

Buy গোনাহের ক্ষতি গোনাহ থেকে বাঁচার উপায় Online in Bangladesh
লেখক: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- Author: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- Publisher: নাদিয়াতুল কুরআন প্রকাশনী
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2003
পণ্য সারসংক্ষেপ (Summary)
"গোনাহের ক্ষতি গোনাহ থেকে বাঁচার উপায়"গল্পের প্রথমের কিছু অংশ: عن ابن عباس رضی الله تعالی عنهما انه قال له رجل : رجل قليل العمل قليل الذنوب اعجب اليك او رجل كثير العمل كثير الذنوب قال لا اعدل بالسلامة (كتاب الزهد لابن مبارك، باب ما جاء في . تخویف عواقب الذنوب) | হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাত ভাই। কারণ হযরত আব্বাস (রাযিঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আর তিনি হযরত আব্বাসের ছেলে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি অত্যন্ত অল্প বয়সের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালে তাঁর বয়স আনুমানিক দশ বছর ছিল। কিন্তু এত অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও তাঁর জ্ঞানের পরিধি ছিল অনেক ব্যাপক। আর তা এ জন্যে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার জন্যে দোয়া করেছিলে ১-১/ 453, Sule reU ‘হে আল্লাহ! তাঁকে পবিত্র কুরআনের এলেম এবং দ্বীনের সমঝ দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালে তাঁর বয়স শুধুমাত্র দশ বৎসর হলেও রাসূলের জামানার সকল বিষয় তাঁর দিল-দেমাগে বদ্ধমূল অবস্থায় ছিল। অত:পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি ভাবলেন, রাসূল তাে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু রাসূলের সান্নিধ্যপ্রাপ্ত অনেক বড় বড় সাহাবা এখনাে জীবিত। সুতরাং আমি তাঁদের নিকট যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদীস ভান্ডার অর্জন করব।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অফার থাকায় বইটা কিনে নেই। তবে বইটা যে অসাধারণ পড়ে বুঝতে পারি

ভালো বই।

valo lagce
আলহামদুলিল্লাহ্! এমন করে গুনাহের ক্ষতি নিয়ে লেখা এই বই আমার পড়া প্রথম। এই পার্সপেক্টিভ নিয়ে এমন লেখা আর পাই নি। আল্লাহ্ লেখককে উত্তম প্রতিদান দিন।























