

Buy রুকইয়াহ শারইয়াহ Online in Bangladesh
লেখক: আমিন বিন বারী
- Author: আমিন বিন বারী
- Publisher: মাকতাবাতুন নূর
- Number Of Pages: 288
- Language: বাংলা
- Edition: 3rd Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
শরীয়াসম্মত কুরআনের আয়াত দ্বারা ঝাড়-ফুঁক করাকে রুকইয়া বলে।যে আয়াত বা যিকিরসমূহ দ্বারা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা হয় তা দ্বারা আরোগ্যের জন্য রোগীকে ঝাড়-ফুঁক করা। "হযরত আয়েশা রা.হতে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সা. রুকইয়া করতেন,আর এ দুয়া পাঠ করতেন, "اللهم رب الناس اذهب الباس اشفع وانت الشاطئ لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما" ব্যাথা দূর করে দাও হে মানুষের পালনকর্তা, আরোগ্য দানের ক্ষমতা কেবল তোমারই হাতে।এ ব্যাথা তুমি ছাড়া আর কেউ দূর করতে পারবেনা। (বুখারী-৫৭৪৪)
রিভিউ ও রেটিং (Review & Rating)

রিভিউ ১১ বই: রুকইয়াহ শারইয়াহ বইয়ে রুকাইয়াহর পরিচয় তাবিজ কবজ নিষিদ্ধ, জিন, যাদু সকল বিষয়ে বর্ণনা করা হয়েছে আবূ হুরাইরা (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ তিনি বলেছেনঃ আল্লাহ্ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি। সহিহ বুখারী, হাদিস নং ৫৬৭৮ হাদিসের মান: সহিহ হাদিস সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বই সকলের সংগ্রহে থাকা উচিত প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )

রুকইয়াহ শারইয়াহ এমন চিকিৎসা-পদ্ধতি যা কুরআনের আয়াত, সহিহ দোয়া ও আল্লাহর নামসমূহের মাধ্যমে খারাপ নজর, জাদু, জিন-শয়তান, মানসিক-শারীরিক রোগ থেকে মুক্তি লাভের জন্য ব্যবহার করা হয়। এটি নবীজী ﷺ নিজেও করেছেন। আয়েশা (রা.) বলেন: “নবী ﷺ পরিবার-পরিজনের উপর রুকইয়া করতেন, ডান হাতে হাত বুলিয়ে দোয়া পড়তেন।” (সহিহ বুখারী, ৫৭৩৫) বইটিতে শুধু রুকইয়াহ শারইয়াহর পদ্ধতিগুলোই উল্লেখ করা হয়নি, বিভিন্ন ঘটনাও রয়েছে। এছাড়া তথ্যভিত্তিক আলোচনাও রয়েছে। রুকইয়াহর পরিচয়, প্রকারভেদ, রাক্বীর জন্য শর্ত, তাবিজ-কবজ নিষিদ্ধ হওয়ার শরঈ প্রমান, যে কারণে বদনজর লাগে, জিনজাতির পরিচয় ও নানা তথ্য, যাদু কী, যাদু সত্য নাকি মিথ্যা! অর্থাৎ একটা সমস্যা ধরে শুধু রুকইয়াহর পদ্ধতি উল্লেখ এমন না, সেই সমস্যাটার বিস্তারিত আলোচনা করা হয়েছে। খুবই ভালো হয়েছে কাজটা। আর বিভিন্ন ঘটনা উল্লেখ করার কারণে জিন, যাদু, বদনজরের বিষয়গুলো যে কতটা ভয়াবহ তা আঁচ করা যায়। এমন একটা বই সবার সংগ্রহে থাকা উচিত। দেখা যাবে ছোট খাটো সমস্যায় নিজেরাই ঝাড়ফুঁকের আমল করা যাবে, সুন্নাহসম্মত পদ্ধতিতে।
বইয়ের নাম: রুকইয়াহ শারইয়াহ লেখক: আমিন বিন বারী রিভিউ লেখক — নোমান আল-ফারিস " রুকইয়াহ শারইয়াহ " এমন একটা বই যেটা বাস্তব জীবনে মানুষকে আল্লাহর প্রতি তাওয়াককুল বৃদ্ধি করে। বইটি পড়ার সময় আমি যেই বিষয় গুলো খেয়াল করসি যে বইটি তে শারীয়াহ সম্মত ঝাড়ফুঁক বা রুকইয়াহ করার সঠিক পদ্ধতি কুরআন ও হাদিসের আলোকে চমৎকার রুপে তুলে ধরা হয়েছে। আমিন বিন বারী অসাধারণ করে দেখিয়েছেন যে রুকইয়াহ কোনো জাদু, রহস্য বা কুসংস্কার নয় ; বরং আল্লাহর কিতাব ও রাসুল সাঃ এর সুন্নাহ অনুযায়ী এক আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি। বইটির মূল বিষয়বস্তু হচ্ছে — এতে শারীরিক ও আত্মীক রোগ যেমন— জীন, জাদু, নজর লাগা, মানসিক অস্থিরতা ইত্যাদি থেকে মুক্তির জন্য কুরআনের নির্দিষ্ট বিশেষ আয়াত, নির্বাচিত দোয়া এবং বাস্তবে করনীয় সকল প্রয়োজনীয় উপকরণ সুবিন্যস্ত করা হয়েছে। বইটি থেকে যেই বিষয় গুলো জানতে পারবেন আপনি — 1.শরীয়াহসম্মত রুকইয়ার সঠিক পদ্ধতি শেখায়। 2. আত্মিক ও মানসিক প্রশান্তি আনে। 3. ভুল ধারণা (রুকইয়া = জাদু) দূর করে। 4. নজর, জ্বিন ও মানসিক অশান্তি থেকে আত্মরক্ষা শেখায়। 5. বাস্তব জীবনে সহজভাবে প্রয়োগযোগ্য। 6. কোরআন ও সুন্নাহর আলোকে চিকিৎসা করার দিকনির্দেশ দেয়। 7. আল্লাহর প্রতি বিশ্বাস ও তাওয়াক্কুল বৃদ্ধি করে। বইটি আমাকে স্পষ্ট করে দেয় যে “রুকইয়াহ মানে জাদু নয়, আল্লাহর কিতাবের শিফা।” যারা রুকইয়ার নামে বিভ্রান্ত ধারণা বা অশরীয়াহ প্রথা থেকে দূরে থেকে সঠিক পথে চিকিৎসা নিতে চান—তাদের জন্য এই বইটি নিঃসন্দেহে একটি দিকনির্দেশক আলো। যারা সামাজিক কুসংস্কার এ অন্ধ তারা এটার মাধ্যমে সঠিক জ্ঞান লাভ করে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে ইনশাআল্লাহ।


📘 বইয়ের নাম:- রুকাইয়া শারইয়াহ ✍️ লেখক:- আমিন বিন বারী 🏢 প্রকাশনী:- নুর প্রকাশনী 📷 ছবি :- সংগৃহীত 📚 বইয়ের ধরন:- ইসলামি চিকিৎসা / রুকইয়া / আত্মিক উন্নয়ন 🔍 বইয়ের সারসংক্ষেপ “রুকাইয়া শারইয়াহ” হলো কুরআন ও হাদিসভিত্তিক বৈধ রুকইয়া বা ইসলামি চিকিৎসা পদ্ধতি নিয়ে লেখা একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। লেখক আমিন বিন বারী বইটিতে দেখিয়েছেন— কীভাবে একজন মুসলমান নিজের ও পরিবারের আত্মিক, মানসিক, এবং শারীরিক সমস্যার ক্ষেত্রে কুরআনের দোয়া ও হাদিসে বর্ণিত আমল দ্বারা চিকিৎসা করতে পারেন। বইটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে— বদনজর, জিন, যাদু ও শয়তানের প্রভাব কুসংস্কার ও অবৈধ ঝাড়ফুঁকের বিপদ কুরআন ও হাদিসে অনুমোদিত বৈধ রুকইয়ার পদ্ধতি রুকইয়ার সময় করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ 🌟 বইটির বিশেষ দিক কুরআন-হাদিসভিত্তিক দলিলসমৃদ্ধ উপস্থাপন — প্রতিটি দোয়া ও আমলের উৎস উল্লেখ করা হয়েছে। বাস্তবমুখী দিকনির্দেশনা — রুকইয়া করার নিয়ম, সময়, আয়াত নির্বাচন ইত্যাদি ব্যবহারিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। কুসংস্কার থেকে সাবধানতা — ভণ্ড ওঝা, তাবিজ, ঝাড়ফুঁক ইত্যাদি অবৈধ পন্থার বিপদ তুলে ধরা হয়েছে। সহজ ভাষা ও সুন্দর বিন্যাস — সাধারণ পাঠকের জন্যও সহজবোধ্যভাবে লেখা। 🧭 উপসংহার- “রুকাইয়া শারইয়াহ” এমন একটি বই, যা কুরআন-হাদিসভিত্তিক আত্মিক চিকিৎসা জানতে আগ্রহী যে কোনো পাঠকের জন্য উপযোগী। এটি অন্ধবিশ্বাস নয়, বরং প্রমাণনির্ভর ইসলামী নির্দেশনার আলোকে রুকইয়ার সঠিক ধারণা দেয়।
রুকাইয়া শারইয়াহ মূলভাব: রুকাইয়া বলতে আত্মিক চিকিৎসাকে বোঝানো হয়। বইটি ইসলামী শরিয়াহসম্মত রুকইয়াহ বিষয়কে কেন্দ্র করে রচিত। বইটিতে লেখক জিন, শয়তান, যাদু ও নজর লাগা থেকে কুরআন ও সহিহ হাদিসভিত্তিক সুরক্ষার উপায় তুলে ধরেছেন। মূলকথা হলো সত্যিকারের নিরাময় আল্লাহর কাছ থেকেই আসে। কোনো তাবিজ-কবজ বা কুসংস্কার থেকে নয়। তাছাড়া এসব ভ্রান্ত কাজ শিরকের পর্যায়ে পড়ে। পর্যালোচনা: সহজ ভাষা, প্রমাণনির্ভর ব্যাখ্যা ও বাস্তব প্রয়োগযোগ্য দিকনির্দেশনা বইটির বিশেষত্ব। লেখক ইসলামবিরোধী নানা প্রচলিত পদ্ধতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। পাঠকের হৃদয়ে ঈমান, আল্লাহভীতি ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এটি। কার জন্য উপযোগী: যারা যাদু, নজর বা জিন-সংক্রান্ত ভয় থেকে মুক্তি চান এবং শরীয়াহভিত্তিক উপায়ে আত্মিক চিকিৎসা জানতে চান, তাদের জন্য বইটি অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিটি মুসলিম পরিবারে এটি থাকা উচিত।













-Abdullah_Al_Mahmud-d9407-218799.jpg)









