মক্কার পথ
বই কালেকশন

Buy মক্কার পথ Online in Bangladesh

লেখক: শাহেদ আলী

4.54
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাহেদ আলী , আল্লামা মুহাম্মদ আসাদ
  • Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
  • Isbn: 9848485082
  • Number Of Pages: 388
  • Language: বাংলা
  • Edition: 5th Published, 2014
৳ 344৳ 40014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লিখা কথা `The Road to Macca' গ্রন্থের রচয়িতা আল্লামা মুহাম্মদ আসাদ। গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক শাহেদ আলী। ‘মক্কার পথ’ লেখকের নাটকীয় জীবনের বহু কথা তিনি অবলিলা্ক্রমে ব্যক্ত করেছেন। তিনি জ্ঞান বিজ্ঞানে অগ্রসর বর্তমান প্রাশ্চাত্য সভ্যতাকে চ্যালেঞ্জ করেছিলেন- এর বাহ্য জাকজমকের অন্তরালে লুকায়িত অতল-গর্ভ শূন্যতাকে দুনিয়ার সামনে উদ্‌ঘাটিত করে দিয়েছিলেন। অন্যদিকে, তিনি সাংবাদিকতার উদ্দেশ্যে জেরুযালেম আসেন এবং আরবদের জীবন পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তাঁদের সঙ্গে অন্তরঙ্গ মেলামেশার পর তিনি আবিষ্কার করেন ট্রেডিশনাল মুসলিম সমাজের মধ্যে রয়েছে মন ও ইন্দ্রিয়ের এক সহজাত সঙ্গতি, -যা ইউরোপ হারিয়েছে। তিনি তাঁদের মধ্যে আবিষ্কার করেন হৃদয়ের নিশ্চয়তা এবং আত্ন-অবিশ্বাস থেকে মুক্তি, যে মুক্তি ইউরোপীয়দের স্বপ্নের অগোচর। এ বিশ্বাসের প্রতি অনুরক্ত হয়ে তিনি ১৯২৬ সনে ইউরোপে ফিরে সস্ত্রীক ইসলমা ধর্ম কবুল করেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.54
(15 টি কাস্টমার রিভিউ)
5
86%
4
7%
3
0%
2
0%
1
7%
Milton H Shikder
Milton H Shikder ভেরিফাইড
19 Jul 2025

খুবই বোরিং একটা বই। অনেক আশা নিয়ে বইটি কিনেছিলাম। কিন্তু খুব আশাহত হয়েছি।

rezaul karim
rezaul karim ভেরিফাইড
30 Apr 2025

"যদি পরিষ্কার থাকতে হয়, পানিকে চলতেই হবে, বয়ে যেতেই হবে!" বইটির নামকরণ ও প্রচ্ছদ হচ্ছে প্রতিকী, এই বই যতটা না পড়ার, এর চেয়ে বেশি হল অনুধাবন করার। এটি একাধারে ভ্রমণ কাহিনী, উপন্যাস, অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ, আধ্যাত্মিক, ইতিহাস, রাজনীতি, কূটনীতি, দর্শন ইত্যাদি সবগুলোরি প্রতিনিধিত্ব করে!! সুবহানাল্লাহ!!

Ekramul Haq Emon
Ekramul Haq Emon ভেরিফাইড
15 Oct 2024

আলহামদুলিল্লাহ বইটা খুবই ভালো। সবাইকে পড়া উচিৎ

Review Upload 1
Review Upload 2
Md Asib Kaisar
Md Asib Kaisar ভেরিফাইড
20 Sep 2023

#রকমারি_বইপোকা_বুক_রিভিউ প্রথম বিশ্বযুদ্ধের পরপর ইউরোপীয় পরিবর্তনশীল সমাজে এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া তরুণ কিভাবে পরবর্তীতে মুসলিম চিন্তাবিদ হয়ে উঠলেন তার জীবন আলেখ্যে এই বইটি। প্রথম জীবনে সাংবাদিকতা পেশা হিসেবে নিলেও পরবর্তিতে তাকে দেখা যায় ট্রাভেলার, অ্যাডভেঞ্চারার, ডিপ্লোম্যাট, গোয়েন্দা এবং ধর্ম-দর্শনের অনন্য এক প্রতিভা হিসেবে। মূল রচনার যে সাহিত্যগুণ তার সাথে মিল রেখে চমৎকার কাজ করেছেন অনুবাদক। ভাষারীতি এবং বর্ণনার অসামান্য সৃষ্টিশীলতায় পাঠক হারিয়ে যাবেন অন্য এক সময়ে - অন্য এক জগতে। আত্মজীবনীমূলক এই বইটিতে পাঠক একদিকে যেমন নাটকীয়তায় ভরপুর কাহিনী পেয়ে যাবেন তেমনি পেয়ে যাবেন ইতিহাস, রাজনীতি, ধর্ম ও দর্শন নিয়ে চিন্তা করার খোরাক। এক কথায় দারুণ একটা বই। বই: মক্কার পথ লেখক : আল্লামা মুহাম্মদ আসাদ , শাহেদ আলী (অনুবাদক) রিভিউয়ার: মো আছিব কায়সার

Abu Zafor Khairuzzaman
Abu Zafor Khairuzzaman ভেরিফাইড
31 Jul 2023

মক্কার পথে (The Road To Mecca) মুহম্মদ আসাদ (শাহেদ আলী) পৃষ্ঠা: ৩৮৮ মুহম্মদ আসাদ একজন ধর্মান্তরিত মুসলিম। মক্কার পথেকে তার ইসলামের পথে যাত্রার সংক্ষিপ্ত ধারা বর্ণনা ও বলা যায়। যে যাত্রা তিনি শুরু করেছিলেন তার যৌবনে একজন মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিক হিসেবে। তারপর ক্রমাগত তিনি আকৃষ্ট হয়েছেন ইসলামের সৌন্দর্যে, মানুষের প্রাত্যাহিক জীবনের সাথে ইসলামের যে নিগূঢ় বন্ধন তার দ্বারা। এর সাথে তিনি আকৃষ্ট হয়েছেন মধ্যপ্রাচের মানুষের অতি সহজ সরল জীবন যাপনের প্রতি। এই বইয়ে তিনি ১৩ টি অধ্যায়ে তার ভ্রমণ বা যাত্রাকে পাঠকের সামনে তুলে ধরেছেন। এই যাত্রা পথে যেমন এসেছে ফিলিস্তিন এবং তার রাজনৈতিক টানাপোড়ন তেমনি এসেছে সৌদি রাজ বংশের পত্তন, এসেছে সেনুসি আন্দোলন এবং তার সংকট একই সাথে তিনি বর্ণনা করেছেন এগুলোর সাথে তার সম্পৃক্ততা। মুহম্মদ আসাদ তার নিখুঁত লিখনিতে তুলে ধরেছেন ইরান, আফগানিস্তানে তার ভ্রমণের অভিজ্ঞতা। ভ্রমণ পথে তিনি বলে চলেছেন তার অভিজ্ঞতা আর এর মাঝখানেই পাঠক খুঁজে পেয়েছেন সমকালীন ইসলামী বিশ্বের রাজনৈতিক অবস্থা, শাসকদের অদূরদর্শিতা এবং একই সাথে পাশ্চাত্যের সর্বগ্রাসী সাম্রাজ্যবাদের বিস্তারের সংক্ষিপ্ত বর্ণনা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)