শোনো হে যুবক
বই কালেকশন

Buy শোনো হে যুবক Online in Bangladesh

লেখক: ড. রাগিব সারজানি

4.69
(25 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. রাগিব সারজানি
  • Publisher: মাকতাবাতুল হাসান
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2017
৳ 100৳ 20050% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"শোন হে যুবক" বইয়ের সংক্ষিপ্ত কথা:ডা. রাগিব সারজানি ছোট এ বইয়ের অল্প কয়েকটি পৃষ্ঠায় মুসলিম যুব সমাজকে অত্যন্ত কঠোরভাবে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি যেন যন্ত্রণাবিদ্ধ হয়ে একটি পথের মোড়ে এসে দাঁড়িয়েছেন এবং একদল বিষণ্ণ যুবককে বিনীত শাষণে নিয়ে গিয়েছেন নিজের একান্ত কক্ষে। আর পরম মমতায় শুনেছেন তাদের অধোগামীতা ও সে স্বপ্নভঙ্গের বেদনা দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়েছেন।এরপর তিনি অবতীর্ণ হয়েছেন একজন নির্দয় বিশ্লেষকের ভূমিকায়। চলমান সময়কে কেটে ছিঁড়ে বর্তমান যুবসমাজের একটি ভয়াবহ বাস্তবতাকে তাদের সামনে তুলে ধরেছেন। ইতিহাসের সোনালি যুবকদের গল্প শুনিয়েছেন আর মৃদু তুমুল আঘাতে তাদেরকে দৃষ্টিতে বের করেছেন অধোগামীতার কারণগুলো। এরপর তিনি তাঁর উজ্জ্বল তর্জনীর লক্ষ্যভেদী ইশারায় এমন কিছু দিক দেখিয়েছেন ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.69
(25 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
5%
3
5%
2
0%
1
0%
Md. Nazmus Sakib
Md. Nazmus Sakib ভেরিফাইড
25 Jun 2026

Good!

Md. Al Amin
Md. Al Amin ভেরিফাইড
22 Sep 2025

সুন্দর একটি বই যুবকদের পড়া উচিত।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
আব্দুর রহিম
আব্দুর রহিম ভেরিফাইড
25 Nov 2024

hmm valo boy, sahabider kicu ghotona dise valoi hoise nite paren islam somporke onk kicu jante parben, jodi janar icca thake

Muhammad Asrafur Rahman
Muhammad Asrafur Rahman ভেরিফাইড
14 Mar 2024

মুসলিম যুবকের চিন্তার আকাশে ঝড় তোলার মতো একটি বই। এই বই পড়ার পূর্বের এবং পরের চিন্তা-ভাবনার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তৈরি হয়েছে। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে এই বইটি পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। A MUST READ BOOK.

জাহিদ বিন হিকমত
জাহিদ বিন হিকমত ভেরিফাইড
08 Nov 2023

বইঃ শোনো হে যুবক লেখকঃ ড. রাগেব সারজানী ********************************* **লেখক পরিচিতিঃ ড. রাগেব সারজানী। জন্ম- ১৯৬৪ ঈ, আল মুহাল্লা কুবরা, মিশর। তিনি মিশরের বিশিষ্ট ইসলাম প্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবী লেখক। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র ক্বুরআনুল কারীম হেফজ করেন। ড. রাগেব সারজানী কায়রো এর মারকাযুল হাদ্বারাহ লিদ দিরাসাতিত তারীখিয়্যাহ সেন্টারের প্রধান পরিচালক ও কায়রো বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াত আত-তিব ( মেডিকেল ফ্যাকাল্টি)- এর অধ্যাপক। ইসলামের প্রতি আস্থা ও ভালবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্রে ছত্রে। ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান বই প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য- কিসসাতু তাতার ( তাতারীদের ইতিহাস), কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস), কিসসাতু তিউনুস ( তিউনেসিয়ার ইতিহাস), আর রাহমা ফি হাযাতির রসূল (স.), মা’আন নাবনী খায়রা উম্মাতিন প্রভৃতি। **ভূমিকাঃ যুবসমাজ বিশ্ব সভ্যতার মেরুদন্ড। পৃথিবীর ইতিহাসে যত মহান কাজ হয়েছে , তার প্রায় সবগুলোই যুবসমাজের হাত ধরে হয়েছে। প্রতিটি উত্থানের নেপথ্যে যুবসমাজের যে অনস্বীকার্য অবদান তা ইতিহাসের পাঠকমাত্রই জানেন। কিন্তু আফসোস, মুসলিম যুবসমাজ আজ নিজেদের সেই পরিচয় ভুলতে বসেছে। জানেনা তাদের নিজেদের অতীত ঐতিহ্য। আজ তারা নানা সমস্যায় জর্জরিত হয়ে হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বরে। কিন্তু এই অন্ধকার থেকে আজকের যুবসমাজ কিভাবে বেরিয়ে আসবে? কোন পথে তাদের মুক্তি? যুবসমাজের কাছে জাতির কি প্রত্যাশা ? সমাজে তাদের ভূমিকা কি? এ ধরণের নানা প্রশ্ন ও চিন্তা লেখকের মাথায় ঘুরপাক খেতে থাকে। এ সকল প্রশ্ন ও চিন্তার ফসল- ‘‘শোনো হে যুবক’’ **পাঠ পর্যালোচনাঃ “ আমি একবার কায়রো বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ সেমিনারে যোগ দিয়েছিলাম। সেমিনারের আলোচ্য বিষয় ছিলো ‘যুবসমাজের সমস্যাবলী’ ।” এভাবে গল্পের মাধ্যমে বইটির সূচনা। লেখক ড. রাগেব সারজানী বর্তমান বিশ্বপ্রেক্ষাপটকে সামনে রেখে তাঁর দক্ষ কলমের আঁছড়ে আজকের যুবসমাজের অধঃপতনের চিত্র ও তার সমাধান সুন্দরভাবে উপস্থাপন করেছেন বক্ষমাণ গ্রন্থে। তিনি তার গবেষণার আলোকে যুবসমাজের অবক্ষয়ের নিন্মে উল্লিখিত ৪টি কারণ তুলে ধরেছেন অদ্য গ্রন্থে- ১। ইসলামী প্রতিপালননীতি বর্জন ২। যোগ্য আদর্শবান ব্যক্তির অভাব ৩। হতাশা এবং ৪। তথ্যপ্রযুক্তি ও অশুভ মিডিয়া এই সমস্যা থেকে বের হয়ে আসার কৌশল লেখক তাঁর এ গ্রন্থের পরতে পরতে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আলোচ্য বইটিতে ড. রাগেব সারজানী যুবসমাজের কল্যাণার্থে হৃদয় নিংড়ানো নামে কয়েকটি উপদেশ উল্লেখ করেছেন- ১. এক্ষুনি গুনাহ ছেড়ে দিন ২. দ্বীন ইসলামকে বুঝুন ৩. মসজিদের সাথে সম্পর্ক রাখুন ৪. সবাইকে ছাড়িয়ে যান ৫. আত্নীয়তার সম্পর্ক রক্ষা করুন ৬. বন্ধু নির্বাচন ভেবে চিন্তে করুন ৭. যুগ সম্পর্কে সচেতন হোন ৮. শরীর চর্চা করুন ৯. অন্যকে ঈনের দাওয়াত দিন ১০.সময় কাজে লাগান। ** ব্যক্তিগত অভিমতঃ বইটি আকারে খুব ছোট হলেও পড়লে মনে হবে যেন হাজার পৃষ্টার নির্যাস এত ঢেলে দেওয়া হয়েছে। এটি পড়লে আজকের যুবসমাজ এবং সোনালী যুগের যুবসমাজের মধ্যে যে ব্যবধান তা সহজে অনুভব করতে পারবে। বইটি পড়লে আজকের যুবসমাজ অন্ধকার থেকে বেরিয়ে আসার অনুপ্রেরণা বা সাহস পাবে তা বলার অপেক্ষা রাখেনা। *রিভিউ বাই- জাহিদ বিন হিকমত

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)