ছেলেবেলা
বই কালেকশন

Buy ছেলেবেলা Online in Bangladesh

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

4.33
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রবীন্দ্রনাথ ঠাকুর
  • Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
  • Isbn: 9841801043
  • Number Of Pages: 48
  • Language: বাংলা
  • Edition: 7th Printed, 2014
৳ 119৳ 13512% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ভূমিকাগোঁসাইজির কাছ থেকে অনুরোধ এল, ছেলেদের জন্যে কিছু লিখি।ভাবলুম, ছেলেমানুষ রবীন্দ্রনাথের কথা লেখা যাক।চেষ্টা করলুম সেই অতীতের প্রেতলোকে প্রবেশ করতে।এখনকার সঙ্গে তার অন্তর-বাহিরের মাপ মেলে না। তখনকার প্রদীপে যত ছিল আলো তার চেয়ে ধোঁয়া ছিল বেশি। বুদ্ধির এলাকায় তখন বৈজ্ঞানিক সার্ভে আরম্ভ হয় নি, সম্ভব-অসম্ভবের সীমা সরহদ্দের চিহ্ন ছিল পরস্পর জড়ানো। সেই সময়টুকুর বিবরণ যে ভাষায় গেঁথেছি সে স্বভাবেই হয়েছে সহজ, যথাসম্ভব ছেলেদেরই ভাবনার উপযুক্ত। বয়সের সঙ্গে সঙ্গে ছেলেমানুষি কল্পনাজাল মন থেকে কুয়াশার মতো যখন কেটে যেতে লাগল তখনকার কালের বর্ণনার ভাষা বদল করি নি, কিন্তু ভাবটা আপনিই শৈশবকে চাড়িয়ে গেছে। এই বিবরণটিকে ছেলেবেলাকার সীমা অতিক্রম করতে দেওয়া হয় নি-কিন্তু শেষকালে এই স্মৃতি কিশোরবয়সের মুখোমুখি এসে পৌঁছিয়েছে। সেইখানে একবার স্থির হয়ে দাঁড়ালে বোঝা যাবে, কেমন ক’রে বালকের মনঃপ্রকৃতি বিচিত্র পারিপার্শ্বিকের আকস্মিক এবং অপরিহার্য সমবায়ে ক্রমশ পরিণত হয়ে উঠেছে।সমস্ত বিবরণটাকেই ‘ ছেলেবেলা’ আখ্যা দেওয়ার বিশেষ সার্থকতা এই যে, ছেলেমানুষের বৃদ্ধি তার প্রাণশক্তির বৃদ্ধি। জীবনের আদিপূর্বে প্রধানত সেইটেরই গতি অনুসরণযোগ্য। যে পোষণপদার্থ তার প্রাণের সঙ্গে আপনি মেলে বালক তাই চারি দিন থেকে সহজে আত্মসাৎ করে চলে এসেছে। প্রচলিত শিক্ষাপ্রণালীদ্বারা তাকে মানুষ করবার চেষ্টাকে সে মেনে নিয়েছে অতি সামান্য পরিমাণেই।এই বইটির বিষয়বস্তুর কিছু কিছু অংশ পাওয়া যাবে জীবনস্মৃতিতে, কিন্তু তার স্বাদ আলাদা-সরোবরের সঙ্গে ঝরনার তফাতের মতো।সে হল কাহিনী, এ হল কাকলি; সেটা দেখা ছিচ্ছে ঝুড়িতে, এটা দেখা দিচ্ছে গাছে-ফলের সঙ্গে চার দিকের ডালপালাকে মিলিয়ে দিয়ে প্রকাশ পেয়েছে। কিছুকাল হল, একটা কবিতার বইয়ে এর কিছু কিছু চেহারা দেখা দিয়েছিল, সেটা গদ্যের ফিল্‌মে। বইটার নাম ‘ছড়ার ছবি।’ তাতে বকুনি ছিল কিছু নাবালকের, কিছু সাবালকের। তাতে খুশির প্রকাশ ছিল অনেকটাই ছেলেমানুষি খেয়ালের। এ বইটাতে বালভাষিত গদ্যে।রবীন্দ্রনাথ ঠাকুর

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(8 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
25%
3
0%
2
13%
1
13%
SIYAM
SIYAM ভেরিফাইড
27 Jun 2025

good

Minhaz Tashfi
Minhaz Tashfi ভেরিফাইড
09 Nov 2024

অসাধারণ❤️

Liton Rahman
Liton Rahman ভেরিফাইড
24 Mar 2022

অসাধারণ

Moudud Ahamed
Moudud Ahamed ভেরিফাইড
30 Jan 2022

ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনিতে এক অনন্য অসাধারণ গ্রন্থ। যে গ্রন্থে রবির কলমের ছোঁয়ায় অঙ্কিত হয়েছে ঠাকুর বাড়ির দারুন আবহ। বইটি পাঠ করার সময় কল্পলোকে মনে হবে ঠাকুর বাড়ির আনাচে কানাচে বিচরণ করতে করতে পাঠ করছি। শুধুই ঠাকুর বাড়ি গৃহস্থালির বর্ণনা নয়, ছোট্ট রবির ছেলেবেলার দূরন্তপনা, শিক্ষা, ঠাকুর পরিবারের সাংস্কৃতিক রূচিবোধ, ঠাকুর বাড়ির রন্ধনবিলাস, তৎকালীন ভারতীয় সমাজের জীবনবোধ ইত্যাদি বিষয়াদির বর্ণনায় ভরপুর বইটি যে কারো মন কাড়বে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই বলে নয়, এটি আসলেই দূর্দান্ত লেখনি, যেমন সাবলীল চলিত ভাষা, তেমনি মনোহর বর্ণনায় ভরপুর।

নুসরাত ফারহানা
নুসরাত ফারহানা ভেরিফাইড
29 Aug 2021

ok

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)