Oxford English-English-Bengali Dictionary
বই কালেকশন

Buy Oxford English-English-Bengali Dictionary Online in Bangladesh

লেখক: Oxford University Press

4.11
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: Oxford University Press
  • Publisher: Oxford University Press (India)
  • Isbn: 9780199478071
  • Number Of Pages: 1486
  • Language: English
  • Edition: 7th Edition, 2021
৳ 1828৳ 215015% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইংরেজি-বাংলা অভিধান ধারায় নবতম এই অভিধানটি একটি বিশিষ্ট সংযোজন। এটি তৈরি করার সময়ে যুগোপযোগী ও বিষয়ানুযায়ী শব্দচয়ন ও বিন্যাস এবং অর্থবিন্যাসে আধুনিকতম অভিধান প্রণয়ন-শিল্পের কথা মাথায় রাখা হয়েছে। যেসব ছাত্রছাত্রীর মাতৃভাষা বাংলা বা যাদের শিক্ষার মাধ্যম বাংলা এবং যারা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিখছে, তারা ছাড়াও ইংরেজি ভাষার শিক্ষক, অনুবাদক এবং সাধারণ পাঠক এই অভিধানটি থেকে বিশেষ উপকৃত হবেন বলে আশা করা যায়।এতে মূল শীর্ষশব্দ, উপশীর্ষশব্দ, মুলোদ্ভূত শব্দ, বহুসংখ্যক সমাসবদ্ধ শব্দ, প্রচুর বাগধারা ও প্রয়োগবিধির দৃষ্টান্ত আছে। ইংরেজি ভাষার নিজস্ব প্রচলিত শব্দ ছাড়াও ভারতীয় ভাষায় শিক্ষা ও জীবনের নানা ক্ষেত্র থেকে গৃহীত সাধারণ ও বিশেষ বেশ কিছু শব্দ এর মধ্যে স্থান পেয়েছে, যেমন কম্পিউটার-বিজ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, ভূবিদ্যা, অর্থনীতি ইত্যাদি। ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনের প্রতি দৃষ্টি রেখেই এটি সংকলিত।এই অভিধানটি একটি ইংরেজি-ইংরেজি-বাংলা অভিধান। এখানে প্রতিটি শীর্ষশব্দের প্রথমে ইংরেজিতে ও পরে বাংলায় অর্থ দেওয়া হয়েছে। এর প্রধান উদ্দেশ্য দুটি : (১) শব্দের মানে বোঝানো এবং (২) ইংরেজি ভাষার ব্যবহার পদ্ধতি সাধ্যমত শেখানো। প্রয়োজনে একাধিক বাক্যের সাহায্যে অর্থ বোঝানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সেটি আরও স্পষ্ট করার জন্য রেখাচিত্র এবং ছবির সাহায্য নেওয়া হয়েছে। আন্তর্জাতিক শব্দবিদ্যাসম্মত উচ্চারণচিহ্নের সঙ্গে সঙ্গে শব্দগুলির ব্যাকরণগত অবস্থান, বৈশিষ্ট্য এবং পদসম্বন্ধীয় তথ্যাদি দেওয়া হয়েছে। মূল শীর্ষশব্দগুলির সঙ্গে সম্পর্কিত অন্যান্য নানাবিধ শব্দের ব্যাখ্যা হালকা ধূসর প্রেক্ষাপটের উপর চৌখুপির মধ্যে দেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের ব্যবহার দেখানো হয়েছে। এছাড়াও শব্দের সঠিক প্রয়োগকৌশল ও ব্যবহার পদ্ধতি সম্বন্ধে সমস্ত অভিধান জুড়েই নানা টিপ্পনী ও মন্তব্য আছে। উপক্রমণিকা ও পরিশিষ্ট অংশে আলাদাভাবে ব্যাকরণ, উচ্চারণ, সংখ্যা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের কয়েকটি তালিকাও আছে। প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি শব্দ ও শব্দ-নির্দেশ আছে। যতদূর সম্ভব বাংলা ভাষার স্বাভাবিকতা বজায় রেখে কথ্য ও প্রচলিত বাংলা ব্যবহারের চেষ্টা করা হয়েছে। বাংলা বানানে এখনও সমতার অভাব। সেই কথা মনে রেখে বানানে, সাধ্যমত সমতাবিধানের ব্যাপারে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানবিধি অনুসরণ করা হয়েছে। বাংলা লেখার রীতিতেও প্রয়োগগত সমতাবিধানের জন্য স্বরচিহ্নযুক্ত একক ব্যঞ্জন বা যুক্তব্যঞ্জনবর্ণের বিন্যাসে সেগুলিকে যথাসম্ভব একই চেহারায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে (যেমন ও

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.11
(15 টি কাস্টমার রিভিউ)
5
73%
4
7%
3
0%
2
0%
1
20%
Tabid Tarafdar
Tabid Tarafdar ভেরিফাইড
01 Mar 2026

sera ekta dictionary

880****348
880****348 ভেরিফাইড
25 Apr 2025

আজকে বই টি হাতে পেলাম। অভিধান টির পৃষ্টা হোয়াইট প্রিন্ট কাগজে চকচকে ছাপা IPA SYMBOLS & বাংলা উচ্চারণ আছে।এক কথায় অসাধারণ। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ঘরে অবশ্যই অভিধান টি থাকা উচিত।

NAZRUL ISLAM
NAZRUL ISLAM ভেরিফাইড
22 Apr 2025

FULL OF WRONG PRONUNCIATIONS.

Mashfiqur Rahman
Mashfiqur Rahman ভেরিফাইড
20 Apr 2025

Alhamdulillah! Received ✅

Review Upload 1
Review Upload 2
Md. Hamim Islam
Md. Hamim Islam ভেরিফাইড
28 Dec 2024

khub valo ekta dictionary.

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

How many pages does this book have?

উত্তর

Number of Pages 528

প্রশ্ন

Hardcover or Paperback?

উত্তর

এটি হার্ডকভারের বই।

প্রশ্ন

এটি কত সালের বই। নতুন edition আছে।

উত্তর

এটি ২০১৭ সংস্করনের, নতুন কোন সংস্করন এখনো আসেনি।

প্রশ্ন

এটি কত সালের এডিশন?

উত্তর

প্রিয় গ্রাহক, এটি ২০২১ সালের এডিশন, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)