যাবে নিজের প্রােগ্রেস।। আর শেখার সুবিধার্থে বাড়তি সংযােজন হিসেবে থাকছে ট্রান্সক্রিপ্ট, নােটস ও অডিওবুক। এই বইয়ের মাধ্যমে। Vocabulary শেখার পরে আমার কোর্সে স্পােকেন। ইংলিশ শিখে ঘরে বসে দুটোতেই হয়ে যান এক্সপার্ট।।
রিভিউ ও রেটিং (Review & Rating)
কোনো ভাষা শিখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ভাষার ব্যবহৃত শব্দ জানা। ইংরেজিও একটি ভাষা। এই ভাষাকে সঠিকভাবে আয়ত্ত করতে হলে এই ভাষার ব্যবহৃত বিভিন্ন শব্দের উপর দক্ষতা থাকা আবশ্যক। ঠিক তেমনই ইংরেজি ভোকাবুলারি বা শব্দভাণ্ডার সহজে আয়ত্ত করার জন্য মুনজিরুল শহীদ আবু ২০২১-এর বই মেলায় তাঁর “সবার জন্য ভোকাবুলারি” বইটি প্রকাশ করেন। বইটিতে ছবির মাধ্যমে প্রয়োজনীয় শব্দগুচ্ছ শেখা, মনে রাখা ও ব্যবহারের জন্য ফর্মুলার প্রয়োগ করা হয়েছে। বইয়ের গুরুত্বে আপনার ভোকাবুলারি লেভেল যাই হোক শিখতে সাহায্য করার জন্য কয়েকটি প্রশ্নমুখর বাক্য দেয়া হয়েছে, যাতে করে আপনি ভোকাবুলারিতে কতটুকু দক্ষ তা যাচাই করতে পারেন, যা সত্যিই প্রশংসনীয়। শব্দের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী বইটির অধ্যায়গুলোকে ইজি (easy), মিডিয়াম (medium) এবং হার্ড (hard) — তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। মোট ৮৬টি চ্যাপ্টার রয়েছে। বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতি যেমন—শপিং, ঘর, রাস্তায়, রেস্তোরাঁ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল, পার্টি ইত্যাদি অনুযায়ী শব্দ ব্যবহারের ফলে শব্দ শেখাটা সহজ হয়েছে। ভোকাবুলারি শিখতে কিছু নির্দেশনা রয়েছে, যেমন: ১. নতুন যে শব্দ শিখবেন, সেই শব্দ + তার অর্থ + একটি সাম্ভাব্য শব্দ, ব্যবহারিক জীবনে ব্যবহার করা যায় এমন একটি বাক্য নোট করে রাখুন; অধ্যায়ভিত্তিক বর্ণনা তৈরি করুন। ২. শুধু একবার শব্দ না শিখে, শব্দটি যে প্রসঙ্গে ব্যবহার হয় সে প্রসঙ্গে লিখে শিখুন। ৩. বেশি বেশি করে বই, আর্টিকেল, সংবাদপত্র পড়ুন। ৪. শব্দটি বেশি বেশি করে দৈনন্দিন জীবনে ব্যবহার করুন; এর কোনো বিকল্প নেই। ইত্যাদি। পাঠ্যনোট: সামগ্রিকভাবে বইটি আমার মোটামুটি ভালো লেগেছে। বইটি বিন্যাস ও অর্থপ্রকাশে যারা ভোকাবুলারি শিখতে আগ্রহী তারা সহজে বইটি পড়ে শব্দ শিখতে পারবেন। এছাড়াও যে কোনো ধরনের মানুষ বইটি থেকে শব্দ শিখতে পারবে। উল্লেখ্য যে, বইটি প্রথম সংস্করণ, তাই বইটিতে কিছু ত্রুটি থাকতে পারে; এগুলো ভবিষ্যৎ সংস্করণে ঠিক করা হবে। সাধারণত প্রথম সংস্করণে কিছু ছোটখাটো ভুল-ত্রুটি স্বাভাবিক। তাই বইটি পড়তে চাইলে পরবর্তী সংস্করণ বের হলে সেটি নিন। রিভিউ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দুর্বল ব্যাকরণগত ভিত্তি অনেক স্পোকেন ইংলিশ বইয়ের মূল সমস্যা হলো, সেগুলো সরাসরি মুখস্থ করার ওপর জোর দেয়, কিন্তু ব্যাকরণের নিয়মগুলো সঠিকভাবে ব্যাখ্যা করে না। ফলে, একজন শিক্ষার্থী কোনো বাক্য মুখস্থ করে বলতে পারলেও, নতুন পরিস্থিতিতে নিজে থেকে বাক্য গঠন করতে পারে না। অপ্রাসঙ্গিক বিষয়বস্তু অনেক সময় বইগুলোতে এমন সব শব্দ বা বাক্য দেওয়া থাকে যা দৈনন্দিন জীবনে খুব কম ব্যবহৃত হয়। এতে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলে এবং শেখাটা বাস্তবসম্মত মনে হয় না। অনুশীলনের অভাব বইটিতে যদি পর্যাপ্ত অনুশীলন বা চর্চার সুযোগ না থাকে, তাহলে শেখাটা কেবল তত্ত্বীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। ভাষা শেখার জন্য শুধু পড়া নয়, বরং নিয়মিত বলা এবং লেখার অনুশীলন করাও জরুরি। পুরাতন পদ্ধতি কিছু বই এখনো অনেক পুরোনো বা সনাতনী পদ্ধতি অনুসরণ করে, যা আধুনিক ভাষা শিক্ষার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আমার কাছে মুনজেরিন আপুর কমপ্লিট ইংলিশ গ্রামার বই টি কিছু জটিল মনে হলেও, সবার জন্য vocabulary এই বই টি ভিন্ন ধরনের এক ব্যতিক্রম এনেছে এর প্রতিটি বিষয় সহজ ভাবে শেখা ও মনে রাখা যায়।

যদি মুখস্থ করা ছাড়াই Vocabulary শিখতে চান তাহলে পড়ে ফেলতে পাড়েন মুনজেরিন শহীদের সবার জন্য Vocabulary বইটি। বইটিতে রয়েছে ছবির মাধ্যমে প্রয়োজনীয় ইংরেজি শেখা, মনে রাখা ও ব্যবহারের ফর্মুলা; মুখস্থ করা ছাড়াই Vocabulary মনে রাখার সহজ পদ্ধতি; বাংলা অনুবাদের মাধ্যমে ইংরেজি Vocabulary শেখার শর্টকাট; Vocabulary শিখতে আমরা যে ভুলগুলো করি; Vocabulary আরও ভালো করে যেভাবে শেখা যায় সহ আরও অনেক কিছু আছে বইটিতে। আপনারা যারা Vocabulary শিখতে বা শব্দভাণ্ডার বাড়াতে চান তারা এই বইটি পড়ে ফেলুন। English Vocabulary শেখার জন্য দারুণ একটি বই ❤️

ফ্রন্টপেজে এরকম ছবি না দিলে ভালো হতো। তাছাড়া এই বইটা হচ্ছে একদম বিগিনার লেভেলের। যারা ইংরেজিতে মুটামুটি ভালো, তাদের জন্য না। ভেবেছিলাম কাজে আসবে, তবে তেমন কিছু না(বাচ্চাদের জন্য পারফেক্ট)
প্রশ্ন ও উত্তর (Q/A)
এখন কি বইটি পাওয়া যাবে?
জি পাওয়া যাবে
কত পেইজর book?
১৯১ পেইজ
original print??
Yes, original print
How many words are booked in this ????
Approximately 1200+























