

Buy বোধগম্যতার গহিনে Online in Bangladesh
লেখক: সৈয়দ জাকির হোসেন
- Author: সৈয়দ জাকির হোসেন
- Publisher: কথাপ্রকাশ
- Isbn: 9789849971023
- Number Of Pages: 452
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
১৯৫০-এর দশকে সূচিত কগনিটিভ বিপ্লবের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী মানুষের মনোজগৎ ও জ্ঞান প্রক্রিয়া সম্বন্ধে অনেক যুগান্তকারী বিষয় আবিষ্কৃত হয়েছে এবং হচ্ছে। গত কয়েক দশকে বদলে গিয়েছে জ্ঞানের বহু পূর্বধারণা ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। সেই উত্তরণকে উপজীব্য করে বইটিতে জীবন-বাস্তবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সত্য ও অনুষঙ্গকে বৈজ্ঞানিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে।বইটিতে মানুষের চিন্তা, জ্ঞান প্রক্রিয়া ও আচরণকে বিবর্তনীয় মনোবিজ্ঞান, ফলিত দর্শন, মানবজাতির ইতিহাস, নৃবিজ্ঞান, কগনিটিভ সায়েন্স, স্নায়ুবোধিবিজ্ঞান (cognitive neuroscience), কোয়ান্টাম ফিজিক্স, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বসাম্প্রতিক আলোয় চিত্রিত করা হয়েছে। এতে ভাবনার অনেক নতুন উপাদান খুঁজে পাওয়া যাবে।প্রথমজীবনের মনোনির্মাণ-ব্যক্তির আচরণের অনিবার্য বুনিয়াদ। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। চলমান জীবনে মানুষের বৌদ্ধিক অসম্পূর্ণতা, ভ্রান্তিবিলাস এবং অসংগতি-বিকৃতির অন্তর্গত কারণকে তার মনো-সাংস্কৃতিক ইতিহাসের প্রেক্ষাপটে চিহ্নিত করার সাহসী চেষ্টা রয়েছে বইটিতে। বইটি সে অর্থে মানব অস্তিত্বে বিরাজমান-অন্তর্নিহিত সত্যের অনিরুদ্ধ প্রকাশ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এত সুন্দর ও সমৃদ্ধ বাংলা ভাষায় লেখা বই খুব কমই পড়ার সুযোগ হয়েছে। বইটি পড়তে গিয়ে বারবার বিস্মিত হয়েছি—এতে এত বিপুল সংখ্যক রেফারেন্স ব্যবহার করা হয়েছে যে, শুধু সেগুলো পড়তেই অনেক সময় লেগে যাবে। রেফারেন্সগুলো সহজে বোঝার জন্য QR Code সংযুক্ত করা হয়েছে, যা বইটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক সংযোজন। বইটি যেন জ্ঞানের এক খনি। এই বইটি না পড়লে আমি নিজেকে, আমার চিন্তা-ভাবনা এবং আমাকে কীভাবে বিভিন্নভাবে প্রভাবিত ও পরিচালিত করা হয়—এসব বিষয় এত গভীরভাবে বুঝতে পারতাম না। বিশেষ করে Biasness কী, এটি কীভাবে মানুষের সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করে—তা এই বই পড়ে স্পষ্টভাবে উপলব্ধি করেছি। একই মানুষ ভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে ভিন্নভাবে আচরণ করে—এই বাস্তবতাও বইটি আমাকে নতুন করে বুঝতে সাহায্য করেছে। বাংলা সাহিত্যে এমন একটি জ্ঞানসমৃদ্ধ, গবেষণাভিত্তিক ও চিন্তাজাগানিয়া বই উপহার দেওয়ার জন্য লেখকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনার এই সৃষ্টি নিঃসন্দেহে অনবদ্য হয়ে থাকবে।
এতো ভালো বই আমার জীবনে পড়িনি;
জীবনের হিসাব নিকাশ বদলে দেয়ার মত একটি বই।























