সহজ বাংলা অভিধান
বই কালেকশন

Buy সহজ বাংলা অভিধান Online in Bangladesh

লেখক: মোহাম্মদ হারুন-উর-রশিদ

4.40
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Publisher: বাংলা একাডেমি
  • Isbn: 9840753703
  • Number Of Pages: 447
  • Language: বাংলা
  • Edition: 4th Print, 2015
৳ 159৳ 1601% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সহজ বাংলা অভিধান" বইটির ভূমিকা থেকে নেয়াঃ বাংলা বানানের নিয়ম ও বাংলা বানান অভিধান প্রকাশের পর বাংলা একাডেমীর কাছে পাঠক সমাজ স্বাভাবিকভাবেই আশা করতে পারেন যে, বাংলা একাডেমীর যাবতীয় অভিধান এর উপর ভিত্তি করে প্রণীত হবে। ইংলিশ-বেঙ্গলি ও বেঙ্গলিইংলিশ ডিকশনারির পর বাংলা একাডেমীর এ সহজ বাংলা অভিধানের প্রকাশ সে প্রত্যাশা আংশিকভাবে পূরণ করতে সফল হলে আমরা নিজেদের ধন্য মনে করবাে। তবে এখন এটুকু অন্তত দাবি করা যায় যে, আমাদের দেশ আজ ব্যবহারিক অভিধানে স্বয়ংসম্পূর্ণ। ভাষা শিক্ষার বুনিয়াদ শক্ত করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই শব্দসচেতন এবং অভিধানমনস্ক হতে হয়। দেশের ভবিষ্যৎ নাগরিক তরুণ শিক্ষার্থীদের মধ্যে এ সচেতনতাকে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ কথা মনে রেখে বাংলা একাডেমীর এ সহজ অভিধানটি আমরা বিশেষভাবে তরুণদের জন্য তৈরি করেছি। অভিধানের আকার প্রকৃতি ও ওজন তরুণ শিক্ষার্থীদের জন্য প্রায়ই ভীতিকর হয়। সহজে বহনযােগ্য বর্তমান অভিধান প্রণয়নের সময়ে আমরা সে কথা মনে রেখেছি। এছাড়া অভিধানকে তরুণদের মধ্যে প্রীতিকর করে তােলার জন্য যথাসাধ্য সহজ ভাষা ব্যবহার করা হয়েছে। ভূক্তি বেছে নেওয়া হয়েছে ব্যবহারিক প্রয়ােজনের দিকে লক্ষ্য রেখে পদনির্দেশ করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য এবং ক্ষেত্রবিশেষে উদাহরণ দিয়ে অর্থ বােঝানাের চেষ্টা করা হয়েছে। সাম্প্রতিকতম কিছু শব্দ এবং বেশ কিছু বহুল প্রচলিত ইংরেজি শব্দ এখানে প্রথম বারের মতাে সংকলিত হলাে। ব্যুৎপত্তি, উচ্চারণ ও অন্যান্য ব্যাকরণ-সংকেত নির্দেশ করে অভিধানটিকে গুরুগম্ভীর এবং ওজনে ভারী করা হয়নি। উদ্দেশ্য একটাই, দেশের প্রতিটি তরুণ যাতে তাদের স্কুলব্যাগে একটি করে অভিধান বহন করতে পারে এবং প্রয়ােজনে তার কাঙ্ক্ষিত শব্দটির সহজ অর্থ খুঁজে পায়। এ অভিধানে শীর্ষশব্দের সংখ্যা প্রায় বিশ হাজার। সেদিক দিয়ে তাৎক্ষণিক প্রয়ােজন মেটাতে এটি বড়দেরও কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস। এ অভিধানের শব্দচয়ন করতে আমরা সংক্ষিপ্ত বাংলা অভিধান, ব্যবহারিক বাংলা অভিধান এবং বিশেষ করে ছােটদের অভিধানের সাহায্য নিয়েছি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.40
(4 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
Aminul Islam Bhuiyan
Aminul Islam Bhuiyan ভেরিফাইড
09 Feb 2025

খুব সুন্দর একটি অভিধান।

Swarup Kb
Swarup Kb ভেরিফাইড
30 Oct 2024

প্রাথমিক শ্রেণী থেকে একাদশ-দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা পাঠ্য বইয়ের প্রায় সকল শব্দ খুঁজে পাওয়া যায় অভিধানটিতে । দাম খুবই কম এবং এটি খুব ছোট আকারের । অভিধানটির মতে, ২০ হাজারেরও অধিক শব্দ রয়েছে এতে । সকল শিক্ষার্থীর কাছেই অভিধানটি থাকা উচিত ।

Nahidul Islam
Nahidul Islam ভেরিফাইড
05 Jul 2024

অসাধারণ একটি বই। বাংলা শিখার জন্য বেশ উপযোগী।

md.mohsin
md.mohsin ভেরিফাইড
11 Jan 2020

অনেক দরকারী একটি বই। বিশেষ করে যারা লেখালেখি করেন তাদের অনেক শব্দ পেতে সহযোগীতা করবে এই বাংলা অভিধান।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)