

Buy সাহিত্য ও সহপাঠ সহায়িকা (একাদশ-দ্বাদশ শ্রেণি) Online in Bangladesh
লেখক: মোঃ আবুল কালাম আজাদ
- Publisher: গ্রাজুয়েট পাবলিকেশন্স
- Number Of Pages: 592
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ একটি বই। একাদশ- দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের বই পড়ার অনুরোধ করছি। সহজ ভাষায় বইটি উপস্থাপন করা হয়েছে।

এক কথায় বইটি অসাধারণ । বোর্ড বই এর গল্প ,প্রবন্ধ ,কবিতা , নাটক ও উপন্যাসের প্রতিটি বাক্য বইটিতে বিশ্লেষণ করা হয়েছে । বইটি কিনে আমি বেশ উপকার পাচ্ছি । বইটি কেনার পর কলেজে গিয়ে বাংলা শিক্ষকে আর প্রশ্ন করতে হয় না, স্যার এই বাক্যটি দ্বারা কবি কি বুঝিয়েছেন, এই শব্দটির অর্থ কি ? কারণ এই সমস্ত বিষয় বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । বইটি আমি আগস্ট মাসে বাজারে দেখেছিলাম । আমার কাছে টাকা না থাকায় তখন বইটি কিনতে পারিনি। কিছুদিন পরে বাজারে গিয়ে দেখি বইটি বাজারে আর পাওয়া যায় না । পরে 2019 সালের 24শে ডিসেম্বর বইটি আমি রকমারি থেকে অর্ডার করি এবং 2020 সালের 2 জানুয়ারি বইটি আমার পোস্ট অফিসে আসে। সেখান থেকে আমি এটি সংগ্রহ করি । আমার কেনা এ বইটি দেখে অনেকেরই খুবই ভালো লাগছে । তারাও এই বইটি কিনতে ইচ্ছুক । আমি আজ কালকের মধ্যেই এই বইটি আবার অর্ডার করবো রকমারি থেকে আমার এক সহপাঠী বইটি নিতে চেয়েছে ।

সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্রের সঠিক উত্তর প্রদানে পাঠ্য বইয়ের প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক ও উপন্যাসের প্রতিটি লাইনের ও শব্দের ভাবার্থ যথাযথ অনুধাবনের বিকল্প নেই। এছাড়াও উচ্ছমাধ্যমিক শিক্ষা পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য লাভে পাঠ্যবইয়ের যথাযথ অনুধাবনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ লক্ষ্যে পাঠ্যবইয়ের প্রতিটি লাইনের ও শব্দের শাব্দিক বিশ্লেষণ, ভাবার্থ বিশ্লেষণ, ব্যাকরণগত পর্যালোচনা এবং তথ্য বিশ্লেষণ ফুটনোট আকারে উপস্থাপন করা হলো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সাহিত্য পাঠের সংকলিত গদ্য ও কবিতা থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ১২ টি প্রবন্ধ/গল্প ও ১২ টি কবিতা এবং সহপাঠের উপন্যাস ও নাটক বিশ্লেষণ করে উপস্থাপন করা হলো। এ বইয়ের অনন্য কয়েকটি বৈশিষ্ট্য হলো- ১. পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত প্রতিটি প্রবন্ধ/গল্প, কবিতা, উপন্যাস ও নাটকের শাব্দিক বিশ্লেষণ, ভাবার্থ বিশ্লেষণ, বিভিন্ন ব্যাকরণগত তথ্যের পর্যালোচনা ও টিকা-টিপ্পনি উপস্থাপন। ২. তথ্যসমৃদ্ধ লেখক পরিচিতি। ৩. পাঠ পরিচিতি, ছন্দ ও চরিত্র পরিচিতি। ৪. বিগত সালের বোর্ড প্রশ্ন ও বিভিন্ন কলেজ প্রশ্নের আলোকে বহুনির্বাচনি, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল প্রশ্নাবলি।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Koto saler edition eita??
2nd Edition, 2018.
2023 addition ki akon pauya jabe?
জি, ২০২৩ এর নতুন সংস্করণের বই পাওয়া যাচ্ছে। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন।
Koto saler edition eita??
2nd Edition, 2018.
2023 addition ki akon pauya jabe?
জি, ২০২৩ এর নতুন সংস্করণের বই পাওয়া যাচ্ছে। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন।






















