

Buy অনন্ত অম্বরে Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: কাকলী প্রকাশনী
- Isbn: 9847013301051
- Number Of Pages: 88
- Language: বাংলা
- Edition: 8th Printed, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
"অনন্ত অম্বরে " বইটি সম্পর্কে কিছু কথা:‘অনন্ত অম্বরে’ মূলত হুমায়ুন আহমেদের অটোবায়োগ্রাফি। অবশ্য ‘অটোবায়োগ্রাফি’ শব্দটা ঠিক শব্দচয়ন হয়নি। হুমায়ুন আহমেদ এই বইয়ে ঢালাওভাবে তাঁর নিজের জীবনের কাহিনী এখানে বর্ণনা করে যাননি। বরং তিনি এই বইয়ে নিজের জীবনের কিছু ঘটনা বিক্ষিপ্তভাবে একটা একটা করে বর্ণনা করেছেন। বলাই বাহুল্য, বর্ণিত ঘটনার একটার সাথে অন্যটির বিশেষ কোন সাদৃশ্য নেই। তবে, ঘটনগুলি যথেষ্ট মজার আর উৎসাহব্যাঞ্জক। বর্ণনার সময়ও হুমায়ুন আহমেদ নিজের সাহিত্যিক প্রতিভার সবটাই ব্যবহার করেছেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ফাউন্টেনপেনের মতো এটাও হুমায়ুন আহমেদের আত্মজীবনী। নিজের জীবনের অনেক গুলো ঘটনা এবং উনার কাছে যে যে ঘটনাগুলো প্রিয় বা সিগনিফিকেন্ট সেগুলো সব একেক পর এক লিখে বইটা উপহার দিয়েছেন আমাদের পাঠকদের।
বইটা পড়ে হুমায়ন আহমেদ এর জীবন সম্পর্কে অনেক কিছু জানলাম।

দারুন
আত্মজীবনীমূলক বই।
মানবজীবনের পরিসর ক্ষুদ্র। জন্ম আর মৃত্যুর মাঝের সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, এভাবেই চলছে সৃষ্টির আদিযুগ থেকে। তবু মানুষ ভালোবাসে তার জীবনকে, ভালোবাসে সময়ের এই ছোট্ট ব্যবধানটাকেই প্রাণ ভরে উপভোগ করতে, অতীত বর্তমান ভবিষ্যতে ভাগ করে নিয়ে বর্তমানকে স্মৃতি দিয়ে ভরিয়ে দিতে যেন ভবিষ্যতে এই অতীতের স্মৃতি নিয়েই বাঁচা যায়। স্মৃতিই মানুষের জীবনের ক্ষুদ্র কলেবরকে করে তোলে মহান, বেচেঁ থাকার যোগ্য। হুমায়ূন আহমেদ এর "অনন্ত অম্বরে" বইটিতে তিনি তার জীবনের এমন টুকরো টুকরো স্মৃতিগুলোকেই এক মলাটে লিপিবদ্ধ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রকাল, সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা, মহসিন হলে তার জীবন, হলের বিভিন্ন সমস্যা আর রাজনৈতিক দাপট। ঝোঁকের বসে তিনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নিয়েছেন, কখনো হয়তো টা এনে দিয়েছে অসামান্য দুর্ভোগ, আবার কখনো সেগুলোই জীবনের পরিসরটাকে সাজিয়ে তুলেছে। পুরো বইটি পড়ার সময় মনে হয়েছে হেঁটে বেড়াচ্ছি যেন হুমায়ূন স্যারের জীবনের অলিগলিতে, আনাচে কানাচে ছড়িয়ে আছে কত গল্প, কত আনন্দ, কত বেদনা।























