এহইয়াউ উলুমিদ্দীন : আত্মশুদ্ধির সন্ধানে (সকল খণ্ড একত্রে)
বই কালেকশন

Buy এহইয়াউ উলুমিদ্দীন : আত্মশুদ্ধির সন্ধানে (সকল খণ্ড একত্রে) Online in Bangladesh

লেখক: মোহাম্মদ লুৎফুর রহমান

4.48
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোহাম্মদ লুৎফুর রহমান , হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.
  • Publisher: মীনা বুক হাউস
  • Number Of Pages: 1008
  • Language: বাংলা
  • Edition: 6th Printed, 2015
৳ 549৳ 92040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সূচিপত্র* পরিত্রাণ পুস্তকের অবশিষ্টাংশ বিষয়* তাওবাহ স্থায়ী হওয়ার দিক থেকে মানুষের শ্রেণীভেদ* স্বেচ্ছায় বা অনিচ্ছাকৃত পাপ কার্যের প্রতিকার* তাওবাহ করতে অনিচ্ছার দাওয়াই ও তার চিকিৎসা পদ্ধতি দ্বিতীয় অধ্যায় : ছবর (ধৈর্য) এবং শোকর (কৃতজ্ঞতা) ছবর (ধৈর্য) * ধৈর্যের কল্যাণ* ধৈর্যের প্রকৃত পরিচয় ও অর্থ* ক্ষুদ্র কিয়ামতের প্রকৃত অবস্থা* বিভিন্ন বিষয় সম্পর্কে ধৈর্যের বিভিন্ন নাম* শক্তি ও দুর্বলতা ভেদে ধৈর্যের শ্রেণীভেদ* বিধানের পরিপ্রেক্ষিতে ধৈর্যের পার্থক্য* ধৈর্যের শক্তি বৃদ্ধির দাওয়াই* পার্থিব রাজত্ব এবং পারলৌকিক রাজত্বের মর্ম* যশে মত্ত ব্যক্তির জন্য তিনটি উপায় শোকর (কৃতজ্ঞতা) শোকরের অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকারের কল্যাণ* কৃতজ্ঞতার সীমা ও পরিচয়* আল্লাহর প্রতি কর্তব্য পালনে শোকরের পদ্ধতি* আল্লাহর প্রিয় অপ্রিয় কার্যসমূহ* আল্লাহর বান্দাগণও সৃষ্টিবৈচিত্র্যের দিকে থেকে দু’ভাগে বিভক্ত * শোকর বা কৃতজ্ঞতার নিয়মাবলি* নিয়ামতের পরিচয় ও শ্রেণীবিভাগ* হেদায়েতের দ্বিতীয় স্তর বিশিষ্ট লোকের পরিশ্রমলব্ধ পথ প্রাপ্তি* আল্লাহর অসংখ্য নিয়ামত* বুঝের কারণ সৃষ্টির মধ্যে আল্লাহর নিয়ামত* লোভ ও ইচ্ছা ‍সৃষ্টির মধ্যে বিভিন্ন প্রকার নিয়ামত* খাদ্য সংগ্রহের মূল সম্পদ* খাদ্য পৌঁছার উপকরণের সম্পদ* খাদ্যশস্য বিশুদ্ধিকরণ* ফিরেশতা সৃষ্টির নিয়ামত* মানুষের অকৃতজ্ঞ হওয়ার কারণ* ধৈর্য ও কৃতজ্ঞতার সমন্বয়* বিপদের কল্যাণ* ছবর ও শোকরের মধ্যে উত্তম কোনটি তৃতীয় অধ্যায় : * ভয়-ভীতি এবং আশা-আকাঙ্খা* আশার পরিচয় * আশার পরিচয় * আশার কল্যাণ* নৈরাশ্যের দাওয়াই এবং আশা অর্জনের উপায়* আশা বৃদ্ধির উপায় কুরআন হাদীয় অধ্যায়ন* ভয়ের প্রকৃত পরিচয়* ভয়ের স্তর ও প্রকারভেদ* বিষয় ভেদে ভয়ের শ্রেণীভেদ* ভয় ও আশায় তুলনা ভেদে কল্যাণ* ভয় অর্জনের দাওয়াই* অন্তিম সময়ের মন্দের কারণ* অন্তিম অবস্থা মন্দ হওয়ার অর্থ* ফিরেশতা ও নবীদের ভয়ের উপাখ্যানাবলি* সাহাবায়ে কিরাম এবং অন্যান্য বুযর্গগণের ভয় চতুর্থ অধ্যায় : * দরিদ্রতা ও বৈরাগ্য* দরিদ্রতার পরিচয় * দরিদ্রতার কল্যাণ* তুষ্ট,পরিতৃপ্ত ও সত্যবাদী দরিদ্রের গৌরব* ধনের তুলনায় দরিদ্রতার শ্রেষ্ঠত্ব* লোভী দরিদ্র ও লোভী ধনী* দরিদ্রতার মধ্যে দরিদ্রের কর্তব্য* অযাচিত দান গ্রহণের নিয়ম* ভিক্ষা কখন হারাম * ভিক্ষা কোন স্থানে হালাল* কি পরিমাণ দ্রব্য থাকলে ভিক্ষা হালাল হয়* ভিক্ষুকদের অবস্থা* বৈরাগ্য ও বৈরাগ্যের পরিচয়* বৈরাগ্যের কল্যাণ* বৈরাগ্যের শ্রেণীভেদ* পরিত্যাজ্য বস্তুর প্রকারভেদে বৈরাগ্যের শ্রেণীবিভাগ* জীবন ধারণের জন্য অত্যাবশকীয় বস্তু সম্বন্ধে বৈরাগ্য* জীবন ধারণপযোগী ছ’প্রকার দ্রব্য* অন্য আবশ্যকীয় দ্রব্য বস্ত্র* নবী ও সাহাবীগণের আদর্শ* একটি অত্যাবশ্যকীয় বস্তু বাসস্থান* অন্যতম অত্যাবশ্যকীয় দ্রব্য গৃহের আসবাবপত্র* অন্যতম অত্যাবশ্যকীয় বিষয় বিবাহ* অন্যতম অত্যাবশ্যকীয় বস্তু ধন ও মান* বৈরাগ্যের চিহ্ন পঞ্চ অধ্যায় : * তাওহীদ ( একত্ববাদ) এবং তাওয়াক্কুল (আল্লাহর প্রতি নির্ভরতা)* আল্লাহর প্রতি নির্ভরতার কল্যাণ * তাওহীদের প্রকৃত পরিচয়* তাওয়াক্কুলের অবস্থা* আল্লাহ-নির্ভরশীল মানুসের তিনটি শ্রেণী* আওয়াক্কুল সম্পর্কে সূফীদের উক্তিসমূহ* আল্লাহ -নির্ভরশীল লোকদের কাজ* তাওয়াক্কুল ব্যবহারে আনবার প্রণালী* পরিবারবিশিষ্ট লোকের তাওয়াক্কুল* কারণ সম্পর্কে তাওয়াক্কুলকারীদের অবস্থা* তাওয়াক্কুল ব্যবহারে আনবার তৃতীয় প্রণালী* ধন সম্পর্কে নির্ভরশীল লোকের পালনীয় নিয়মাবলী* তাওয়াক্কুল ব্যবহারে আনবার চতুর্থ প্রণালী* অবস্থা বিশেষে দাওয়াই ত্যাগ করা সুন্নত বিরোধী নয়* মহামারির স্থানে যাওয়া অনুচিত* রোগ প্রকাশ বা গোপন করার বিষয়ে আল্লাহ-নির্ভরশীলের অবস্থা* অনুরাগ, প্রেম-প্রীতি ও প্রসন্নতা* আল্লাহর প্রেমের ব্যাপারে শরীয়তের প্রমাণ* প্রেমের পরিচয় এবং কারণ* ভালবাসার কারণ প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে গুপ্ত সম্পর্ক* একমাত্র আল্লাহতায়া্লাই ভালবাসার যোগ্য

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.48
(12 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
0%
3
8%
2
0%
1
8%
Siam khan
Siam khan ভেরিফাইড
13 Oct 2025

বইয়ের মান অনেক ভালো এবং একজন মুসলিমের জীবন কিভাবে পরিচালিত হবে তা তুলে ধরা হয়েছে

Shamima Jannati
Shamima Jannati ভেরিফাইড
09 Dec 2021

অসাধারণ একটা বই।

Mahabub Alam
Mahabub Alam ভেরিফাইড
15 Sep 2021

আলহামদুলিল্লাহ, বইগুলো পেয়ে ভালো লেগেছে

Hassan Mahadi
Hassan Mahadi ভেরিফাইড
11 Jun 2021

ভালোই

md rabiul alam ratan
md rabiul alam ratan ভেরিফাইড
03 Feb 2022

এহইয়াউ মুসলিম জাহানের অত্যন্ত শক্তিশালী একটি গ্রন্থ, কেউ যদি তার সামগ্রিক জীবন রাসূলের সুন্নাহ অনুযায়ী গঠন করতে চায় তবে তার এবইটি অত্যন্ত উপকারী হবে। এবইয়ে রাসূলের প্রতিটি সুন্নাহ খুবই বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। খাদ্যগ্রহণ, নামাজ, কোরআন অধ্যয়নের নীতি, ইলম, আকীদা ইত্যাদি যেন মিশে একাকার হয়ে গেছে এগ্রন্থে। ইমাম গাজ্জালি তার দীর্ঘ ১১ বছরের ভ্রমণের এগ্রন্থটি রচনা করেছিলেন। তিনি মাত্র ২০ বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের মর্যাদা পান এবং মাত্র ২৮ বছর বয়সে নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত হন। এরপর আত্মশুদ্ধির জন্য এসব কিছু ছেড়ে দেন এবং বেরিয়ে পড়েন দীর্ঘ এক সফরে। এসময়েই তিনি এহইয়াউ উলুমিদ্দীন রচনা করেন। আর এগ্রন্থে ইমাম গাজ্জালি যতটা তার নিজের মতামত দিয়েছেন তার থেকে বেশি প্রখ্যাত মুহাদ্দিসগণের মতামত দিয়েছেন। আর একারণেই জ্ঞান পিপাসুদেক কাছে গ্রন্থটি এত মূল্যবান। সুলতান সালাউদ্দিন আল আউয়ুবী এগ্রন্থ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এমনকি ইউরোপেও এবইটিকে সাদরে গ্রহণ করা হয়েছিল। লুই হেনরি এগ্রন্থটিকে চরিত্র সম্বন্ধে শ্রেষ্ঠ বই হিসেবে বর্ণনা করেছেন।গ্রন্খটিকে একইসাথে ইসলামি দর্শনের মূল্যবান সম্পদও বলা হয়। কারণ এগ্রন্থে প্রতিটি বিষয় রাসূলের হাদিস ও কুরআনের দলিল দিয়ে উপস্থাপন করা হয়েছে। আবার একই সাথে এবিষয়ে প্রখ্যাত মুহাদ্দিসগণের মতামত ও কীভাবে তারা রাসূলের সুন্নাহকে নিজ জীবনে বাস্তবায়ন করেছেন তাও বর্ণিত হয়েছে অত্যন্ত চমত্কারভাবে। এটিই এগ্রন্থের অনন্য দিক। আর একারণেই আমরা মনে হয় প্রত্যেকেরই এগ্রন্থটি একবার হলেও পড়া উচিত। যদি কারোর এহইয়াউ উলুমিদ্দীনে বর্ণিত হাদিস সম্বন্ধে সন্দেহ থাকে তবে তার উচিত হবে তারিখে এহইয়াউ বইটি পড়া। এবইয়ে লেখক এহইয়াউ উলুমিদ্দীনে বর্ণিত প্রতিটি হাদিসের বিস্তারিত উৎসসহ লেখা হয়েছে। তবে কিছু হাদিস যাচাইয়ে লেখকের ভুল হয়েছে, একথা সত্য তবে তা অনিচ্ছাকৃত এবং পরবর্তী আলেমরা এবিষয়ে বিস্তারিত লিখেছেন। কিন্তু তারা কেউই এগ্রন্থের অধ্যয়নে নিরুৎসাহিত করেননি বরং উৎসাহ দিয়েছেন। সাহাবী, তাবেয়ীগণ এভাবেই বুযুর্গগণের লেখা পড়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যদি কোন ভুল থাকে তবে তা সংশোধন করা ও তার যে ভাল দিক আছে তা গ্রহণ করা। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তার লেখা আল মাউযুআত গ্রন্থে এই হাদিসগুলো উল্লেখ করেছেন। তাই যদি কেউ এহইয়াউ উলুমিদ্দীন অধ্যয়ন বইটি অধ্যয়ন করে তবে তার উচিত হবে একইসাথে আল মাউযুআত গ্রন্থটিও অধ্যয়ন করা তাহলে কোন সন্দেহের অবকাশ থাকবে না। এভাবে পড়লে সবশ্রেণীর পাঠকই এগ্রন্থটি থেকে উপকৃত হবে , ইনশাল্লাহ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

চারটি খন্ডই কি এখানে আছে?

উত্তর

জি আছে, সকল খন্ডই একমলাটে

প্রশ্ন

চারটি খন্ডই কি এখানে আছে?

উত্তর

জি আছে, সকল খন্ডই একমলাটে

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)