

Buy ফরেক্স ট্রেডিং Online in Bangladesh
লেখক: জিম ব্রাউন
- Author: জিম ব্রাউন
- Publisher: চর্চা গ্রন্থ প্রকাশ
- Isbn: 9789849269052
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
বেশির ভাগ মানুষ স্টক ব্যবসার কথা শুনে থাকলেও ফরেক্স ট্রেডিং অনেকের কাছে অজানা। ফরেন এক্সেচেঞ্জের সাধারণ পরিভাষাকে ফরেক্স বলে। এই ট্রেডিং কোনো পণ্য বেচাকেনার নয়, মূলত একজোড়া মুদ্রার মধ্যে দামের তারতম্য অনুযায়ী এই ব্যবসা বিশ্বজুড়ে চলছে। ফরেক্স ট্রেডিং এর কোনো স্থানীয় অফিসের প্রয়োজন হয় না। বলতে গেলে প্রায় প্রায় ২৪ ঘণ্টা ধরে অনলাইনে এই ব্যবসা চলে।নানা অংকে বিভিন্ন মেয়াদের ব্যবসা এতে রয়েছে। ফরেক্স ট্রেড হাতে গোণা কয়েকটি মুদ্রার মধ্যে সীমাবদ্ধ বলে কারেন্সি পেয়ার বেছে নেয়া সুবিধাজনক এবং এতে অর্থলাভের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে বিশ্বের প্রধান সংবাদের দিকে বিশেষ নজর রাখা এই ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার মানকে প্রভাবিত করার মতো সংবাদ ফরেক্স ট্রেডিং এর মোড় ঘুরিয়ে দেয় চোখের পলকে। তবুও ফরেক্স ট্রেডিং মানসম্মত, লাভজনক ও অভিজাত একটি আন্তর্জাতিক ব্যবসা হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Forex trading আন্তর্জাতিক মুদ্রা এক্সচেঞ্জের বিষয়ে গুরুত্বপূর্ণ ভাবনাকে নিয়ে এই বইটি অনুবাদ করায় প্রকাশককে ধন্যবাদ এবং বিশেষ করে প্রিয় অনুবাদক ফারজানা ম্যামের প্রতি কৃতজ্ঞতা। তিনি তাঁর মেধার বিকাশ ঘটিয়ে একের পর এক অসাধারণ বিষয়াবলির অনুবাদকর্ম আমাদের বই পোকাদের জন্য উপহার দিচ্ছেন। গতানুগতিকতার বাহিরে গিয়ে নিজস্ব মুন্সিয়ানা এখানে ফুটে উঠেছে। আরো বই চাই ফারজানা রহমান শিমুর অনুবাদকর্মের।
আপনার লিখার প্রেমে পড়েছিলাম " মাইন্ডসেট " বইটি যখন পড়ি। শেয়ার ব্যবসা সম্পর্কে জানতাম, কিন্তু ফরেক্স ট্রেডিং ! বিষয়টা আমার জন্য নতুন। তাই এই বই পড়ে আরও প্রেমে পড়ে গেলাম। ফারজানা রহমান শিমু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এরকম বই উপহার দেওয়ার জন্য।
দা বিজনেস আইডিয়া ফ্যাক্টরি পড়ার পর আমি একই অনুবাদকের ফরেক্স ট্রেডিং বইটা নিলাম। ছোটো বই, পড়তেও সময় লাগেনি। এরকম সাবলীল অনুবাদের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
গুগোল ট্রান্সলেট করে তা পরিমার্জনের প্রয়োজন বোধ করি আছে। নূন্যতম গুনগত মানের বাংলা অনুবাদ পাঠকের হাতে তুলে দিতে প্রকাশক, প্রুফরিডারদের বোধ করি কিছু দায়িত্ব আছে। তানাহলে পাঠকদের সাথে তামাশা করা হয়, প্রতারনা করা হয়। আর বিষয়ভিত্তিক অনুবাদের জন্য অনুবাদকেরও এ ব্যপারে কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে বলে মনে করি।























