আমার আপন আঁধার
বই কালেকশন

Buy আমার আপন আঁধার Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.67
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: প্রতীক প্রকাশনা সংস্থা
  • Isbn: 9844460123
  • Number Of Pages: 87
  • Language: বাংলা
  • Edition: 8th Printed, 2012
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘আমার আপন আঁধার’ বইটির ভূমিকা: সবারই কিছু ব্যক্তিগত গল্প থাকে, আমারও আছে।একান্তই নিজের গল্প। হাঠাৎ হঠাৎ গল্পগুলি অন্যকে শোনাতে ইচ্ছা করে, কিন্তু বেশির ভাগ সময় করে না। মনে হয়- আমার আপন আঁধার অন্যকে জানিয়ে কি হবে? থাকুক না সেগুলি পুরানো ডাইরীতে। তাই হয়ত খাকতো। এক সন্ধ্যায় গুলতেকিন বলল, তুমি যে একবার জ্বীন দেখেছিলে সেই গল্পটা লিখে ফেল না কেন ? দারুণ ব্যাপার। ব্যাপার মোটেই দারুণ নয়। ১৯৭১ সনে যখন আমরা বরিশালের গোয়ারেখা নামের এক গ্রামে পালিয়ে ছিলাম তখন এক জ্বীন (?) আমাদের চোখের সামনে লাফালাফি করতে লাগল। দৃষ্টি বিভ্রম নয়, আমরা সব ভাইবোন দৃশ্যটি দেখে আতংকে জমে গিয়েছিলাম। সেই জ্বীন দেখার গল্পটি লিখতে গিয়ে আমার আপন আঁধার লেখা হল। তবে জ্বীন দেখার গল্পটি বাদ পড়ল। এই গল্প বলার সময় এখনো আসেনি। হুমায়ূন আহমেদ ১/২/৯৩ নিউ এলিফেন্ট রোড ঢাকা সূচীপত্র সমুদ্র দর্শন কবি সাহেব লেখালেখি খেরা শ্বেতপদ্ম শিল্পী সুলতান লাউ মন্ত্র মাসাউকি খাঁতাওরা ইংলিশম্যান হিজ মাস্টারস্‌ ভয়েস্‌ নুহাশ এবং সে বটবৃক্ষ ভাইভা হোটেল আহমেদিয়া

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(6 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
17%
3
0%
2
0%
1
0%
Mamun Miah
Mamun Miah ভেরিফাইড
21 Oct 2024

এখানে কবি সাহেব নামে শিরোনামের লিখাতে আমাদের গ্রামের একজন কবিকে নিয়ে লিখেছেন হুমায়ূন আহমেদ। ভালো লাগছে

Dr. Md MH Rownok
Dr. Md MH Rownok ভেরিফাইড
01 Oct 2024

আমি বইটি পড়েছি। লেখক অনেক সুন্দর করে তার জীবনের কিছু ঘটে যাওয়া কাহিনি বলেছেন। বেশ ভালো

SHAHADAT SHUVO
SHAHADAT SHUVO ভেরিফাইড
25 Apr 2022

এক কথায় অসাধারণ বই নিতে পারেন সবাই

Sheikh Maliha Tasnim
Sheikh Maliha Tasnim ভেরিফাইড
31 Jul 2021

good book

md ramiz
md ramiz ভেরিফাইড
28 Oct 2019

হুমায়ূন আহমেদের সব উপন্যাসের মতই এটাও ভাল। তবে খুব অসাধারণ কিছু লাগেনি। যারা হূমায়ূন আহমেদের খুব বড় ভক্ত তারা পড়তে পারেন। তবে যারা নতুন পাঠক তারা পড়ার জন্য হূমায়ূন আহমেদের আরো অসংখ্য ভাল বই পাবেন। হুমায়ূন স্যারের লেখা বলেই স্যারের নামেই ৪* দিলাম।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)