আজব ও জবর-আজব অর্থনীতি
বই কালেকশন

Buy আজব ও জবর-আজব অর্থনীতি Online in Bangladesh

লেখক: আকবর আলি খান

4.49
(18 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আকবর আলি খান
  • Publisher: প্রথমা প্রকাশন
  • Language: বাংলা
  • Edition: 3rd
৳ 537৳ 60011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লেখা কিছু কথাহতাশাগ্রস্থ বিজ্ঞান নামে অভিহিত অর্থনীতি ছিল একদিন সমাজবিজ্ঞানের দুয়োরানি।অথচ অর্থনীতিই আজকের সমাজবিজ্ঞানের সম্রাজ্ঞী। এর আওতা শুধু চাহিদা-জোগান বা রুটি-রোজগারেরর মতো আটপৌরে সমস্যায় সীমিত নয়। অর্থনৈতিক পদ্ধতি ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আইনশাস্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, সংগঠন ও সিদ্ধান্ত তত্ত্বে এবং সমাজতত্ত্বের সব শাখায়। জন্ম, বিবাহ, ধর্ম, এমনকি ভাষা নিয়ে গবেষণায়ও প্রয়োগ করা হচ্ছে অর্থনীতির সূত্র।দুর্ভাগ্যবশত অর্থনীতির বিকাশমান মাত্রা ও নতুন ধারাসমূহের বৈভন এখনো বাংলা ভাষায় প্রতিফলিত হয়নি। বাংলায় অর্থনীতি এখনো মান্ধাতা আমলের পাঠ্যবিষয় ও বাম-ডানির তরজায় সীমাবদ্ধ।গতানুগতিক গণ্ডির বাইরের কিছু অর্থনৈতিক তত্ত্বের সঙ্গে বাঙালি পাঠকদের পরিচয় করিয়ে দেবে এ বই।প্রবন্ধগুলোর বিষয়বস্তু বিচিত্র ও কৌতূহলোদ্দীপক।একটি প্রবন্ধের শিরোনাম ‘ভেগোলজি ও অর্থনীতি।’ দুটি প্রবন্ধে অর্থনীতিতে অনভিপ্রেত পরিণাম ও মিত্রপক্ষের গুলি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।দটি প্রবন্ধের উপজীব্য বিশ্বায়ন। সুখ ও অর্থনীতির সম্পর্ক নিয়ে পর্যালোচনা দেখা যাবে একটি নিবন্ধে।তথ্য অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছে ‘সুকতলার অর্থনীতি ও জুতার রাজনীতি’তে। একটি প্রবন্ধে জন্মদিনের অর্থনীতি ও আরেকটি প্রবন্ধে সরকারের অপচয় নিয়ে বিশ্লেষণ রয়েছে। নির্ভেজার গবেষণামূলক এই বই লেখা হয়েছে সহজ ভাষায়, বৈঠকি মেজাজে। সূচিপত্র * ‘আজব’ ও ‘জবর-আজব’ অর্থনীতি * মিত্রপক্ষের গুলি : অনভিপ্রেত পরিণামের অর্থনীতি * সুখের লাগিয়া : সুখ ও অর্থনীতি * ভেগোলজি ও অর্থনীতি : ‘না মিথ্যা না সত্য’ * সুকতলার অর্থনীতি ও জুতার রাজনীতি : অর্থনীতি ও রাজনীতিতে তথ্যের ভূমিকা * শুভ জন্মদিন : জন্মদিনের অর্থনীতি ও রাজনীতি * সরকারের অপচয় : রাজনৈতিক অর্থনীতি * বিশ্বায়ন : একটি সমীক্ষা ও কয়েকটি অমীমাংসিত প্রশ্ন * বিশ্বায়ন ও বাঙালির সত্তার অন্বেষা : একদিন বাঙালি ছিলাম রে * বাংলাদেশে সিভিল সমাজ : বাস্তবতার সন্ধানে একটি ধারণা * নির্ঘন্ট

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.49
(18 টি কাস্টমার রিভিউ)
5
89%
4
6%
3
0%
2
0%
1
6%
MD.SHADDAM HOSSAIN
MD.SHADDAM HOSSAIN ভেরিফাইড
25 Jun 2026

অর্থনীতির মতো সাবজেক্ট স্যার খুব সহজ ভাষায় বুঝানোর চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীদের জন্য মাস্টরিড একটি বই।

sni****com
sni****com ভেরিফাইড
06 Jul 2025

চমৎকার একটা বই। খুব সহজ ভাষায় ও গল্পের ছলে অর্থনীতির বিষয় গুলো বিশ্লেষণ করা হয়েছে।

Review Upload 1
Review Upload 2
rin****com
rin****com ভেরিফাইড
02 Feb 2025

great book

Atique Morshed
Atique Morshed ভেরিফাইড
14 Mar 2022

কী নিয়ে বইটি তার আলাপ না করে বরং আকবর আলী খানের লেখার ঢঙ নিয়ে বলি- এমন ভঙ্গিতেও যদি প্রবন্ধ নিয়মিত লেখা যেত তবে এদেশে প্রবন্ধেরও আলাদা একটা পাঠকগোষ্ঠী থাকতো।

Saleh Jahur
Saleh Jahur ভেরিফাইড
24 Feb 2022

অসাধারণ বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)