কনফিউজিং ইংলিশ
বই কালেকশন

Buy কনফিউজিং ইংলিশ Online in Bangladesh

লেখক: মুসফিকা নাসরিন

5.00
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুসফিকা নাসরিন
  • Publisher: Adarsha
  • Isbn: 9789849818267
  • Number Of Pages: 232
  • Language: Bangla & English
  • Edition: 1st Published, 2024
৳ 439৳ 50012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইংরেজি শেখা অনেকের জন্যই কঠিন একটা ব্যাপার। বিশেষত বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের কাছে ইংরেজি এক ভয়ের নাম। অথচ বর্তমান যুগে যেকোনো সেক্টরে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে ইংরেজিতে সাবলীল হওয়ার কোনো বিকল্প নেই। বাঙালি শিক্ষার্থীর কাছে ইংরেজি এক গোলমেলে ভাষা। একই অর্থের শব্দ (যেমন: Keep ও Put) এবং একই উচ্চারণের শব্দ (যেমন: Everyday ও Every day) ব্যবহারে অনেকেরই সমস্যা হয়। এ ধরনের আরো বহু সমস্যার সমাধান দিতেই লেখা হয়েছে ‘কনফিউজিং ইংলিশ’ বইটি। এ বইয়ে ইংরেজির ‘কনফিউজিং’ বা গোলমেলে বিষয়গুলো সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন সহজেই এসব বিষয় বুঝতে ও আয়ত্তে আনতে পারে সেজন্য প্রতিটি অধ্যায়েই পর্যাপ্ত উদাহরণ যোগ করা হয়েছে। ‘কনফিউজিং ইংলিশ’ বইটি শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং যারা ইংরেজিতে আরও দক্ষ ও সাবলীল হতে চান তাদের সকলের জন্যই বেশ উপযোগী।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(12 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Debashis Paul Deb
Debashis Paul Deb ভেরিফাইড
23 Apr 2024

এবার, আদর্শ প্রাকাশনির হাত ধরে বইমেলাতে প্রকাশিত মুসফিকা নাসরিন মিসে'র কনফিউজিং ইংলিশ বইটা প্রশংসার দাবীদার। বইটা আটাশি (৮৮) অংশে ভাগ করে, খুব সাবলীল ভাষায় ইংলিশের জটিল ও কঠিন অংশ গুলোকে খুব সহজ করে তুলে ধরা হয়েছে, আমাদের দৈনিক জীবনে কাজে লাগে এমন শব্দ বা বাক্যের সাথে মিল রেখে। লেখিকা ছাএ ছাএী বা যারা খুব বেশি ইংরেজিতে ভয় পায় তাদের কথা মাথায় রেখে সময় আর ধৈর্য নিয়ে বইটির বাস্তব রুপ দিয়েছেন। বইটি তে "say, tell, talk and speak" এর সঠিক ব্যবহার থেকে শুরু করে have এর পরে কখন had বসে বা either or এবং nither nor ( যা সব সময় আমাদের কনফিউজড করে), বাক্যে during এর ব্যবহার, used to, used to be, be used to and gwt used to এর মতো অসংখ্য দৈনিক জীবনে ব্যবহার করা হয় এমন শব্দের উদাহরণ স্বরুপ তুলে ধরেছেন। এছাড়া মনে রাখার পদ্ধতি গুলো ছক আকারে দেখিয়েছেন। এছাড়া IPA symbol এর প্রয়োগ, passive voice এর সময় প্রয়োজনীয় কিছু বাক্য, ফোনে কথা বলার সময় প্রয়োজনীয় কিছু বাক্য, sentence connectors এর ব্যবহার ও উদাহরণ দেওয়া হয়েছে খুব সহজ করে। যা পাঠকদের কাছে খুবই কাযর্কারী।

Salsabil Huimaira Mou
Salsabil Huimaira Mou ভেরিফাইড
13 Apr 2024

I have read your book "Confusing English". It was very helpful to me for upgrading my English. I have overcome a lot of confusion regarding this language. Please keep your work up and write more books to help us with the language . Thank you.

sha****com
sha****com ভেরিফাইড
31 Mar 2024

বইটি এক কথায় বলতে গেলে অসাধারণ। যারা ইংলিশে দুর্বল তাদের জন্য বইটি অত্যন্ত হেল্পফুল হবে। ধন্যবাদ।

Bong Bang
Bong Bang ভেরিফাইড
30 Mar 2024

এরকম একটা বইয়ের খোঁজে ছিলাম এতদিন। লেখকের খুব যত্ন এবং ভালোবাসার ছাপ পাওয়া যায় প্রতিটি পাতায়। শুভকামনা এবং অনেক দোয়া রইলো।

tania ferdousi
tania ferdousi ভেরিফাইড
30 Mar 2024

বইটি পড়ে বেশ ভালো লাগলো। ইংরেজি শেখায় যে দ্বিধা বা দ্বন্দ্বগুলোর মুখোমুখি নিয়মিত হতে হয় তা এই বই পড়ে কেটে যাবে বলে আমি মনে করি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)